মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬, ০৪:৪১ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
মাথার ওপর ঝুলছে ‘মৃত্যুফাঁদ’: গলাচিপাসহ নারায়ণগঞ্জে অবৈধ ডিস-ওয়াইফাই তারে ভয়াবহ অগ্নিকাণ্ডের শঙ্কা নওগাঁ জেলার আত্রাই উপজেলায় শিয়ালের কামড়ে নারী ও শিশুসহ পাঁচজন আহত নওগাঁয় অটোচার্জার গ্যারেজে ডাকাতি: গাইবান্ধায় অভিযান চালিয়ে দুইজন গ্রেপ্তার আওয়ামী লীগের দোসর মোশারফ শ্রমিক আন্দোলনকে উসকে দিতে চলছে গোপন বৈঠক ও ফান্ডিং কুতুবপুরে রবীন্দ্রচন্দ্র মন্ডলের বিরুদ্ধে ছোট ভাই প্রদীপ চন্দ্র মন্ডলের পৈতৃক জমি দখলের অভিযোগ মানবিকতার উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করলেন দৈনিক রুদ্র খবর ও রুদ্র টিভির সম্পাদক এম এইচ তালুকদার বন্দরে টাঙ্গাইল মডেল স্কুল অ্যান্ড ক্যাডেট একাডেমির ক্লাস পার্টি অনুষ্ঠিত পুলিশ সুপারের কাছে সিদ্ধিরগঞ্জের প্রতারক জয়নাল আবেদীনের বিরুদ্ধে ভূমি জবরদখলের অভিযোগ নিতপুর ফাজিল মাদরাসায় শিক্ষার্থীদের কুরআনের উদ্বোধনী সবক, ‘আত-তাকওয়া’ বইয়ের মোড়ক উন্মোচন নওগাঁ জেলা পুলিশের ই-ট্রাফিক প্রসিকিউশন কার্যক্রমে ডিজিটাল জরিমানা আদায়ের চুক্তি স্বাক্ষর

কিশোর গ্যাং হামলার ভিডিও ভাইরাল, এক যুবক আটক

  • আপডেট সময় সোমবার, ১৬ মে, ২০২২, ৪.০৮ এএম
  • ৩১৮ বার পড়া হয়েছে

দেশীয় তৈরী অস্ত্র- সস্ত্রে সজ্জিত হয়ে কিশোর গ্যাং সদস্যদের হামলার ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হওয়ার ঘটনায় এক যুবককে আটক করেছে ফতুল্লা মডেল থানা পুলিশ। শনিবার (১৪ মে) রাতে শহরের সিটি কর্পোরেশনের ১৪নং ওয়ার্ডের নন্দীপাড়া থেকে তাকে আটক করা হয়।

এর আগে হামলার শিকার ফতুল্লা থানার দেওভোগ পানির ট্যাংকি এলাকার মো. তাইজুল ইসলামের ছেলে মিরাজুল ইসলাম দিপু বাদী হয়ে শনিবার সন্ধ্যায় ফতুল্লা মডেল থানায় মামলা দায়ের করেন।

মামলার আসামীরা হলেন জেলার সদর থানার নন্দিপাড়ার অভি(২০), শামীম (১৮), নোয়াস (২২), সিয়াম ওরফে ভেরা সিয়াম(১৯), তুহিন (২২), পিতা- অজ্ঞাত, আশিক(১৮), রাজু (২২), মেরাজ (১৯) সহ অজ্ঞাতনামা আরো৭/৮ জন।

এদের মধ্যে আটককৃত যুবকের নাম, নোয়াস (২২)।

মামলায় উল্লেখ্য করা হয়েছে যে, বুধবার(১১ মে) দুপুর আড়াইটার দিকে অভিযুক্ত আসামীরা দেশীয় তৈরী অস্ত্র-সস্ত্রে সজ্জিত হয়ে ফতুল্লা থানা সীমান্তের দেওভোগ পানির ট্যাংকি এলাকাস্থ রাস্তার পাশের বাসা বাড়ী ও দোকান পাটের শাটারে এলোপাতাড়ী ভাবে কোপাতে থাকে। এমতাবস্থায় বাদী হামলাকারীদের বাধা প্রদান করলে তাকে কুপিয়ে রক্তাক্ত জখম করে। বাদী কে রক্ষার্থে তার ভাই খোকন ও নিকটাত্নীয় শামীম এগিয়ে এলে তাদের কে ও কুপিয়ে রক্তাক্ত জখম করে। হামলাকারীর বাদীর নিকট থেকে ২ হাজার ৭৫০ টাকা ছিনাইয়া নিয়ে যায়। এ সময় আহতরা আত্ন-রক্ষার্থে ডাক চিৎকার করলে স্থানীয়রা এগিয়ে এলে হামলাকারীরা দ্রুত ঘটনাস্থল ত্যাগ করে।

ফতুল্লা মডেল থানার পরিদর্শক (তদন্ত) তরিকুল ইসলাম জানায়, গত দুদিন পূর্বে একটি বাহিনীর হামলার ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়। সেই হামলার ঘটনা মামলা হয়েছে। হামলা ও মামলার সাথে জড়িত এক সন্ত্রাসীকে আটক করা হয়েছে। বাকীদেরকেও গ্রেপ্তার করার চেস্টা করা হচ্ছে বলে তিনি জানান।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2021 rudrabarta24.net
Theme Developed BY ThemesBazar.Com

sakarya bayan escort escort adapazarı Eskişehir escort