বুধবার, ১৮ নভেম্বর ২০২৬, ০১:২৮ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
মাথার ওপর ঝুলছে ‘মৃত্যুফাঁদ’: গলাচিপাসহ নারায়ণগঞ্জে অবৈধ ডিস-ওয়াইফাই তারে ভয়াবহ অগ্নিকাণ্ডের শঙ্কা নওগাঁ জেলার আত্রাই উপজেলায় শিয়ালের কামড়ে নারী ও শিশুসহ পাঁচজন আহত নওগাঁয় অটোচার্জার গ্যারেজে ডাকাতি: গাইবান্ধায় অভিযান চালিয়ে দুইজন গ্রেপ্তার আওয়ামী লীগের দোসর মোশারফ শ্রমিক আন্দোলনকে উসকে দিতে চলছে গোপন বৈঠক ও ফান্ডিং কুতুবপুরে রবীন্দ্রচন্দ্র মন্ডলের বিরুদ্ধে ছোট ভাই প্রদীপ চন্দ্র মন্ডলের পৈতৃক জমি দখলের অভিযোগ মানবিকতার উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করলেন দৈনিক রুদ্র খবর ও রুদ্র টিভির সম্পাদক এম এইচ তালুকদার বন্দরে টাঙ্গাইল মডেল স্কুল অ্যান্ড ক্যাডেট একাডেমির ক্লাস পার্টি অনুষ্ঠিত পুলিশ সুপারের কাছে সিদ্ধিরগঞ্জের প্রতারক জয়নাল আবেদীনের বিরুদ্ধে ভূমি জবরদখলের অভিযোগ নিতপুর ফাজিল মাদরাসায় শিক্ষার্থীদের কুরআনের উদ্বোধনী সবক, ‘আত-তাকওয়া’ বইয়ের মোড়ক উন্মোচন নওগাঁ জেলা পুলিশের ই-ট্রাফিক প্রসিকিউশন কার্যক্রমে ডিজিটাল জরিমানা আদায়ের চুক্তি স্বাক্ষর

ঘূর্ণিঝড় সিত্রাংয়ের প্রভাবে নারায়ণগঞ্জে জনজীবন বিপর্যস্ত

  • আপডেট সময় মঙ্গলবার, ২৫ অক্টোবর, ২০২২, ৫.০০ এএম
  • ৪২২ বার পড়া হয়েছে

ঘূর্ণিঝড় সিত্রাং এর প্রভাবে সারা দেশের মতো নারায়ণগঞ্জেও বৃষ্টি অব্যাহত রয়েছে। ভোর থেকেই এতে ভোগান্তিতে পড়েন অফিসগামী লোকজন ও স্কুলের শিক্ষার্থীরা।

সোমবার (২৪ অক্টোবর) সকাল থেকেই বৃষ্টিতে তলিয়ে যায় নগরীর অনেক এলাকার রাস্তা। কোনো কোনো সড়কে পানি জমে যায়। সড়কে রিকশাও ছিলো কম। গণপরিবহনও চাহিদা অনুযায়ী মেলেনি।

 

ফলে কর্মস্থলের উদ্দেশে বেরিয়ে অনেকেই বিপাকে পড়েন। বৃষ্টি মাথায় নিয়ে কর্মজীবীদের যানবাহনের জন্য অপেক্ষা করতে দেখা যায়। দোকানপাটও খুলতে দেরি করেন ব্যবসায়ীরা। বেচাবিক্রিও তেমন নেই।

সরেজমিনে নগরীর চাষাড়া, দুই নং রেলগেইট, নারায়ণগঞ্জ লঞ্চ ও বাস টার্মিনাল, কালীরবাজার, নিতাইগঞ্জ ঘুরে দেখা যায় একটানা বৃষ্টির কারণে নগরের মানুষ আজ খুব একটা ঘর থেকে বের হচ্ছেন না। যারা একেবারেই বাসা থেকে বের না হয়ে পারছেন না তারাই ছুটছেন এই বৈরি আবহাওয়ার মধ্যে।

 

বৃষ্টির কারণে সড়কে যানবাহনের সংখ্যা অন্যান্য দিনের তুলনায় অনেক কম। লোকজন গণপরিবহনের জন্য সড়কে দাঁড়িয়ে আছেন। যারা ছাতা নিয়ে বের হননি, তারা ভিজে যাচ্ছেন।

বৃষ্টির কারণে সিএনজিচালিত অটোরিকশা ও রিকশাচালকের আজ অতিরিক্ত ভাড়া চাইছিলেন বলে অভিযোগ করেছেন যাত্রীরা।

ফতুল্লায় একটি বেসরকারি প্রতিষ্ঠানে চাকরি করেন অপূর্ব আহমেদ। তিনি থাকেন শহরের খানপুরে। বৃষ্টির কারণে সকালে অফিসে যেতে তাঁর প্রায় দেড় ঘণ্টা দেরি হয়। সকালে অফিসের জন্য বেরিয়ে গাড়ি পাচ্ছিলাম না।

পরে প্রায় দ্বিগুণ ভাড়ায় সিএনজিচালিত একটি অটোরিকশা ভাড়া করে অফিসে যাই। টাকাও গেল, অফিসেও দেরি হলো।

দুই নং রেলগেইট এলাকায় কথা হয় নির্মাণ শ্রমিক শহিদুল্লাহর সাথে। তিনি জানান, নির্ধারিত জায়গায় বসে অনেকক্ষণ অপেক্ষা করছেন, তবে কোন ঠিকাদাররা আসেনি। তার জন্য তার আর কাজে যাওয়া হয়নি।

আব্দুল বারী নামের অপর এক শ্রমিক বলেন, দিন আনি দিন খাই, হাতে কোন টাকা নেই। আগামীকালও এরকম আবহাওয়া থাকলে না খেয়ে থাকতে হবে পরিবার পরিজনকে নিয়ে।

এদিকে সকাল ১০টায় চাষাড়া মার্কেটের সামনে দাঁড়িয়েছিলেন পানোমারা মার্কেটের ব্যবসায়ী রাজু আহমেদ । অপেক্ষা করছেন কর্মচারীর জন্য। তিনি বলেন, দোকানপাটে এমনিতেই বেচাকেনা কম। আজ সকাল থেকেও বৃষ্টি হচ্ছে। দোকান খুললেও কাস্টমার আসছে না।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2021 rudrabarta24.net
Theme Developed BY ThemesBazar.Com

sakarya bayan escort escort adapazarı Eskişehir escort