মঙ্গলবার, ০৪ অগাস্ট ২০২৬, ০১:৫৬ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
দিঘীরপাড় তদন্ত কেন্দ্রের অভিযানে ১২৫ পিস ইয়াবাসহ ২ মাদক কারবারি গ্রেপ্তার ফটো সাংবাদিক ওয়ারদে রহমান’র পিতা মরহুম মজিবুর রহমান’র ১৭তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে দোয়া মাহফিল অনুষ্ঠিত কে এই দুলাল মাদককারবারী গড -ফাদার সাধারণ জনগণ জানতে চায় দক্ষ জনবলের অভাবে ঝুঁকিপূর্ণ ডেন্টাল চিকিৎসা ‘একজন ডেন্টাল সার্জনই সব’, বাড়ছে রোগীদের স্বাস্থ্যঝুঁকি নারায়ণগঞ্জে মাদক নির্মূল ও সামাজিক সচেতনতায় যুবসমাজের বিশাল সমাবেশ নারায়ণগঞ্জ সদর উপজেলা অটোরিকশা অটোটেম্পা মিশুক ও বেবি ট্যাক্সি শ্রমিক ইউনিয়নের বিরুদ্ধে মিথ্যা সংবাদের প্রতিবাদ চাষাঢ়ায় ছাত্রশিবিরের অনুষ্ঠানে পটকা নিক্ষেপ, আটক ২ আজমেরী অনুসারী বর্তমান সহ-সভাপতি, নতুন কমিটিতেও দাপুটে অবস্থানে সাফি ইসলাম দক্ষিণ আফ্রিকায় অগ্নিকাণ্ডে নিহত প্রবাসীদের বাড়িতে সায়েম আহম্মেদ; শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা ফতুল্লার ৭নংওয়ার্ডের বিএনপি ও এলাকাবসীর উদ্যোগে মাদক বিরুদ্ধে বিক্ষোভ মিছিল

উত্তর কলাবাগ অক্সিজেন পট্রি রাস্তাটি পানিবন্ধী, দূর্ভোগে ৫০ পরিবার

  • আপডেট সময় শনিবার, ২৫ মে, ২০২৪, ৮.২৬ এএম
  • ১৬৩ বার পড়া হয়েছে

নারায়ণগঞ্জ বন্দর ইউনিয়ন উত্তর কলাবাগ অক্সিজেন পট্রি রাস্তাটি সব সময়ই পানিবন্ধী থাকায় চরম দূর্ভোগ পোহাচ্ছে ওই এলাকার ৫০টি পরিবার। বিশেষ করে ওই এলাকার ড্রেজার পাইপের কারনে এমন পানির জলাবদ্ধতা সৃষ্টি হচ্ছে বলে জানা গেছে।

শুক্রবার (২৪ মে) বন্দর ইউনিয়ন ১নং ওয়ার্ডস্থ উত্তর কলাবাগ অক্সিজেন পট্রি সড়কে গিয়ে এমন চিত্র পরিলক্ষিত হয়।

এ ব্যাপারে ওই এলাকায় বসবাসরত ৩’শ জনগোষ্ঠি ক্ষোভ প্রকাশ করে স্থানীয় বন্দর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এহসান উদ্দিন আহমেদ ও ১নং ওয়ার্ডের মেম্বার ইমনকে দোষারোপ করে বলেন,আমরা উত্তর কলাবাগবাসী বেশকিছু দিন ধরে পানিবন্ধী অবস্থায় আছি।

আমাদের খবর কেউ নেয় না। ভোট এলে আমাদের কদর বাড়ে। আমরা কি অবস্থায় আছি সেটা দেখার কেউ নাই। এলাকায় কিছু ড্রেজার দস্যু আছে তাদের কারনে সড়কে পানিবন্ধী হয়ে আছে। অথচ স্থানীয় জনপ্রতিনিধিদের একাধিকবার বলার পরও কোন প্রতিকার পাই নাই।

তারা আরো জানায়,বন্দর ইউনিয়ন উত্তর কলাবাগ অক্সিজেন পট্রি এলাকায় ড্রেজার দস্যুরা ড্রেজার পাইপ বসিয়ে বালু ভরাট করার সময় পানি যাওয়ার কোন ব্যবস্থা রাখেনি। ফলে ওই পানি রাস্তায় জমা হয়ে জলাশয় তৈরী হচ্ছে। আবার রাস্তার পাশে ড্রেনেজ ব্যবস্থা কিংবা পয়নিস্কাশনের ব্যবস্থা না থাকায় সামান্য বৃষ্টিতেই রাস্তায় পানি জমাটবেধে থাকে।

এই এলাকায় ৩’শ জনগোষ্ঠির একমাত্র পথ এই সড়কটি। এই সড়ক পথ দিয়েই তাদের জীবিকা নির্বাহ করতে শহরে যেতে হয়। মাদরাসা ও স্কুলগামী শিক্ষার্থীরা এই পথ দিয়ে পানির সাথে যুদ্ধ করে বিভিন্ন শিক্ষালয়ে যেতে হয়। ফলে সাধারন মানুষ চরম দূর্ভোগ নিয়েই চলাচল করছে।

এ ব্যাপারে বন্দর ইউপি চেয়ারম্যান এহসান উদ্দিন আহমেদ জানান,রাস্তার দূর্ভোগের বিষয়টি আমি অবগত নই। তবে ড্রেজারদস্যুরা খুবই শক্তিশালী। এদের কারনে একদিকে যেমন জনগনের দূর্ভোগ হচ্ছে তেমনি আমারও বদনাম হচ্ছে। এ বিষয়ে এমপি মহোদয়ের নিকট আমি কথা বলব।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2021 rudrabarta24.net
Theme Developed BY ThemesBazar.Com

sakarya bayan escort escort adapazarı Eskişehir escort