মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬, ০৩:৫৮ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
মাথার ওপর ঝুলছে ‘মৃত্যুফাঁদ’: গলাচিপাসহ নারায়ণগঞ্জে অবৈধ ডিস-ওয়াইফাই তারে ভয়াবহ অগ্নিকাণ্ডের শঙ্কা নওগাঁ জেলার আত্রাই উপজেলায় শিয়ালের কামড়ে নারী ও শিশুসহ পাঁচজন আহত নওগাঁয় অটোচার্জার গ্যারেজে ডাকাতি: গাইবান্ধায় অভিযান চালিয়ে দুইজন গ্রেপ্তার আওয়ামী লীগের দোসর মোশারফ শ্রমিক আন্দোলনকে উসকে দিতে চলছে গোপন বৈঠক ও ফান্ডিং কুতুবপুরে রবীন্দ্রচন্দ্র মন্ডলের বিরুদ্ধে ছোট ভাই প্রদীপ চন্দ্র মন্ডলের পৈতৃক জমি দখলের অভিযোগ মানবিকতার উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করলেন দৈনিক রুদ্র খবর ও রুদ্র টিভির সম্পাদক এম এইচ তালুকদার বন্দরে টাঙ্গাইল মডেল স্কুল অ্যান্ড ক্যাডেট একাডেমির ক্লাস পার্টি অনুষ্ঠিত পুলিশ সুপারের কাছে সিদ্ধিরগঞ্জের প্রতারক জয়নাল আবেদীনের বিরুদ্ধে ভূমি জবরদখলের অভিযোগ নিতপুর ফাজিল মাদরাসায় শিক্ষার্থীদের কুরআনের উদ্বোধনী সবক, ‘আত-তাকওয়া’ বইয়ের মোড়ক উন্মোচন নওগাঁ জেলা পুলিশের ই-ট্রাফিক প্রসিকিউশন কার্যক্রমে ডিজিটাল জরিমানা আদায়ের চুক্তি স্বাক্ষর

কিশোরী ধর্ষণের অভিযোগে মসজিদের ইমাম গ্রেপ্তার

  • আপডেট সময় শুক্রবার, ২২ এপ্রিল, ২০২২, ১০.১২ পিএম
  • ২৯৮ বার পড়া হয়েছে

ফতুল্লায় ১৬ বছর বয়সী এক কিশোরীকে ১১ দিন আটকে রেখে ধর্ষণের অভিযোগে একটি মসজিদের ইমামকে গ্রেপ্তার করেছে পুলিশ। শুক্রবার (২১ এপ্রিল) ভোরে তাকে ফতুল্লা মাসদাইর এলাকা থেকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারকৃত মসজিদের ইমামের নাম, মাওলানা মো. শাহাদাৎ হোসেন (৪৩)। সে আড়াইহাজার উপজেলার ফতেহপুর গ্রামের মো. নুরুল ইসলামের ছেলে। ফতুল্লার উত্তর মাসদাইর কেতাব নগর জামে মসজিদের ইমাম ও পার্শ্ববর্তী নুরানী হেজাব খানার খতিব।

এ ঘটনায় ভুক্তভোগী কিশোরীর মা বাদী হয়ে তার কিশোরী মেয়েকে অপহরণ করে ধর্ষণের অভিযোগ এনে মাওলানা মো. শাহাদাৎ হোসেনকে আসামি করে ফতুল্লা মডেল থানায় মামলা দায়ের করেন।

মামলায় উল্লেখ করা হয়, বাদীর ১২ বছর বয়সী ছেলে নুরানী হেজফখানায় আবাসীক ছাত্র হিসেবে সেখানে থেকে লেখাপড়া করে আসছিলো। মাঝেমধ্যে ছোট ভাইয়ের জন্য খাবার নিয়ে হেফজখানায় যেতো। যাতায়াতের এক পর্যায়ে বাদীর মেয়েকে প্রেমের প্রস্তাব দেয় গ্রেপ্তারকৃত মাওলানা শাহাদাৎ হোসেন। বিষয়টি পরিবারের সদস্যদের জানালে পরিবারের পক্ষ থেকে গ্রেপ্তারকৃতের সাথে এ নিয়ে আলোচনা করলে সে আর কখনো এ রকম আচরন বা প্রস্তাব দিবেনা বলে জানায়। চলতি মাসের ৮ তারিখ সন্ধ্যা ৭টায় ওই মেয়ে জামতলা মেলা ফুড ভিলেজে ফাস্ট ফুড খাবার কেনার জন্য বাসা থেকে বের হয়। পথে ইমাম কিশোরী মেয়েকে ফুসলিয়ে বিয়ের প্রলোভন দেখিয়ে নবীগঞ্জ নেওয়াজ মঞ্জিল এর একটি বাসায় নিয়ে তাকে আটক করে রাখে। পরে তাকে বিয়ের প্রলোভনে দেখিয়ে একাধিকবার ধর্ষণ করে। পরে এক পর্যায়ে কিশোরী মেয়েকে বিভিন্ন প্রকার ভয়ভীতি দেখাইয়া বাদীর বাসায় ১৯ এপ্রিল বিকেলে বাদীর বাসায় পাঠিয়ে দেয়।

এ বিষয়ে ফতুল্লা মডেল থানার উপ-পরিদর্শক (এসআই) হুমায়ুন কবির (২) জানায়, অভিযুক্ত মাওলানকে গ্রেপ্তার করা হয়েছে। কিশোরীর মা বাদী হয়ে মামলা দায়ের করেছেন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2021 rudrabarta24.net
Theme Developed BY ThemesBazar.Com

sakarya bayan escort escort adapazarı Eskişehir escort