রবিবার, ২১ জুন ২০২৬, ১১:৩১ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
বন্ধ ও লোকসানি রাষ্ট্রায়ত্ত কারখানা পুনরুজ্জীবনে বিনিয়োগকারীদের সব ধরনের সহায়তার আশ্বাস প্রধানমন্ত্রীর সোনারগাঁয়ে ছাত্রলীগ নেতা শাকিল গ্রেপ্তার লিংক রোডে প্রাইভেট কারের ধাক্কায় সিএনজি উল্টে শিশুর মৃত্যু, আহত ৪ কোনো সুবিধাবাদী-চাঁদাবাজ মনোনয়ন পাবে না: সাখাওয়াত শীতলক্ষ্যায় গোসলে নেমে শিশুর মৃত্যু বৈষম্যমুক্ত মানবিক ফোরাম এর উদ্যোগে “জুলাই বিপ্লব: অধিকার সচেতনতার নতুন জাগরণ”,শীর্ষক এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে নবাগত অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) রিনাত ফৌজিয়াকে বাংলাদেশ ভূমি অফিসার্স কল্যাণ সমিতির শুভেচ্ছা ব্রাজিল-আর্জেন্টিনা না পর্তুগাল: দীঘি কোন দলের সমর্থক? কোরিয়াকে হারিয়ে দ্বিতীয় রাউন্ডে মেক্সিকো জুয়া প্রতিরোধ আইন, ২০২৬-এর খসড়া নীতিগত অনুমোদন, কী আছে এতে?

এক রিয়ালের কাছে হেরে তিনে নেমে গেল আরেক রিয়াল

  • আপডেট সময় রবিবার, ২ মার্চ, ২০২৫, ১১.১৭ এএম
  • ১৪০ বার পড়া হয়েছে

লা লিগার পয়েন্ট টেবিলটা জমে উঠেছিল। রিয়াল মাদ্রিদের সামনে সুযোগ ছিল শীর্ষস্থান দখলে নেওয়ার। তবে সেটি হতে দেয়নি রিয়াল বেটিস। নিজেদের মাঠে ভিনিসিয়ুস-এমবাপ্পেদের খোলসবন্দি করে রিয়ালকে ২-১ গোলে হারিয়ে দিয়েছে তারা।

শনিবার রাতে বেটিসের মাঠে অবশ্য প্রথম উদযাপনটা করেছে রিয়ালই। ম্যাচের ১০ মিনিটেই ব্রাহিম দিয়াজ এগিয়ে নেয় রিয়ালকে। তবে পরবর্তীতে সেই গোল শোধ দেওয়ার সঙ্গে আরও এক গোল করে শেষ পর্যন্ত জয় ছিনিয়ে নেয় বেটিস।

বেটিসের হয়ে জনি কারদোসো এবং ইসকোর গোলে জয় নিয়ে মাঠ ছাড়ে স্বাগতিকরা। তাদের নেওয়া ১৮টি শটের ৩টি ছিল লক্ষ্যে। অন্যদিকে রিয়াল শট নিতে পরেছে মাত্র ৯টি, এর মধ্যে স্রেফ ২টি লক্ষ্যে ছিল। এদিন ভিনি-এমবাপ্পেসহ রিয়ালের একঝাঁক তারকাকে ম্যাচের পুরোটা সময় খোলসবন্দি করে রেখেছিল বেটিসের রক্ষণভাগ।

তুলনামূলক সহজ প্রতিপক্ষের বিপক্ষে হেরে যাওয়ায় বেশ বড় ধাক্কাই খেয়েছে রিয়াল। তিনে নেমে গেছে কার্লো আনচেলত্তির দল। ২৬ ম্যাচে ৫৪ পয়েন্ট তাদের। সমান ম্যাচে ৫৬ পয়েন্ট নিয়ে টেবিলের শীর্ষে অ্যাতলেটিকো মাদ্রিদ। অন্যদিকে এক ম্যাচ কম খেলে রিয়ালের সমান পয়েন্ট নিয়ে বার্সেলোনার অবস্থান দুই নম্বরে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2021 rudrabarta24.net
Theme Developed BY ThemesBazar.Com

sakarya bayan escort escort adapazarı Eskişehir escort