মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬, ০১:০০ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
মাথার ওপর ঝুলছে ‘মৃত্যুফাঁদ’: গলাচিপাসহ নারায়ণগঞ্জে অবৈধ ডিস-ওয়াইফাই তারে ভয়াবহ অগ্নিকাণ্ডের শঙ্কা নওগাঁ জেলার আত্রাই উপজেলায় শিয়ালের কামড়ে নারী ও শিশুসহ পাঁচজন আহত নওগাঁয় অটোচার্জার গ্যারেজে ডাকাতি: গাইবান্ধায় অভিযান চালিয়ে দুইজন গ্রেপ্তার আওয়ামী লীগের দোসর মোশারফ শ্রমিক আন্দোলনকে উসকে দিতে চলছে গোপন বৈঠক ও ফান্ডিং কুতুবপুরে রবীন্দ্রচন্দ্র মন্ডলের বিরুদ্ধে ছোট ভাই প্রদীপ চন্দ্র মন্ডলের পৈতৃক জমি দখলের অভিযোগ মানবিকতার উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করলেন দৈনিক রুদ্র খবর ও রুদ্র টিভির সম্পাদক এম এইচ তালুকদার বন্দরে টাঙ্গাইল মডেল স্কুল অ্যান্ড ক্যাডেট একাডেমির ক্লাস পার্টি অনুষ্ঠিত পুলিশ সুপারের কাছে সিদ্ধিরগঞ্জের প্রতারক জয়নাল আবেদীনের বিরুদ্ধে ভূমি জবরদখলের অভিযোগ নিতপুর ফাজিল মাদরাসায় শিক্ষার্থীদের কুরআনের উদ্বোধনী সবক, ‘আত-তাকওয়া’ বইয়ের মোড়ক উন্মোচন নওগাঁ জেলা পুলিশের ই-ট্রাফিক প্রসিকিউশন কার্যক্রমে ডিজিটাল জরিমানা আদায়ের চুক্তি স্বাক্ষর

অসুস্থ নূর হোসেন, সাক্ষ্যগ্রহণ পিছিয়ে ৫ জানুয়ারি ধার্য

  • আপডেট সময় বুধবার, ৯ নভেম্বর, ২০২২, ৩.৩৪ এএম
  • ৩৪১ বার পড়া হয়েছে

নারায়ণগঞ্জের আলোচিত ৭ খুনের ঘটনায় দায়ের করা দুই মামলায় সাক্ষ্যগ্রহণের দিন পিছিয়ে ৫ জানুয়ারি ধার্য করেছে বিজ্ঞ আদালত। মঙ্গলবার (৮ নভেম্বর) মামলার ফাঁসির দন্ডপ্রাপ্ত আসামী নূর হোসেন শারীরীকভাবে অসুস্থ থাকায় সাক্ষ্যগ্রহণের এ নতুন তারিখ ঘোষণা করেন অতিরিক্ত জেলা ও দায়রা জজ ২য় আদালতের বিচারক শাম্মী আখতার।

এদিন এ আদালতে নূর হোসেন বিরুদ্ধে অস্ত্র ও মাদক মামলায় সাক্ষ্যগ্রহণ হওয়ার কথা ছিলো।

এ বিষয়ে অতিরিক্ত পাবলিক প্রসিকিউটর জাসমিন আহম্মেদ জানান, মঙ্গলবার অস্ত্র ও মাদক মামলায় সাক্ষ্যগ্রহণের নির্ধারিত দিনে ফাঁসির আসামী নূর হোসেন হাসপাতালে চিকিৎসাজনিত কারণে আসতে পারায় আদালত পরবর্তী সাক্ষ্যগ্রহণের তারিখ ২০২৩ সালের ৫ জানুয়ারি ধার্য করেন।

নূর হোসেনের আইনজীবী এড. খোকন সাহা জানান, আমি যতটুকু শুনেছি সে হাসপাতালে। এ মামলায় সাক্ষীরা আসেননি। মামলার অন্যান্য আসামীরা আদালতে উপস্থিত ছিলেন। নূর হোসেনকে আনা হয়নি যার কারণে সাক্ষ্যগ্রহণ করা হয়নি।

এর আগে গত ৪ আগস্ট অতিরিক্ত জেলা ও দায়রা জজ (দ্বিতীয়) সাবিনা ইয়াসমিনের আদালতে আরও দুইটি মামলায় ৪ জনের সাক্ষ্যগ্রহণ করা হয়েছিল।

সাক্ষ্যগ্রহণ শেষে নূর হোসেনের পক্ষের আইনজীবী এড. কামাল হোসেন বলেছিলেন, নূর হোসেনের পায়ে ফোঁড়া হয়েছে। তার ডায়াবেটিসের পরিমাণও অনেক বেশি। যার কারণে পায়ের ফোঁড়া ভালো হচ্ছে না।

উল্লেখ্য, ২০১৪ সালের ২৭ এপ্রিল ঢাকা-নারায়ণগঞ্জ লিংকরোড থেকে নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের প্যানেল মেয়র নজরুল ইসলামসহ সাতজন অপহৃত হন। ৩০ ও ৩১ এপ্রিল শীতলক্ষ্যা নদী থেকে তাঁদের লাশ উদ্ধার করে পুলিশ। এ ঘটনায় হওয়া মামলায় জেলা ও দায়রা জজ আদালত নূর হোসেন, র‌্যাবের সাবেক তিন কর্মকর্তাসহ ২৬ জনকে মৃত্যুদন্ড প্রদান করেছেন বিজ্ঞ আদালত।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2021 rudrabarta24.net
Theme Developed BY ThemesBazar.Com

sakarya bayan escort escort adapazarı Eskişehir escort