রবিবার, ২৬ এপ্রিল ২০২৬, ০২:৩০ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
ফতুল্লায় ডাইং কারখানায় গ্যাস চুরির অভিযোগে সংযোগ বিচ্ছিন্ন নিজস্ব সংস্কৃতি ও ঐতিহ্য চর্চায় জাসাসকে এগিয়ে আসতে হবে: মামুন মাহমুদ আমিও এক সময় পাট ব্যবসায়ী ছিলাম: আবুল কালাম সিদ্ধিরগঞ্জে ভূমি কর্মকর্তা দুলালের হস্তক্ষেপে কমছে দালালদের দৌরাত্ম্য না:গঞ্জ সিটি কর্পোরেশন এর লেকপাড় জলে মানুষের লাশ ; হত্যা নাকি অপমৃত্যু এ নিয়ে অভিভাবকরা উদ্ধিগ্ন নারায়ণগঞ্জে ৫ দিনব্যাপী বহুমুখী পাটপণ্য মেলায় সৌরভ রোপ ইন্ডাস্ট্রি’র অংশগ্রহণ পরিবেশবান্ধব সোনালি আঁশের প্রসারে নারায়ণগঞ্জে ৫ দিনব্যাপী ‘বহুমুখী পাটপণ্য মেলা ২০২৬’ এর শুভ উদ্বোধন করেন বস্ত্র ও পাটমন্ত্রী কবি লুবনা’র জন্মোৎসব উদযাপন বন্দরে ইয়াবাসহ ২ মাদক কারবারি গ্রেপ্তার পানির সংকট কাটাতে নাসিকের নতুন উদ্যোগ, বসছে ৫৪ সাব-মার্সিবল পাম্প

আল হিলালকে হারিয়ে সেমিফাইনালে ফ্লুমিনেন্স

  • আপডেট সময় শনিবার, ৫ জুলাই, ২০২৫, ১২.১২ পিএম
  • ৮২ বার পড়া হয়েছে

ক্লাব বিশ্বকাপে রূপকথার গল্প লিখে চলেছে ব্রাজিলের ফ্লুমিনেন্স। শুক্রবার ফ্লোরিডার অরল্যান্ডোতে সৌদি আরবের আল হিলালকে ২-১ গোলে হারিয়ে সেমিফাইনাল নিশ্চিত করেছে তারা।

এই আসরের আন্ডারডগ প্রথমার্ধে ম্যাথিউস মার্তিনেল্লির গোলে প্রথমে এগিয়ে যায়। বিরতির পর আল হিলাল সমতা ফেরায়, মার্কাস লিওনার্দো করেন গোল।

কিন্তু ফ্লুমিনেন্স হাল ছাড়েনি। ৭০ মিনিটে তারা হারকিউলিসের গোলে লিড পায়। তাতে দুই ক্লাবের প্রথম সাক্ষাতে আল হিলালের বিপক্ষে স্মরণীয় জয় পায় ব্রাজিলিয়ান ক্লাব।

ফ্লুমিনেন্স সেমিফাইনালে খেলবে চেলসি কিংবা পালমেইরাসকে। দুই দল পরের কোয়ার্টার ফাইনাল খেলবে।

হোয়াও কানসেলো বল বিপদমুক্ত করতে পারেননি। তাতে গ্যাব্রিয়েল ফুয়েন্তেস বল পেয়ে বাড়িয়ে দেন মার্তিনেল্লিকে। বাঁ পায়ের উঁচু শটে দূরের পোস্ট দিয়ে জাল কাঁপান তিনি।

গোলের কিছুক্ষণ পর হলুদ কার্ড দেখে সেমিফাইনালে নিষিদ্ধ থাকছেন মার্তিনেল্লি। তিনি বললেন, ‘অনেক মানুষ আমাদের সম্ভাবনা বিশ্বাস করেনি। কিন্তু প্রতি খেলা ও প্রতিটি পদক্ষেপে আমরা প্রমাণ করেছি যে আমরাও কঠিন হতে পারি। যখন আমরা মাঠে পা রাখি তখন আমাদের দলকে হারানো কঠিন।’

দ্বিতীয়ার্ধের শুরুতে আল হিলাল গোল পেয়ে যায়। কালিদো কুলিবালির হেড লাগে লিওনার্দোর পায়ে, তিনি বল নিয়ন্ত্রণে নিয়ে বেশ কাছ থেকে লক্ষ্যভেদ করেন।

ইন্টার মিলানের বিপক্ষে শেষ ষোলোতে জয়ে বেঞ্চ থেকে উঠে এসে গোল করেন হারকিউলিস। এদিনও মার্তিনেল্লির বদলি হয়ে মাঠে নামেন তিনি। আবারও জাল কাঁপালেন।

ম্যাচ শুরুর আগে খেলোয়াড় ও ভক্তরা লিভারপুলের প্রয়াত পর্তুগিজ ফরোয়ার্ড ডিওগো জোতা ও তার ছোট ভাই আন্দ্রে সিলভার স্মরণে এক মিনিট নীরবতা পালন করেন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2021 rudrabarta24.net
Theme Developed BY ThemesBazar.Com

sakarya bayan escort escort adapazarı Eskişehir escort