রবিবার, ২১ জুন ২০২৬, ০২:০৬ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
বন্ধ ও লোকসানি রাষ্ট্রায়ত্ত কারখানা পুনরুজ্জীবনে বিনিয়োগকারীদের সব ধরনের সহায়তার আশ্বাস প্রধানমন্ত্রীর সোনারগাঁয়ে ছাত্রলীগ নেতা শাকিল গ্রেপ্তার লিংক রোডে প্রাইভেট কারের ধাক্কায় সিএনজি উল্টে শিশুর মৃত্যু, আহত ৪ কোনো সুবিধাবাদী-চাঁদাবাজ মনোনয়ন পাবে না: সাখাওয়াত শীতলক্ষ্যায় গোসলে নেমে শিশুর মৃত্যু বৈষম্যমুক্ত মানবিক ফোরাম এর উদ্যোগে “জুলাই বিপ্লব: অধিকার সচেতনতার নতুন জাগরণ”,শীর্ষক এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে নবাগত অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) রিনাত ফৌজিয়াকে বাংলাদেশ ভূমি অফিসার্স কল্যাণ সমিতির শুভেচ্ছা ব্রাজিল-আর্জেন্টিনা না পর্তুগাল: দীঘি কোন দলের সমর্থক? কোরিয়াকে হারিয়ে দ্বিতীয় রাউন্ডে মেক্সিকো জুয়া প্রতিরোধ আইন, ২০২৬-এর খসড়া নীতিগত অনুমোদন, কী আছে এতে?

আমি এখনও পুরুষদের ভয় পাই : সাবা

  • আপডেট সময় রবিবার, ৬ আগস্ট, ২০২৩, ৪.৪৪ এএম
  • ১৯৮ বার পড়া হয়েছে

অভিনেত্রী সোহানা সাবার নতুন সিনেমা ‘অসম্ভব’। সরকারি অনুদানের সিনেমাটি মুক্তির অপেক্ষায় রয়েছে। অভিনয়, ক্যারিয়ার নিয়ে ব্যস্ত সময় পার করলেও বিয়ে সংসার নিয়ে এখনও তেমন কোনো ভাবনা নেই বলে জানান সাবা। তবে মনের মতো পাত্র পেলে বিয়ে করবেন বলেও জানান তিনি।

বিয়ে প্রসঙ্গে সাবা বলেন, আমি এখনও পুরুষদের ভয় পাই! পৃথিবীতে সত্যিই কি আমার জন্য এ রকম কোনো মানুষ আছে, যার সঙ্গে নিশ্চিন্তে বাকিটা জীবন কাটাতে পারব? যদি এ রকম কেউ থেকে থাকে আর তার সঙ্গে আজ দেখা হয়ে যায়, তাহলে কালই তাকে বিয়ে করে ফেলতাম।

নন্দিত নায়িকা কবরীর ‘আয়না’ সিনেমার মাধ্যমে চলচ্চিত্রে পা রাখেন সাবা। সিনেমাটিতে তার কাজের অভিজ্ঞতা প্রসঙ্গে সোহানা সাবা বলেন, তখন পাপাকে (বাবা) কথা দিয়েছিলাম একটি মাত্র সিনেমা করব। ২০০৪ সালের কথা। এফডিসি তখন রমরমা। পাপা তখন বলেছিলেন ‘আয়না’ করো, এরপর আর না। তখন কাটপিসের ভয় ছিল। মাত্র ৮ দিন শুটিং করেছিলাম এফডিসিতে। ৮ দিনে ২২টি সিনেমায় কাজের প্রস্তাব পেয়েছিলাম। একটিও করিনি। ওই মুহূর্তে আর কোনো সিনেমা করার কথা ভাবিনি। শুধু মনে হয়েছিল একটি সিনেমাই ভালোভাবে শেষ করব।

অভিনেত্রী অরুণা বিশ্বাস পরিচালিত ‘অসম্ভব’ সিনেমাটির শুটিং অনেক আগেই শেষ করা হয়। যাত্রাশিল্প এবং যাত্রাশিল্পীদের গল্প নিয়ে নির্মিত এই সিনেমায় সাবা ছাড়াও বিভিন্ন চরিত্রে আরও আছেন আবুল হায়াত, অরুণা বিশ্বাস, শতাব্দী ওয়াদুদ, গাজী আবদুন নূর, শাহেদ, স্বাগতা, যাত্রা সম্রাজ্ঞী জ্যোৎস্না বিশ্বাস প্রমুখ।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2021 rudrabarta24.net
Theme Developed BY ThemesBazar.Com

sakarya bayan escort escort adapazarı Eskişehir escort