শুক্রবার, ২৪ এপ্রিল ২০২৬, ১১:১৭ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
বন্দরে ইয়াবাসহ ২ মাদক কারবারি গ্রেপ্তার পানির সংকট কাটাতে নাসিকের নতুন উদ্যোগ, বসছে ৫৪ সাব-মার্সিবল পাম্প কারাগারের পাশে ঝুটের গুদাম ও করাতকলে ভয়াবহ আগুন জনপ্রিয়তায় শীর্ষে সোনারগাঁও উপজেলার ৩নং পিরোজপুর ইউনিয়ন এর চেয়ারম্যান প্রার্থী হাজী মো: শহীদ সরকার বাল্যবিবাহ প্রতিরোধে সবাইকে সমন্বিতভাবে কাজ করতে হবে: ডিসি ফতুল্লায় নিখোঁজ দুই শিশু উদ্ধার, পরিবারের কাছে হস্তান্তর ৩০০ শয্যা হাসপাতালে দালালবিরোধী অভিযান: নারীসহ ৩ জনের কারাদণ্ড সংঘবদ্ধ চাঁদাবাজি — জনজীবন জিম্মি মধ্যপ্রাচ্যে যুদ্ধাবস্থা: এয়ারপোর্ট বন্ধ, টিকিটের অগ্নিমূল্যে দিশেহারা রেমিট্যান্স যোদ্ধারা বন্দর মুরাদপুর এলাকার আওয়ামীলীগের দোসর ও মামলাবাজ দালাল কুদ্দুস এর অত্যাচারে মানুষ অতিষ্ঠ ; গ্রেফতারের দাবী

আইপিএলের নতুন নিয়মে অসন্তুষ্ট কলকাতা

  • আপডেট সময় বুধবার, ২১ মে, ২০২৫, ১১.১৯ এএম
  • ১০১ বার পড়া হয়েছে

আসরের মাঝপথেই বৃষ্টি বিঘ্নিত ম্যাচের জন্য বড় সিদ্ধান্ত নিয়েছে আইপিএল কর্তৃপক্ষ। নতুন এক ঘোষণায় বলা হয়েছে, লিগ পর্বের শেষ ৯ ম্যাচে বৃষ্টি হানা দিলে খেলা শেষ করার জন্য অতিরিক্ত আরও ২ ঘণ্টা পাওয়া যাবে।

বৃষ্টির কারণে ম্যাচ ভেসে যাওয়া রুখতেই এই নিয়ম করেছে কর্তৃপক্ষ। অন্তত ৫ ওভার করে হলেও যাতে ম্যাচের ফল বের করে আনা যায়, সেই পরিকল্পনাই এ নিয়মের মাধ্যমে বাস্তবায়ন হবে।

এতদিন নিয়ম ছিল, লিগ পর্বের কোনো ম্যাচে বৃষ্টি হলে ১ ঘন্টা অতিরিক্ত বরাদ্দ দেওয়া হবে। শুধু প্লে-অফের ম্যাচের ক্ষেত্রে বাড়তি সময় ১২০ মিনিট বা ২ ঘন্টা।

বিশেষ বিবেচনায় লিগ পর্বের ম্যাচেও বাড়তি ২ ঘণ্টা অতিরিক্ত সময় বরাদ্দের নিয়মকে ভালোভাবে নেয়নি কলকাতা নাইট রাইডার্স (কেকেআর)। ডিফেন্ডিং চ্যাম্পিয়ন কলকাতা মনে করছে, এই নিয়মটা যদি শুরু থেকে কার্যকর হলে এখন তারাও আইপিএলের প্লে-অফের দৌড়ে থাকতো। যে কারণে ভারতীয় ক্রিকেট বোর্ডের (বিসিসিআই) প্রতি অসন্তোষ প্রকাশ করেছে শাহরুখ খানের ফ্র্যাঞ্চাইজিটি।

নতুন নিয়মটি অবগত করাতে ১০টি ফ্র্যাঞ্চাইজিকেই ইমেইল করে আইপিএল কর্তৃপক্ষ। প্রধান নির্বাহী হেমাং আমিন জানান, অন্য মৌসুমের তুলনায় এবার আগেই বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তাই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

এরপরই কলকাতার প্রধান নির্বাহী (সিইও) বেঙ্কি মাইসোরও নিজের মতামত জানান। তিনি মনে করেন, অন্তত ১৭ মে (পাকিস্তানের সঙ্গে উত্তেজনার জেরে এক সপ্তাহেরও বেশি সময় পর খেলা শুরুর দিন) থেকে এই নিয়ম কার্যকর করা উচিত ছিল বোর্ডের।

ফিরতি মেইলে মাইসোর লেখেন, ‘হয়তো পরিস্থিতির কথা মাথায় রেখে আইপিএলের মাঝপথে এই ধরণের নিয়ম পরিবর্তন অত্যন্ত জরুরি। কিন্তু এরকম সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে যদি আরও ধারাবাহিক হওয়া যেতো, তাহলে আরও ভালো হতো।’

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2021 rudrabarta24.net
Theme Developed BY ThemesBazar.Com

sakarya bayan escort escort adapazarı Eskişehir escort