বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬, ০৩:৩৯ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের ল্যাবে নেই টেকনেশিয়ান, তিনজনে চলে অফিস নারায়ণগঞ্জে একরাতে ৩ বাস ও ২ লেগুনায় আগুন যে রাজনীতি তরুণদের বেকার, ব্যক্তিত্বহীন ও চাটুকার বানায়, সেই রাজনীতি থেকে বেরিয়ে আসুন। এইচএসসি পরীক্ষায় ঢাকা বোড মানবিক বিভাগ ১ ম স্থান অর্জন করছেন সুমনা নবীগঞ্জ খেয়াঘাটে সুস্বাদু খাবারের ধুম: সাবিহা সাথী কিচেনে ভিড় মাথার ওপর ঝুলছে ‘মৃত্যুফাঁদ’: গলাচিপাসহ নারায়ণগঞ্জে অবৈধ ডিস-ওয়াইফাই তারে ভয়াবহ অগ্নিকাণ্ডের শঙ্কা নওগাঁ জেলার আত্রাই উপজেলায় শিয়ালের কামড়ে নারী ও শিশুসহ পাঁচজন আহত নওগাঁয় অটোচার্জার গ্যারেজে ডাকাতি: গাইবান্ধায় অভিযান চালিয়ে দুইজন গ্রেপ্তার আওয়ামী লীগের দোসর মোশারফ শ্রমিক আন্দোলনকে উসকে দিতে চলছে গোপন বৈঠক ও ফান্ডিং কুতুবপুরে রবীন্দ্রচন্দ্র মন্ডলের বিরুদ্ধে ছোট ভাই প্রদীপ চন্দ্র মন্ডলের পৈতৃক জমি দখলের অভিযোগ

আদালতে তোলা হলো না নূর হোসেনকে

  • আপডেট সময় শুক্রবার, ৬ জানুয়ারী, ২০২৩, ২.৫০ এএম
  • ২৪০ বার পড়া হয়েছে

কাশিমপুর থেকে নারায়ণগঞ্জ কারাগারে আনা হলেও সাক্ষী না আসায় আলোচিত সাত খুন মামলার মৃতুদণ্ডপ্রাপ্ত প্রধান আসামি নূর হোসেনকে আদালতে ওঠানো হয়নি।

পরে আদালত আগামী ২৮ ফেব্রুয়ারি পরবর্তী সাক্ষ্য গ্রহণের দিন ধার্য করেন। সেইসঙ্গে আসামি পক্ষের আইনজীবীরা নূর হোসেনকে কাশিমপুর কারাগার থেকে ঢাকা কেন্দ্রীয় কারাগারে রাখার আবেদন করেছেন।

বৃহস্পতিবার (৫ জানুয়ারি) নারায়ণগঞ্জ অতিরিক্ত জেলা ও দায়রা জজ (দ্বিতীয়) আদালত এবং ৪নং সহাকারী দায়রা জজ আদালতে দুইটি মামলায় সাক্ষ্য গ্রহণের দিন ধার্য ছিল। কিন্তু সাক্ষীরা কেউ না আসায় শেষ পর্যন্ত কোনো আদালতেই সাক্ষগ্রহণ করা হয়নি।

আসামিপক্ষের আইনজীবী অ্যাডভোকেট কামাল হোসেন বলেন, নূর হোসেনকে কাশিমপুর কারাগার থেকে নারায়ণগঞ্জ কারাগারে আনা হয়েছিল। কিন্তু সাক্ষীরা কেউ না আসায় শেষ পর্যন্ত তাকে কোনো আদালতেই ওঠানো হয়নি।

তিনি আরও বলেন, আমরা আদালতের কাছে আবেদন করেছি নূর হোসেনকে ঢাকা কেন্দ্রীয় কারাগারে রাখার জন্য। কাশিমপুর কারাগার থেকে তাকে নিয়ে আসতে অনেক সময় লেগে যায়। যে কারণে যথাসময়ে নারায়ণগঞ্জ উপস্থিত হতে পারেন না। আমরা আবেদন করেছি, সেটা আদালত বিবেচনা করবেন।

আদালতের অতিরিক্ত পাবলিক প্রসিকিউটর অ্যাডভোকে জাসমিন আহমেদ বলেন, সাক্ষীরা না আসায় নূর হোসেনকে আদালতে তোলা হয়নি। এদিন তার বিরুদ্ধে অস্ত্র ও মাদক দুই মামলার সাক্ষগ্রহণ ছিল।

এর আগে গত ২৯ সেপ্টেম্বর নারায়ণগঞ্জ জেলা ও দায়র জজ আদালতে একটি এবং অতিরিক্ত জেলা ও দায়রা জজ (দ্বিতীয়) আদালতে দুইটি মামলায় সাক্ষ্যগ্রহণের দিন ধার্য করা ছিল। সেদিন সাক্ষীরাও এসেছিলেন। কিন্তু নূর হোসেন অসুস্থ ছিলেন। যার কারণে নূর হোসেনকে নারায়ণগঞ্জ আদালতে আনা হয়নি, সেইসঙ্গে সাক্ষ্যগ্রহণও হয়নি।

কোর্ট পুলিশের পরিদর্শক আসাদুজ্জামান বলেন, ২০১৪ সালের ২৯ মে নূর হোসেনের বাসা থেকে বিপুল পরিমাণ মাদক ও কিছু দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়। পরে ওই ঘটনায় সিদ্ধিরগঞ্জ থানা পুলিশ বাদী হয়ে মামলা দায়ের করে। সেই মামলার তদন্ত প্রতিবেদনের শুনানি শেষে আদালত চার্জ গঠনের নির্দেশ দিয়েছিলেন। বর্তমানে এই দুই মামলার বিচার কার্যক্রম চলমান রয়েছে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2021 rudrabarta24.net
Theme Developed BY ThemesBazar.Com

sakarya bayan escort escort adapazarı Eskişehir escort