মঙ্গলবার, ২৮ এপ্রিল ২০২৬, ০৩:৫৪ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
সাত খুনের বিচার আপিলে দ্রুত নিষ্পত্তির আশা সাখাওয়াতের সাত খুন ও ত্বকী হত্যায় ওসমান পরিবার জড়িত: এমপি আল আমিন আপিল বিভাগে আইভীর ৫ মামলার জামিন বিষয়ে আদেশ ৩ মে দেশ ছেড়ে পালানোর চেষ্টা তনু হত্যাকাণ্ডের রিপোর্ট দেওয়া চিকিৎসকের নারায়ণগঞ্জের ৭ খুনের বিচার নিষ্পত্তি হয়নি এক যুগেও সিদ্ধিরগঞ্জে আল-আরাফাহ ইসলামি এজেন্ট ব্যাংকে গ্রাহকদের টাকা আত্মাসাতের অভিযোগ নারী সাংবাদিক নার্গিস কিডনি রোগে গুরুতর অসুস্থ ; মানবিক সহযোগিতার আহ্বান জনপ্রিয়তায় শীর্ষে সোনারগাঁও উপজেলার পিরোজপুর ইউনিয়ন এর চেয়ারম্যান প্রার্থী হাজী মো: শহীদ সরকার মুছাপুর ইউনিয়ন ১নং ওয়ার্ডের উন্নয়ন ও সেবায় কাজ করতে চান মেম্বার পদপ্রার্থী মো. শাহ আলম ফতুল্লায় ডাইং কারখানায় গ্যাস চুরির অভিযোগে সংযোগ বিচ্ছিন্ন

আর্জেন্টিনার পর বাছাইয়ের শেষ ম্যাচে হারল ব্রাজিলও

  • আপডেট সময় বুধবার, ১০ সেপ্টেম্বর, ২০২৫, ১১.৪৬ এএম
  • ৭০ বার পড়া হয়েছে

২০০৯ সালের পর আর পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়ন ব্রাজিলকে হারাতে পারেনি বলিভিয়া। এমনকি সর্বশেষ চার ম্যাচেই তারা সেলেসাওদের কাছে ৩ বা তার বেশি গোলে হেরেছে। ফলে ২০২৬ বিশ্বকাপে সরাসরি জায়গা করে নিতে পারা বলিভিয়ানদের জন্য ব্রাজিলের বিপক্ষে জয় ছিল বড় কিছু। সেই কাজটাই তারা সম্পন্ন করেছে বাছাইপর্বের শেষ ম্যাচে। কার্লো আনচেলত্তির দলকে বলিভিয়া ১-০ ব্যবধানে হারিয়েছে।
সমুদ্রপৃষ্ঠ থেকে ৪১৫০ মিটার উচ্চতায় খেলতে নেমে সফরকারী দলগুলো প্রায়শই ভোগে। সেলেসাওদের ক্ষেত্রেও তার ব্যতিক্রম হয়নি। ৪২ শতাংশ বল দখলে থাকলেও আক্রমণে এগিয়েই ছিল স্বাগতিক বলিভিয়া। ২৩ শট নিয়ে এর ১০টিই তারা লক্ষ্যে রাখতে পেরেছে। বিপরীতে ব্রাজিলের ১০ শটের মধ্যে লক্ষ্যে ছিল মাত্র ৩টি। বলিভিয়ার এই জয় তাদের প্লে-অফ খেলে প্রথমবার বিশ্বকাপে ওঠার আশা বাঁচিয়ে রেখেছে।

অতি উচ্চতায় খেলতে নেমে শুরু থেকেই স্বাভাবিক ছন্দে ছিল না ব্রাজিল। বিপরীতে স্বাগতিক বলিভিয়া একের পর এক সুযোগ তৈরি করে যাচ্ছিল। সপ্তম মিনিটে লুইস হাকিনের জোরালো শট ঝাঁপিয়ে ঠেকান সেলেসাও গোলরক্ষক অ্যালিসন বেকার। মিনিট দশেক পর আবারও তিনি দলটির ত্রাতা হয়ে দাঁড়ান। ৪০ মিনিটে প্রথম কোনো শট নিয়েও হতে হয় ব্রাজিলকে। এরপর যোগ করা সময়ে বলিভিয়াকে এগিয়ে দেন মিগুয়েল আনহেল টারসেরোস। ব্রুনো গুইমারেস প্রতিপক্ষ ফুটবলারকে ফাউল করায় পেনাল্টি পায় দলটি।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2021 rudrabarta24.net
Theme Developed BY ThemesBazar.Com

sakarya bayan escort escort adapazarı Eskişehir escort