মঙ্গলবার, ২৫ অগাস্ট ২০২৬, ০৭:৩৬ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
আলোচিত নুসরাত হত্যা মামলায় দুজনের ফাঁসি, ৪ জনের যাবজ্জীবন আদমজী ইপিজেডে আবারও চার নারী শ্রমিক অসুস্থ আদালত চত্বরে হত্যা মামলার আসামি শেখ সিফাতকে মারধর সংঘর্ষের ১৮ দিন পর খুলছে তোলারাম কলেজের ছাত্রাবাস সরকারি নিয়মেই বদলি, অপপ্রচারকারীদের বিরুদ্ধে দুই জিডি সিভিল সার্জনের নওগাঁ জেলার মান্দা উপজেলায় ১০ লিটার চোলাই মদসহ এক নারী গ্রেপ্তার নওগাঁয় কৃষি সম্প্রসারণ অধিদপ্তর ও বরেন্দ্র উন্নয়ন কর্তৃপক্ষের কার্যালয় পরিদর্শন করলেন পুলিশ সুপার জনাব মোহাম্মদ তারিকুল ইসলাম নওগাঁর মহাদেবপুরে মিল-কারখানার ছাই-ধোঁয়ায় বিপর্যস্ত জনজীবন, দূষিত হচ্ছে পরিবেশ নওগাঁর পোরশায় ক্ষুদ্র নৃগোষ্ঠীর মাঝে মাদক ও চোলাই মদবিরোধী উঠান বৈঠক নওগাঁয় কন্যাসন্তান জন্ম দেওয়াকে কেন্দ্র করে স্ত্রী হত্যা: স্বামীর যাবজ্জীবন।

কুমিল্লার সীমান্ত অঞ্চল হতে গাঁজা সংগ্রহ করত আমেনা, বন্দরে গ্রেফতার

  • আপডেট সময় শুক্রবার, ২৫ জুন, ২০২১, ১১.৩১ পিএম
  • ৫০৬ বার পড়া হয়েছে

রুদ্রবাতা২৪.নেট: দীর্ঘদিন যাবৎ কুমিল্লা জেলার সীমান্ত এলাকা হতে বিশেষ কৌশলে নিষিদ্ধ মাদকদ্রব্য গাঁজা সংগ্রহ করে এবং অভিনব কৌশলে পরিবহন করে নিয়ে এসে ঢাকা, নারায়ণগঞ্জ ও নরসিংদীসহ দেশের বিভিন্ন স্থানে ক্রয়-বিক্রয় ও সরবরাহ করে আসছে আমেনা বেগম (৩৩)।
সে মুন্সীগঞ্জ জেলার সদর থানাধীন দণি উগাকান্দি এলাকার মো. নুর আলম এর স্ত্রী। এবং দীর্ঘদিন যাবৎ নারায়ণগঞ্জ জেলার নারায়ণগঞ্জ সদর মডেল থানাধীন ভূইয়ারপাড় আলসাভা এলাকায় বসবাস করছে। পাশাপাশি নিষিদ্ধ মাদকদ্রব্য গাঁজার ব্যবসা চালিয়ে আসছিল। শুক্রবার (২৫ জুন) বিকেলে গণমাধ্যমে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করেছেন র‌্যাব-১১’র অতিরিক্ত পুলিশ সুপার মো. জসিম উদ্দীন চৌধুরী, পিপিএম।
অতিরিক্ত পুলিশ সুপার মো. জসিম উদ্দীন চৌধুরী, পিপিএম জানান, গোপন সংবাদের ভিত্তিতে বৃহস্পতিবার রাতে নারায়ণগঞ্জ জেলার বন্দর থানাধীন কদমরসুল এলাকায় র‌্যাব-১১, সিপিএসসি কর্তৃক অভিযান পরিচালনা করে নারী মাদক ব্যবসায়ী আমেনা বেগমকে গ্রেফতার তরা হয়েছে। এ সময় তার কাছ থেকে নিষিদ্ধ মাদকদ্রব্য ১ কেজি গাঁজা উদ্ধার করা হয়।
তিনি আরো জানান, গ্রেফতারকৃত আমেনা বেগমের বিরুদ্ধে আইনানুগ কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2021 rudrabarta24.net
Theme Developed BY ThemesBazar.Com

sakarya bayan escort escort adapazarı Eskişehir escort