সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ০২:৩২ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
বন্দরে মোটরসাইকেলের ধাক্কায় প্রাণ গেল ৬ মাসের শিশু সাইফানের সোনারগাঁয়ে আওয়ামী লীগের দোসর রাসেল মাহমুদ আবারও বেপরোয়া; গোয়েন্দা সংস্থার নজরদারির দাবি নওগাঁর আত্রাইয়ে যথাযোগ্য মর্যাদা ও বর্ণাঢ্য আয়োজনে সশস্ত্র বাহিনী দিবস পালিত নওগাঁর ধামইরহাট সীমান্তে বিজিবির অভিযান, ৫৭ বোতল ভারতীয় নেশাজাতীয় সিরাপ জব্দ নওগাঁর মান্দায় ট্রাক-মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে যুবক নিহত নওগাঁয় পুলিশের চেকপোস্টে আন্তঃজেলা ডাকাত চক্রের ৩ সদস্য গ্রেপ্তার, পিকআপ ও দেশীয় অস্ত্র উদ্ধার মহাদেবপুরে নির্মাণাধীন ভবনের সেপটিক ট্যাংকে পড়ে শিশুর মৃত্যু আ.লীগ নেতাকর্মীদের প্রতি আর সহানুভূতি দেখাব না: সাখাওয়াত ফতুল্লায় ডাইং কারখানায় বিস্ফোরণে দুই শ্রমিক দগ্ধ, মালিক আটক অবশেষে বন্দরে উদ্ধার হলো কুমির, জনমনে স্বস্তি

কাঁচপুর হাইওয়ে পুলিশের ডাম্পিং থেকে গাড়ি সরানোর রহস্য উদঘাটন

  • আপডেট সময় সোমবার, ১৭ অক্টোবর, ২০২২, ৩.৩৪ এএম
  • ৪২৬ বার পড়া হয়েছে

নারায়ণগঞ্জ জেলার কাঁচপুর হাইওয়ে থানার ওসি নবীর হোসেনের বিরুদ্ধে জব্দ করা গাড়ি বিক্রি বা সরানোর অভিযোগ অনুসন্ধান করতে গিয়ে বের হলো প্রকৃত সত্য। যে গাড়িটি বিক্রি করার অভিযোগ উঠেছে সেই গাড়ি মালিক প্রকৃত ঘটনার বর্ণনা দিয়েছেন।

অনুসন্ধানে জানা গেছে, চট্টগ্রাম জেলার বায়েজিদ বোস্তামী থানার হাজীপাড়া গ্রামের মো. আব্দুল মজিদের ছেলে আব্দুর নূরের একটি কাভার্ডভ্যান (কুষ্টিয়া-ট-১১-০৬৭০) গত মে মাসের ১১ তারিখে এশিয়ান হাইওয়ে সড়কে গ্যাসের লাইন থেকে আগুন ধরে যায়। পরে পোড়া গাড়িটি জব্দ করে কাঁচপুর হাইওয়ে থানার অধিনস্থ ডাম্পিংয়ে রাখেন পুলিশ।

 

গাড়ি মালিক আব্দুর নূর জানান, আমি গাড়িটি ফেরত পাওয়ার জন্য গত ৬ অক্টোবর হাইওয়ে গাজীপুর রিজিয়নের পুলিশ সুপার বরাবর আবেদন করি। পুলিশ সুপার ৯ অক্টোবর আমার গাড়িটি ভাঙ্গারি হিসেবে বুঝিয়ে দেওয়ার জন্য কাঁচপুর হাইওয়ে থানার ওসি নবীর হোসেনকে লিখিতভাবে আদেশ দেন।

পুলিশ সুপারের আদেশ পেয়ে ওসি নবীর হোসেন ১০ অক্টোবর আমাকে গাড়িটি নিয়ে যাওয়ার জন্য অনুমতি দেন। ওসির অনুমতি পেয়ে আমি গ্যাস সিলিন্ডার দিয়ে গাড়ির যন্ত্রাংশ কেটে একটি ট্রাক (ঝালকাঠি-ট-১১-০১১১) ভাড়া করে নিয়ে যাই।

 

এদিকে প্রকৃত মালিক তার গাড়িটি গ্যাস সিলিন্ডার দিয়ে কেটে ভাঙ্গারি হিসেবে ট্রাক দিয়ে নিয়ে যেতে দেখে স্থানীয় একটি মহল ভিন্নখাতে প্রভাহিত করার চেষ্টা করছে।

এবিষয়ে কাঁচপুর হাইওয়ে থানার ওসি নবীর হোসেন বলেন, বাদীর আবেদনের প্রেক্ষিতে পুলিশ সুপারের নির্দেশে আমি গাড়িটি মালিকের কাছে বুঝিয়ে দেই। গাড়ি বিক্রি করার অভিযোগ সঠিক নয়।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2021 rudrabarta24.net
Theme Developed BY ThemesBazar.Com

sakarya bayan escort escort adapazarı Eskişehir escort