বুধবার, ১৮ নভেম্বর ২০২৬, ০৫:৫৩ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের ল্যাবে নেই টেকনেশিয়ান, তিনজনে চলে অফিস নারায়ণগঞ্জে একরাতে ৩ বাস ও ২ লেগুনায় আগুন যে রাজনীতি তরুণদের বেকার, ব্যক্তিত্বহীন ও চাটুকার বানায়, সেই রাজনীতি থেকে বেরিয়ে আসুন। এইচএসসি পরীক্ষায় ঢাকা বোড মানবিক বিভাগ ১ ম স্থান অর্জন করছেন সুমনা নবীগঞ্জ খেয়াঘাটে সুস্বাদু খাবারের ধুম: সাবিহা সাথী কিচেনে ভিড় মাথার ওপর ঝুলছে ‘মৃত্যুফাঁদ’: গলাচিপাসহ নারায়ণগঞ্জে অবৈধ ডিস-ওয়াইফাই তারে ভয়াবহ অগ্নিকাণ্ডের শঙ্কা নওগাঁ জেলার আত্রাই উপজেলায় শিয়ালের কামড়ে নারী ও শিশুসহ পাঁচজন আহত নওগাঁয় অটোচার্জার গ্যারেজে ডাকাতি: গাইবান্ধায় অভিযান চালিয়ে দুইজন গ্রেপ্তার আওয়ামী লীগের দোসর মোশারফ শ্রমিক আন্দোলনকে উসকে দিতে চলছে গোপন বৈঠক ও ফান্ডিং কুতুবপুরে রবীন্দ্রচন্দ্র মন্ডলের বিরুদ্ধে ছোট ভাই প্রদীপ চন্দ্র মন্ডলের পৈতৃক জমি দখলের অভিযোগ

চাল ছাড়া ভাত রেঁধে খেতে বলে কিনা তা দেখার বিষয়: মোয়াজ্জেম হোসেন আলাল

  • আপডেট সময় মঙ্গলবার, ৩১ মে, ২০২২, ৬.৩৮ এএম
  • ৩১৭ বার পড়া হয়েছে

এখন মাছ মাংসের টুকরা ছোট হয়েছে, ডালে পানি বেড়েছে। আর আপনারা মানুষের সমস্যা নিয়ে উপহাস করছেন। এক মন্ত্রী বলেছেন, গরু কচুরিপানা খেলে মানুষ কেন খেতে পারবে না। আরেক মন্ত্রী বলেছেন, মানুষ তিন বেলা মাংস খায়। আমরা খেতে পারি না, আপনারা খান। তারা বলেন, পেঁয়াজ ছাড়া তরকারি খান আর বেগুন বাদে কুমড়া খান। এখন চাল ছাড়া ভাত রেঁধে খেতে বলে কিনা তা দেখার বিষয়।

সোমবার (৩০ মে) সন্ধ্যায় ফতুল্লার পঞ্চবটী এলাকায় বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের ৪১তম শাহাদাৎবার্ষিকী উপলক্ষে নারায়ণগঞ্জ জেলা শ্রমিক দল আয়োজিত আলোচনা সভায় অংশ নিয়ে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন বিএনপির যুগ্ম মহাসচিব সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল।

তিনি বলেন, এ সরকার তেলের ওপর চলছে। যে যত বেশি তেল মারতে পারে তার দিকে তত সুদৃষ্টি দেয়। সেটা বদ লোক না ভালো লোক তা দেখার সময় তাদের নেই। আমি আপনাদের অনুরোধ করব, জিয়াউর রহমানের নামের সাথে বীরউত্তম লিখবেন। এটা উনি পেয়েছিলেন আজকের প্রধানমন্ত্রীর বাবার থেকে। মেয়ে বাবার দেওয়া উপাধি কাটতে পারে না। সকলকে এ কথা মনে রাখতে হবে।

আলাল বলেন, খালেদা জিয়াকে নিয়ে এত শত্রুতা কেন? বাংলাদেশের মানচিত্র কী অবস্থায় আছে, তা বেগম জিয়ার চেহেরার দিকে তাকালেই বোঝা যায়। ২০০৯ সালে নেত্রী বলেছিলেন, দেশ বাঁচাও মানুষ বাঁচাও। তখন বুঝিনি আজ বুঝতে পারছি। দেশ বাঁচাও মানুষ বাঁচাও এটিই ছিল তার স্লোগান। কোনো ছদ্মবেশী যেন এখানে ঢুকতে না পারে সেদিকে আপনাদের লক্ষ্য রাখতে হবে। বাংলাদেশের প্রতিটি স্থানে তিনি সমানভাবে জনপ্রিয়। তিন সারা বাংলাদেশে ২৭ আসনে নির্বাচন করেছেন এবং কখনও পরাজিত হননি।

তিনি আরও বলেন, ব্যালট মুক্ত করে দিন, ভোট মুক্ত করে দিন। দেখুন নৌকা সমুদ্রের কত গভীরে তলিয়ে যায়। আপনারা পারবেন না।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2021 rudrabarta24.net
Theme Developed BY ThemesBazar.Com

sakarya bayan escort escort adapazarı Eskişehir escort