শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬, ০৩:৫৯ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
নারায়ণগঞ্জ শহরজুড়ে বৈদ্যুতিক খুঁটিতে যত্রতত্র ইন্টারনেট ও ডিস সংযোগের তারের জট জননিরাপত্তার জন্য মারাত্মক ঝুঁকি দুলাল চন্দ্র দেবনাথের প্রতিবাদলিপি আ. লীগ সরকারের রাজনৈতিক হয়রানিমূলক মামলা প্রত্যাহারের পদক্ষেপ নেওয়া হয়েছে: আইনমন্ত্রী ফতুল্লায় ঝুট নিয়ে বিএনপির দুই পক্ষের সংঘর্ষ: গ্রেপ্তার ৩ জুতার ভেতরে লুকিয়ে ইয়াবা পরিবহন, সোনারগাঁয়ে আটক ১ ৩০০ শয্যাবিশিষ্ট হাসপাতালে চালু হচ্ছে আইসিইউ কার্যক্রম একটি নিখোঁজ সংবাদ : মোসাঃ স্বর্ণা খাতুন এবং তার ছেলে আবু তালহা নিখোঁজ হয়েছেন ঐক্য ও সহঅবস্থানে এগিয়ে যাবে নারায়ণগঞ্জ: ডিসি রায়হান কবির উৎসবের আয়োজনে নারায়ণগঞ্জে বাংলা নববর্ষ বরণ পারিবারিক সাহিত্য আড্ডা ও বইয়ের মোড়ক উন্মোচন

আঘাত ও মস্তিষ্কে রক্তক্ষরণে ফারদিনের মৃত্যু: ময়নাতদন্তের প্রতিবেদন

  • আপডেট সময় বৃহস্পতিবার, ১৭ নভেম্বর, ২০২২, ১০.১৮ পিএম
  • ২৩৩ বার পড়া হয়েছে

বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) ছাত্র ফারদিন নূর পরশের মৃত্যু হয়েছে আঘাতজনিত কারণ ও মস্তিষ্কে রক্তক্ষরণের ফলে। তার মরদেহের প্রাথমিক ময়নাতদন্ত প্রতিবেদনে এসব তথ্য উঠে এসেছে।

প্রাথমিক প্রতিবেদনে বলা হয়েছে, ফারদিনের মাথায় ও বুকের পাঁজরে আঘাতের চিহ্ন পাওয়া গেছে। মূলত মস্তিষ্কে রক্তক্ষরণ ও আঘাতজনিত কারণেই তার মৃত্যু হয়েছে।

বৃহস্পতিবার (১৭ নভেম্বর) দুপুরে ভিক্টোরিয়া জেনারেল হাসপাতালের আরএমও শেখ ফরহাদ ময়নাতদন্তের প্রাথমিক প্রতিবেদন জেলা সিভিল সার্জন এএফএম মশিউর রহমানের কাছে হস্তান্তর করেন।

নারায়ণগঞ্জ জেলা সিভিল সার্জন এএফএম মশিউর রহমান রাইজিংবিডিকে বলেন, ‘বুয়েট ছাত্র ফারদিনকে দেশীয় অস্ত্র দিয়ে আঘাত করা হয়েছে। তার বুকের দুপাশে দুই-তিনটি ভোঁতা অস্ত্রের আঘাতের চিহ্ন পেয়েছি। পাশাপাশি তার মাথায় চার-পাঁচটি আঘাতের চিহ্ন ছিল।’

তিনি বলেন, ‘মস্তিষ্কে রক্তক্ষরণের কারণেই তার মৃত্যু হয়েছে। এখন ময়নাতদন্তের প্রাথমিক রিপোর্ট আমাদের কাছে এসেছে। চূড়ান্ত ভিসেরা রিপোর্ট হাতে আসলে এ বিষয়ে বিস্তারিত বলতে পারবো।’

উল্লেখ্য, গত ৪ নভেম্বর ফারদিন নূর পরশ নিখোঁজ হন। ৫ নভেম্বর এ ঘটনায় তার বাবা নুর উদ্দিন রানা রামপুরা থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেন। ৭ নভেম্বর শীতলক্ষা নদী থেকে ফারদিনের মরদেহ উদ্ধার করে নৌ পুলিশ।

৮ নভেম্বর নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতালে ময়নাতদন্ত শেষে দুপুরে ফারদিনের মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়। ৯ নভেম্বর নিহতের বাবা বাদী হয়ে রামপুরা থানায় ফারদিনের বন্ধু বুশরাকে আসামি করে মামলা করেন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2021 rudrabarta24.net
Theme Developed BY ThemesBazar.Com

sakarya bayan escort escort adapazarı Eskişehir escort