বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ০৩:৪১ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
সৌদিতে কোরআন প্রতিযোগিতায় বিজয়ী হাফেজদের সংবর্ধনা প্রধানমন্ত্রীর মদনপুর রহমানিয়া উচ্চ বিদ্যালয় পরিদর্শনে ইউএনও শিবানী সরকার মদনপুর ইউপিতে ইউএনও শিবানী সরকার: ডেঙ্গু ঠেকাতে পরিচ্ছন্নতায় জোর, জনভোগান্তি চিহ্নিত করে দ্রুত সমাধানের নির্দেশ গোগনগর থেকে নারায়ণগঞ্জের সাহিত্যাঙ্গন—এক স্বপ্নবান মানুষের যাত্রা সিদ্ধিরগঞ্জে সজীব হত্যাকারীদের গ্রেফতার ও বিচারের দাবীতে মানববন্ধন প‌দের লো‌ভে জে‌গে‌ উঠেছে লাপাত্তা মামা-ভা‌গ্নে ! খানপুর হাসপাতালে ১৯ বছর ধরে একই পদে মেডিকেল টেকনোলজিস্ট আক্তারুজ্জামানকে ঘিরে রাজনৈতিক প্রভাব ও দীর্ঘদিন একই কর্মস্থলে থাকার অভিযোগ ইটের ফাঁক দিয়ে টাকা দিলেই উপর থেকে নেমে আসে মাদক যুব উন্নয়ন কর্মকর্তা শাহেনশাহর মা জাহানারা আর নেই সরকারি সময়সূচি উপেক্ষার অভিযোগ: কাউলীবেড়া ইউনিয়ন ভূমি অফিসে সেবা নিতে এসে হয়রানির শিকার সাধারণ মানুষ

নির্মাতার দশ বছরের সাধনা, বড়পর্দায় আসছে জীবনানন্দ দাশের ‘বনলতা সেন’

  • আপডেট সময় রবিবার, ১৭ মে, ২০২৬, ১০.২৮ এএম
  • ৫৫ বার পড়া হয়েছে

জীবনানন্দ দাশের কালজয়ী কবিতা ‘বনলতা সেন’ অবলম্বনে নির্মিত চলচ্চিত্রটি অবশেষে প্রেক্ষাগৃহে মুক্তি পেতে যাচ্ছে। আগামী কোরবানির ঈদে সিনেমাটি মুক্তি পাবে বলে নিশ্চিত করেছে নির্মাতা মাসুদ হাসান উজ্জ্বল।

শুক্রবার (১৫ মে) তিনি সামাজিক যোগাযোগমাধ্যমে সিনেমাটির নতুন একটি পোস্টার প্রকাশ করেন। পোস্টারের ক্যাপশনে তিনি লেখেন, “না, এ কোনো যন্তরমন্তর ঘর নয়। যে ঘরের চাবি আছে, তবুও তালা খোলার কোনো পথ নেই! কে থাকে সেই ঘরে? ‘বনলতা সেন’ আসছে এই ঈদে আপনারই নিকটস্থ প্রেক্ষাগৃহে।”

এর আগে ২০২৪ সালে সিনেমাটি মুক্তির পরিকল্পনা থাকলেও তা পিছিয়ে যায়। পরে রোজার ঈদেও মুক্তির আলোচনা থাকলেও শেষ পর্যন্ত তা সম্ভব হয়নি। নানা জটিলতা এবং শুটিং-পরবর্তী কাজের কারণে সিনেমাটির মুক্তি বিলম্বিত হয়েছে। বিশেষ করে বিদেশে পোস্ট-প্রোডাকশনের কাজ এবং ভিসা জটিলতার সময় বেশি লেগে যায়। তবে অবশেষে সিনেমাটি মুক্তি পেতে যাচ্ছে—এতে তিনি আনন্দ প্রকাশ করেন।

২০২১-২২ অর্থবছরে সরকারি অনুদান পাওয়া এই সিনেমায় জীবনানন্দ দাশের চরিত্রে অভিনয় করেছেন খায়রুল বাসার। আরও অভিনয় করেছেন সোহেল মণ্ডল, নাজিবা বাশারসহ অনেকে।

চলচ্চিত্রটির সঙ্গে যুক্ত পশ্চিমবঙ্গের বিশিষ্ট লেখক, জীবনানন্দ গবেষক এবং কলকাতা বাংলা একাডেমি পুরস্কারপ্রাপ্ত গৌতম মিত্র জানান, এটি একটি “ড্রিম প্রজেক্ট”।

তিনি বলেন, পরিচালক মাসুদ হাসান উজ্জ্বল প্রায় দশ বছর ধরে এই কাজটি করেছেন, চিত্রনাট্য ১২ বার সংশোধন করেছেন এবং জীবনানন্দের ভাবজগৎকে গভীরভাবে অনুসন্ধান করেছেন। তার ভাষায়, “উজ্জ্বল দিনের পর দিন বসবাস করেছেন বনলতার সঙ্গে। এখানে তাঁর ভূমিকা ছিল এক ধরনের গোয়েন্দার মতো। কল্পনা যেমন আছে, তেমনি তথ্যনিষ্ঠ বাস্তবও আছে।”

তিনি আরও বলেন, এই চলচ্চিত্রটি দর্শককে ভাবাবে এবং ভাসাবে, এবং আগের কাজের মতো এটিও হতাশ করবে না বলে তিনি বিশ্বাস করেন।

সব মিলিয়ে দীর্ঘ প্রতীক্ষার পর ‘বনলতা সেন’ অবশেষে বড় পর্দায় আসছে, যা সাহিত্য ও চলচ্চিত্রপ্রেমীদের জন্য একটি গুরুত্বপূর্ণ আয়োজন হিসেবে বিবেচিত হচ্ছে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2021 rudrabarta24.net
Theme Developed BY ThemesBazar.Com

sakarya bayan escort escort adapazarı Eskişehir escort