সোমবার, ২২ জুন ২০২৬, ০৮:৫৬ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
চাঁদাবাজির অভিযোগে আটকের পর যুবদল নেতা সজীব বহিষ্কার ফরিদপুরের, ভাঙ্গায় ফুটবল টুর্নামেন্ট ডাঙ্গার পার একাদশ ২ গোলে বিজয় জনগণের পাশে থাকাই প্রকৃত নেতৃত্বের পরিচয় বন্ধ ও লোকসানি রাষ্ট্রায়ত্ত কারখানা পুনরুজ্জীবনে বিনিয়োগকারীদের সব ধরনের সহায়তার আশ্বাস প্রধানমন্ত্রীর সোনারগাঁয়ে ছাত্রলীগ নেতা শাকিল গ্রেপ্তার লিংক রোডে প্রাইভেট কারের ধাক্কায় সিএনজি উল্টে শিশুর মৃত্যু, আহত ৪ কোনো সুবিধাবাদী-চাঁদাবাজ মনোনয়ন পাবে না: সাখাওয়াত শীতলক্ষ্যায় গোসলে নেমে শিশুর মৃত্যু বৈষম্যমুক্ত মানবিক ফোরাম এর উদ্যোগে “জুলাই বিপ্লব: অধিকার সচেতনতার নতুন জাগরণ”,শীর্ষক এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে নবাগত অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) রিনাত ফৌজিয়াকে বাংলাদেশ ভূমি অফিসার্স কল্যাণ সমিতির শুভেচ্ছা

আড়াইহাজারে বিএনপির ১৪৩ নেতাকর্মীর বিরুদ্ধে মামলা, গ্রেপ্তার ১

  • আপডেট সময় সোমবার, ২৮ নভেম্বর, ২০২২, ৩.৫৮ এএম
  • ২৩৬ বার পড়া হয়েছে

আড়াইহাজারে নাশকতার অভিযোগে বিএনপি ও সহযোগী সংগঠনের ৪৩ জন নেতাকর্মীর নাম উল্লেখ করে অজ্ঞাতনামা আরও ১০০ নেতাকর্মীকে আসামি করে বিশেষ ক্ষমতা ও বিস্ফোরক দ্রব্য আইনে মামলা করেছে পুলিশ৷ রোববার (২৭ নভেম্বর) সকালে আড়াইহাজার থানার উপপরিদর্শক (এসআই) মামুন মিয়া বাদী হয়ে নাশকতার অভিযোগে মামলা করেছেন৷

মামলায় আড়াইহাজার থানা বিএনপির সভাপতি ইউসুফ আলী মেম্বার, ছাত্রদলের সভাপতি জুবায়ের রহমান দিপু, উপজেলা স্বেচ্ছাসেবক দলের সভাপতি বাচ্চু মিয়াসহ ৪৩ জনের নাম উল্লেখ ছাড়াও অজ্ঞাত ৫০-১০০ জনকে আসামি করা হয়েছে বলে জানান আড়াইহাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আজিজুল হক হাওলাদার৷

 

তিনি বলেন, শনিবার সন্ধ্যায় মদনপুর আড়াইহাজার সড়কে ছাত্রদল একটি মশাল মিছিল বের করে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গেলে আসামিরা একাধিক ককটেল বিস্ফোরণ ঘটায়৷ ঘটনাস্থল থেকে পুলিশ ছাত্রদলের ১ জনকে আটক করে৷ এ সময় ৬২টি মশাল উদ্ধার করা হয়৷ পরে তাকে এ মামলায় গ্রেপ্তার দেখানো হয়৷

মামলায় গ্রেপ্তার হয়েছেন উপজেলার কালাপাহাড়িয়া ইউনিয়নের রাধানগর এলাকার মতিনের ছেলে ছাত্রদল নেতা রতন ও উপজেলার চামুরকান্দী এলাকার মুনছুর আলীর ছেলে মোজাম্মেল৷

এদিকে স্থানীয় ছাত্রদল নেতাদের অভিযোগ, শনিবার সন্ধ্যায় উপজেলায় ছাত্রদলের মশাল মিছিলের প্রস্তুতির সময় আওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্রলীগের নেতারা হামলা চালায়৷ এ ঘটনায় ছাত্রদলের অন্তত ৮ জন নেতাকর্মী আহত হয়েছেন।

 

আড়াইহাজার উপজেলা ছাত্রদলের আহ্বায়ক জোবায়ের রহমান জিকো জানান, কেন্দ্রীয় নেতাদের ওপর হামলার প্রতিবাদে মশাল মিছিলের প্রস্তুতির সময় উপজেলার ব্রাহ্মন্দী ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ড সদস্য শরিফুল আলমের নেতৃত্বে আওয়ামী লীগ, ছাত্রলীগ ও যুবলীগের ৩০-৪০ জনের একটি দল লাঠিসোটা ও দা নিয়ে তাদের উপর হামলা করে। হামলার পর তারা রতন মিয়া নামে এক ছাত্রদল নেতাকে পিটিয়ে পুলিশে দেয়৷

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2021 rudrabarta24.net
Theme Developed BY ThemesBazar.Com

sakarya bayan escort escort adapazarı Eskişehir escort