সোমবার, ০৩ অগাস্ট ২০২৬, ০৬:২৬ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
দিঘীরপাড় তদন্ত কেন্দ্রের অভিযানে ১২৫ পিস ইয়াবাসহ ২ মাদক কারবারি গ্রেপ্তার ফটো সাংবাদিক ওয়ারদে রহমান’র পিতা মরহুম মজিবুর রহমান’র ১৭তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে দোয়া মাহফিল অনুষ্ঠিত কে এই দুলাল মাদককারবারী গড -ফাদার সাধারণ জনগণ জানতে চায় দক্ষ জনবলের অভাবে ঝুঁকিপূর্ণ ডেন্টাল চিকিৎসা ‘একজন ডেন্টাল সার্জনই সব’, বাড়ছে রোগীদের স্বাস্থ্যঝুঁকি নারায়ণগঞ্জে মাদক নির্মূল ও সামাজিক সচেতনতায় যুবসমাজের বিশাল সমাবেশ নারায়ণগঞ্জ সদর উপজেলা অটোরিকশা অটোটেম্পা মিশুক ও বেবি ট্যাক্সি শ্রমিক ইউনিয়নের বিরুদ্ধে মিথ্যা সংবাদের প্রতিবাদ চাষাঢ়ায় ছাত্রশিবিরের অনুষ্ঠানে পটকা নিক্ষেপ, আটক ২ আজমেরী অনুসারী বর্তমান সহ-সভাপতি, নতুন কমিটিতেও দাপুটে অবস্থানে সাফি ইসলাম দক্ষিণ আফ্রিকায় অগ্নিকাণ্ডে নিহত প্রবাসীদের বাড়িতে সায়েম আহম্মেদ; শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা ফতুল্লার ৭নংওয়ার্ডের বিএনপি ও এলাকাবসীর উদ্যোগে মাদক বিরুদ্ধে বিক্ষোভ মিছিল

কনটেইনার ডিপোতে ভয়াবহ আগুন, নিহত ৫

  • আপডেট সময় রবিবার, ৫ জুন, ২০২২, ৪.২৫ এএম
  • ৩১২ বার পড়া হয়েছে

চট্টগ্রামের সীতাকুণ্ডের বিএম কনটেইনার ডিপোতে ভয়াবহ আগুনের ঘটনা ঘটেছে। আগুনে পাঁচজনের মৃত্যুর খবর পাওয়া গেছে। এছাড়া শতাধিক দগ্ধ ও আহত হয়েছেন বলে বিভিন্ন সূত্রে জানা গেছে।

এর আগে শনিবার দিবাগত রাত ১টার দিকে গণমাধ্যমকে  তিনজনের মৃত্যুর খবর নিশ্চিত করেন চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের হাসপাতালের সহকারী পরিচালক রাজীব দাশ।

নিহতদের মধ্যে একজন বিএম ডিপো নামের ওই কন্টেইনার ডিপোর কম্পিউটার অপারেটর মমিনুল হক (২২)। অপর দুইজনের পরিচয় জানা যায়নি।

শুক্রবার রাতে অগ্নিকাণ্ডের পর নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিসের ১৫টি ইউনিট। তবে পানির উৎস না থাকায় আগুন নেভাতে বেগ পেতে হচ্ছে বলে গণমাধ্যমকে জানিয়েছেন ফায়ার সার্ভিসের উপপরিচালক আনিসুর রহমান।

চট্টগ্রামের সীতাকুণ্ডে বিএম কন্টেইনার ডিপোতে অগ্নিকাণ্ডের পর ভয়াবহ বিস্ফোরণ ঘটছে। এতে শতাধিক ব্যক্তি দগ্ধ ও আহত হয়েছেন বলে জানা গেছে। শুক্রবার রাত সাড়ে ৯টার পর বিএম ডিপোতে আগুনের সূত্রপাত হয়। ঘটনাস্থলের অনেক দূর থেকেও আগুন দেখা গেছে।

এ অগ্নিকাণ্ডের ঘটনায় দগ্ধ ও আহতদের উদ্ধার করে নিকটবর্তী স্বাস্থ্য কেন্দ্র ও চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ১০ জন পুলিশ সদস্য ও ৫৩ জন ব্যক্তিকে ভর্তি করা হয়েছে বলে একটি সূত্র জানিয়েছে।

ফায়ার সার্ভিসের উপসহকারী পরিচালক শাহজাহান শিকদার গণমাধ্যমকে জানান, বিএম কন্টেইনার ডিপোতে ভয়াবহ আগুন লেগেছে। ফায়ার সার্ভিসের কাছে রাত ৯টা ২৫ মিনিটে আগুনের খবর পাওয়া যায়। প্রথমে সেখানে ফায়ার সার্ভিসের ৮টি ইউনিট যায়। রাত সাড়ে ১২টা পর্যন্ত ফায়ার সার্ভিসের ১৫টি ইউনিট আগুন নেভাতে কাজ করছে। তাদের সঙ্গে পুলিশ ও স্থানীয়রা সহায়তা করছে।

বিস্ফোরণের কারণে আগুন ছড়িয়ে পড়েছে বলে তিনি জানান তিনি।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2021 rudrabarta24.net
Theme Developed BY ThemesBazar.Com

sakarya bayan escort escort adapazarı Eskişehir escort