সোমবার, ২২ জুন ২০২৬, ০৩:১১ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
চাঁদাবাজির অভিযোগে আটকের পর যুবদল নেতা সজীব বহিষ্কার ফরিদপুরের, ভাঙ্গায় ফুটবল টুর্নামেন্ট ডাঙ্গার পার একাদশ ২ গোলে বিজয় জনগণের পাশে থাকাই প্রকৃত নেতৃত্বের পরিচয় বন্ধ ও লোকসানি রাষ্ট্রায়ত্ত কারখানা পুনরুজ্জীবনে বিনিয়োগকারীদের সব ধরনের সহায়তার আশ্বাস প্রধানমন্ত্রীর সোনারগাঁয়ে ছাত্রলীগ নেতা শাকিল গ্রেপ্তার লিংক রোডে প্রাইভেট কারের ধাক্কায় সিএনজি উল্টে শিশুর মৃত্যু, আহত ৪ কোনো সুবিধাবাদী-চাঁদাবাজ মনোনয়ন পাবে না: সাখাওয়াত শীতলক্ষ্যায় গোসলে নেমে শিশুর মৃত্যু বৈষম্যমুক্ত মানবিক ফোরাম এর উদ্যোগে “জুলাই বিপ্লব: অধিকার সচেতনতার নতুন জাগরণ”,শীর্ষক এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে নবাগত অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) রিনাত ফৌজিয়াকে বাংলাদেশ ভূমি অফিসার্স কল্যাণ সমিতির শুভেচ্ছা

এশিয়া কাপের দল থেকে ছিটকে গেছেন ইবাদত, ভাবনায় দুই পেসার

  • আপডেট সময় মঙ্গলবার, ২২ আগস্ট, ২০২৩, ৬.৪৪ এএম
  • ১৬৬ বার পড়া হয়েছে

চোটমুক্ত না হওয়ায় এশিয়া কাপের ১৭ সদস্যের দল থেকে ছিটকে গেছেন পেসার ইবাদত হোসেন। তার পরিবর্তে ভাবনায় আছেন দুই পেসার তানজীম হাসান সাকিব ও খালেদ আহমেদ।

প্রধান নির্বাচক মিনহাজুল আবেদীন নান্নু বিষয়টি নিশ্চিত করেছেন। জানিয়েছেন ইবাদতের পরিবর্তে সাকিব-খালেদের যে কোনো একজনকে দলে নেওয়া হবে।

গত জুলাইয়ে আফগানিস্তানের বিপক্ষে ওয়ানডে সিরিজের দ্বিতীয় ম্যাচে বাঁ পায়ে চোট পেয়েছিলেন ইবাদত। ছিটকে যান টি-টোয়েন্টি সিরিজ থেকে। এরপর চলছিল তার পুনর্বাসন প্রক্রিয়া। কিন্তু পুরোপুরি সেরে না ওঠায় বিশ্বকাপের আগে তাকে নিয়ে ঝুঁকি নিতে চাইছে না টিম ম্যানেজম্যান্ট।

প্রধান নির্বাচক সংবাদমাধ্যমে বলেন, ‘ইবাদত পুরোপুরি ফিট হয়ে ওঠেনি, পাশাপাশি বিশ্বকাপের আগে আমরা ঝুঁকিও নিতে চাইছি না। তাই এশিয়া কাপে ওকে ছাড়াই যাবে দল। আমরা দ্রুতই বদলি ক্রিকেটারের নাম ঘোষণা করব। তানজিম সাকিব অথবা খালেদের মধ্যে একজনকে এশিয়া কাপে নেওয়া হবে।’

কয়েকদিন ধরে এশিয়া কাপের স্কোয়াডের সঙ্গে অনুশীলন করছিলেন খালেদ। এ ছাড়া সাকিব ছিলেন এশিয়া কাপের স্ট্যান্ডবাই হিসেবে। এখন দুজনের কাকে নেয় সেটিই দেখার বিষয়। এর আগে গত ১২ আগস্ট ইবাদতসহ ১৭ সদস্যের দল ঘোষণা করেন প্রধান নির্বাচক।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2021 rudrabarta24.net
Theme Developed BY ThemesBazar.Com

sakarya bayan escort escort adapazarı Eskişehir escort