শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬, ০৮:৪৬ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
সরকার জনগণের সাথে প্রতারণা করেছে: জামায়াত আমীর ‘স্ত্রীর সঙ্গে ঝগড়া’: পুলিশ সদস্যের উন্মত্ত আচরণের ভিডিও ফেসবুকে তল্লা মসজিদ বিস্ফোরণের ছয় বছর পরও স্বজনদের মনে সেই ভয়াবহ রাতের ক্ষত পাইকপাড়ায় জমি সংক্রান্ত বিরোধের জেরে রবীন’র উপর মেহেদী-লাকী’র হামলা জখম; আইনশৃঙ্খলা বাহিনীর হস্তক্ষেপ দাবী নারায়ণগঞ্জ জেলার “হিউম্যান রাইটস রিভিউ সোসাইটির কার্যকরী পরিষদে মোঃ মামুন হোসেন কে সহসাধারণ সম্পাদক পদে মনোনীত—বিভিন্ন সংগঠনের শুভেচ্ছা ও অভিনন্দন। বিএনপির প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে মহানগরের বর্ণাঢ্য র‍্যালীতে বিশাল মিছিল নিয়ে টিটুর যোগদান  সিরাজ এমপি নামে ফুটবল টুর্নামেন্টের পুরস্কার বিতরন অনুষ্ঠানে নানান অপকর্মের হোতা উজ্জ্বল নির্যাতিত নেতাকর্মীদের মূল্যায়ন করা হবে: সাখাওয়াত সরকারকে পাঁচ বছর স্থায়ী করতে সবাইকে নিয়ে চলতে হবে: আবুল কালাম শাওন হত্যার চার বছরেও বিচার নিয়ে আক্ষেপ পরিবারের

কিল্লারপুলে ড্রেজার অধিদপ্তর থেকে প্রতারক গ্রেপ্তার

  • আপডেট সময় শনিবার, ৯ সেপ্টেম্বর, ২০২৩, ৩.৪৬ এএম
  • ২০৪ বার পড়া হয়েছে

নারায়ণগঞ্জ শহরের কিল্লারপুলে ড্রেজার অধিদপ্তর থেকে নান্টু শিকদার (৪০) নামে সংঘবদ্ধ প্রতারক চক্রের এক সদস্যকে গ্রেপ্তার করেছে সদর মডেল থানা পুলিশ। সে একাধিক ব্যাক্তির কাছ থেকে ড্রেজার অধিদপ্তরে চাকরি দেওয়ার নামে অর্থ হাতিয়ে নিয়েছে বলে অভিযোগ রয়েছে।

তবে সে চাকরির কথা বলে টাকা নিলেও ওই টাকা ধার হিসেবে নিয়েছে বলে অনেককে লিখিত দিয়েছে। এর মধ্যে কেউ টাকা ফেরত চাইলে তাকে নানাভাবে হয়রানি থাকে, উল্টো ভুক্তভোগীদের কাছে টাকা দাবি করে।

সম্প্রতি রবিউল নামে এক ভুক্তভোগী টাকা চাইতে গেলে তার স্বাক্ষর নকল করে একটি সাদা কাগজ দেখিয়ে সাতাশ লাখ পঞ্চাশ হাজার টাকা দাবি করে। এঘটনায় ভুক্তভোগী রবিউলের বড় ভাই মাসুদ ৩ সেপ্টেম্বর আদালতে মামলা দায়ের করলে আদালত থানাকে এজাহার হিসেবে গণ্য করার আদেশ প্রদান করে।

থানায় মামলা রুজু হওয়ার পর বৃহস্পতিবার রাতে প্রতারক নান্টু শিকদারকে গ্রেপ্তার করে পুলিশ। এঘটনায় মনির (৪২) নামে অপর এক প্রতারক পলাতক রয়েছে। গ্রেপ্তারকৃত নান্টু শিকদার বরিশাল গৌরনদী এলাকার জাহাঙ্গীর শিকদার ছেলে।

জানাযায়, ওই প্রতারক চক্রের বিরুদ্ধে চাকরি দেয়ার নামে প্রতারনা করে মোটা অংকের টাকা হাতিয়ে নেয়ার অভিযোগ রয়েছে। তারা বিভিন্ন জনের কাছ থেকে ভুয়া স্ট্যাম্প করে টাকা হাতিয়ে নেয়। ভুক্তভোগীরা দীর্ঘদিন চাকরির কোন সু বাতাস না পেয়ে তাদের দেয়া টাকা চাইতে গেলে প্রতারকরা উল্টো তাদের নামে ভুয়া স্ট্যাম্প দেখিয়ে টাকা পাবেনা বলে হুমকি দেয়।

প্রতারক চক্রের বিরুদ্ধে এরকম একাধিক অভিযোগ সদর মডেল থানা ও পানি উন্নয়ন বোর্ডের মহা পরিচালক ও কিল্লারপুল ড্রেজার অধিদপ্তরের নির্বাহী প্রকৌশলীর কাছে দায়ের করেছেন ভুক্তভোগীরা।

তুরজাউন নামে এক ভুক্তভোগী জানান, তার কাছ থেকে প্রতারকরা চাকরি দেয়ার নামে ৪ লাখ টাকা নিয়েছে এ বিষয়ে আমি ড্রেজার অধিদপ্তরের নির্বাহী প্রকৌশলীর কাছে লিখিত অভিযোগ দিয়েছি।

গ্রেপ্তারের সত্যতা নিশ্চিত করে সদর মডেল থানার অফিসার ইনচার্জ আনিচুর রহমান জানান, প্রতারক চক্রের অন্য সদস্যদের গ্রেপ্তার করে দ্রুত আইনের আওতায় আনা হবে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2021 rudrabarta24.net
Theme Developed BY ThemesBazar.Com

sakarya bayan escort escort adapazarı Eskişehir escort