বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬, ১২:২৮ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের ল্যাবে নেই টেকনেশিয়ান, তিনজনে চলে অফিস নারায়ণগঞ্জে একরাতে ৩ বাস ও ২ লেগুনায় আগুন যে রাজনীতি তরুণদের বেকার, ব্যক্তিত্বহীন ও চাটুকার বানায়, সেই রাজনীতি থেকে বেরিয়ে আসুন। এইচএসসি পরীক্ষায় ঢাকা বোড মানবিক বিভাগ ১ ম স্থান অর্জন করছেন সুমনা নবীগঞ্জ খেয়াঘাটে সুস্বাদু খাবারের ধুম: সাবিহা সাথী কিচেনে ভিড় মাথার ওপর ঝুলছে ‘মৃত্যুফাঁদ’: গলাচিপাসহ নারায়ণগঞ্জে অবৈধ ডিস-ওয়াইফাই তারে ভয়াবহ অগ্নিকাণ্ডের শঙ্কা নওগাঁ জেলার আত্রাই উপজেলায় শিয়ালের কামড়ে নারী ও শিশুসহ পাঁচজন আহত নওগাঁয় অটোচার্জার গ্যারেজে ডাকাতি: গাইবান্ধায় অভিযান চালিয়ে দুইজন গ্রেপ্তার আওয়ামী লীগের দোসর মোশারফ শ্রমিক আন্দোলনকে উসকে দিতে চলছে গোপন বৈঠক ও ফান্ডিং কুতুবপুরে রবীন্দ্রচন্দ্র মন্ডলের বিরুদ্ধে ছোট ভাই প্রদীপ চন্দ্র মন্ডলের পৈতৃক জমি দখলের অভিযোগ

কুপ্রস্তাবে রাজি না হওয়ায় গৃহবধূকে শ্লীলতাহানির চেষ্টার অভিযোগ

  • আপডেট সময় শনিবার, ৮ আগস্ট, ২০২৬, ৩.৫৮ পিএম
  • ৮১ বার পড়া হয়েছে

নারায়ণগঞ্জ জেলার বন্দর উপজেলা কলাগাছিয়া ইউনিয়নের শুভকরদী পূর্বপাড়া এলাকায় এক গৃহবধূকে দীর্ঘদিন ধরে কুপ্রস্তাব দেওয়া, হামলা, শ্লীলতাহানির চেষ্টা, জমি দখল করে নেয়ার হুমকি এবং প্রাণনাশের ভয়ভীতি প্রদর্শনের অভিযোগ উঠেছে স্থানীয় এক বখাটের ব্যক্তির বিরুদ্ধে।

উক্ত ভুক্তভোগী একই এলাকার বাসিন্দা। তিনি অভিযোগ করে বলেন, রাসেল নামের এক ব্যক্তি গত প্রায় ৩ বছর যাবৎ আমাকে বিভিন্ন সময় কুপ্রস্তাব দিয়ে আসছে। আমি তার ওই প্রস্তাবে রাজি না হওয়ায় রাসেল তাকে এলাকায় বসবাস করতে না দেওয়ার হুমকি, বাড়ির সামনে থাকা খাস জমি দখলের ভয় ভীতি দেখানো এবং বিভিন্নভাবে শারীরিক ও মানসিক নির্যাতনের হুমকি দিয়ে আসছেন বলে দাবি করেন।

অভিযোগে আরো বলা হয়, গত ২৯ জুলাই ২০২৬ সন্ধ্যা আনুমানিক ৬:৪০ মিনিটে রাসেল তার সহযোগীদের নিয়ে তার বাড়িতে এসে শারীরিকভাবে নির্যাতন করেন। এ বিষয়ে তিনি বন্দর থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেন, যা বর্তমানে মামলার প্রক্রিয়াধীন রয়েছে বলে জানান।

 

এরপর গত ১৫ আগস্ট বিকাল ৪টার দিকে অভিযুক্ত রাসেল পুনরায় কয়েকজন সহযোগীকে নিয়ে তার বাড়িতে এসে অভিযোগ প্রত্যাহারের জন্য চাপ সৃষ্টি করেন। অভিযোগ তুলে না নিলে তাকে হত্যা করে লাশ গুম করে, ভিটেমাটি থেকে উচ্ছেদ করা হবে এবং তার সন্তানদেরও ক্ষতি করা হবে বলে হুমকি দেওয়া হয় বলে তিনি দাবি করেন।

তিনি আরো বলেন, অভিযুক্ত ব্যক্তি স্থানীয় কিছু প্রভাবশালী ব্যক্তির মদদে এসব কর্মকাণ্ড চালিয়ে যাচ্ছেন। তবে নিরাপত্তার স্বার্থে তিনি তাদের নাম প্রকাশ করছেন না। প্রশাসনের সহযোগিতা পেলে পরবর্তীতে তাদের নাম পরিচয় প্রকাশ করবেন বলেও জানান।

এ বিষয়ে ভুক্তভোগী নিজের ও তার পরিবারের জীবনের নিরাপত্তা নিশ্চিত সহ অভিযুক্তের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেছেন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2021 rudrabarta24.net
Theme Developed BY ThemesBazar.Com

sakarya bayan escort escort adapazarı Eskişehir escort