রবিবার, ২১ জুন ২০২৬, ১০:১৩ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
বন্ধ ও লোকসানি রাষ্ট্রায়ত্ত কারখানা পুনরুজ্জীবনে বিনিয়োগকারীদের সব ধরনের সহায়তার আশ্বাস প্রধানমন্ত্রীর সোনারগাঁয়ে ছাত্রলীগ নেতা শাকিল গ্রেপ্তার লিংক রোডে প্রাইভেট কারের ধাক্কায় সিএনজি উল্টে শিশুর মৃত্যু, আহত ৪ কোনো সুবিধাবাদী-চাঁদাবাজ মনোনয়ন পাবে না: সাখাওয়াত শীতলক্ষ্যায় গোসলে নেমে শিশুর মৃত্যু বৈষম্যমুক্ত মানবিক ফোরাম এর উদ্যোগে “জুলাই বিপ্লব: অধিকার সচেতনতার নতুন জাগরণ”,শীর্ষক এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে নবাগত অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) রিনাত ফৌজিয়াকে বাংলাদেশ ভূমি অফিসার্স কল্যাণ সমিতির শুভেচ্ছা ব্রাজিল-আর্জেন্টিনা না পর্তুগাল: দীঘি কোন দলের সমর্থক? কোরিয়াকে হারিয়ে দ্বিতীয় রাউন্ডে মেক্সিকো জুয়া প্রতিরোধ আইন, ২০২৬-এর খসড়া নীতিগত অনুমোদন, কী আছে এতে?

এবার যুক্তরাষ্ট্রেও কপাল পুড়ল সাকিবের

  • আপডেট সময় রবিবার, ১৬ ফেব্রুয়ারী, ২০২৫, ৯.৫৯ এএম
  • ১১৪ বার পড়া হয়েছে

সময় বড় নিষ্ঠুর। এক সময় বিশ্ব দাপিয়ে বেড়ানো ক্রিকেটার সাকিব আল হাসানের সবগুলো দরজায় একে একে বন্ধ হতে শুরু করেছে। জাতীয় দল থেকে বাদ পড়ার পর বিপিএল, আইপিএল ও কাউন্টি লিগ থেকেও বাদ পড়েছেন। সাকিবের দ্বিতীয় বাড়ি যুক্তরাষ্ট্রে অন্তত খেলার সুযোগ মিলবে এমনটাই ছিল অনুমেয়। এবার সেখানেও কপাল পুড়েছে তার।

গতকাল মেজর লিগ ক্রিকেটের দলগুলো আগামী মৌসুমের জন্য রিটেইন ক্রিকেটারদের নাম প্রকাশ করেছে। যেখানে জায়গা হয়নি গত মৌসুমে লস অ্যাঞ্জেলস নাইট রাইডার্সের হয়ে খেলা সাকিবের। নিলামের আগে সাকিবকে সামনের মৌসুমের জন্য ছেড়ে দিয়েছে (রিলিজ) দলটি।

মাত্র ৩ জন বিদেশি ক্রিকেটার ধরে রেখেছে শাহরুখ খানের দল। নাইট রাইডার্সের দুই ঘরের ছেলে সুনীল নারাইন ও আন্দ্রে রাসেলের সঙ্গে অস্ট্রেলিয়ার বাঁহাতি পেসার স্পেনসার জনসনকে রেখে দিয়েছে তারা। বাদ দিয়েছেন কেবল সাকিবকে।

গত মৌসুমে নাইট রাইডার্সের হয়ে মাত্র ৪ ম্যাচ খেলেছিলেন সাকিব। উইকেট নিয়েছিলেন মাত্র ১টি, ব্যাট হাতে করেছিলেন ৬০ রান। এখন তো বোলিংও করতে পারছেন না সাকিব। যে কারণে ব্যাটসম্যান সাকিবের প্রতি আগ্রহ হারিয়েছে নাইট রাইডার্স।

অবশ্য সাকিবকে ছেড়ে দিলেও ড্রাফটে এখনও সুযোগ আছে সাকিবের। তবে কেবল ব্যাটার সাকিবকে নিয়ে দলগুলো আগ্রহ দেখাবে কিনা সেই প্রশ্ন থাকছেই। আর সেই প্রশ্নের উত্তর মিলতে পারে ১৯ ফেব্রুয়ারি এমএলসি প্লেয়ার্স ড্রাফটের দিন।

উল্লেখ্য, সবশেষ সাকিবকে মাঠে দেখা গেছে গত বছরের নভেম্বরে, আবুধাবি টি-টেন লিগে। মাঝে ভারতে লিজেন্ড ৯০ লিগে খেলার কথা থাকলেও সুযোগ মেলেনি সাকিবের।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2021 rudrabarta24.net
Theme Developed BY ThemesBazar.Com

sakarya bayan escort escort adapazarı Eskişehir escort