শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬, ০৪:৪৫ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
নারায়ণগঞ্জ শহরজুড়ে বৈদ্যুতিক খুঁটিতে যত্রতত্র ইন্টারনেট ও ডিস সংযোগের তারের জট জননিরাপত্তার জন্য মারাত্মক ঝুঁকি দুলাল চন্দ্র দেবনাথের প্রতিবাদলিপি আ. লীগ সরকারের রাজনৈতিক হয়রানিমূলক মামলা প্রত্যাহারের পদক্ষেপ নেওয়া হয়েছে: আইনমন্ত্রী ফতুল্লায় ঝুট নিয়ে বিএনপির দুই পক্ষের সংঘর্ষ: গ্রেপ্তার ৩ জুতার ভেতরে লুকিয়ে ইয়াবা পরিবহন, সোনারগাঁয়ে আটক ১ ৩০০ শয্যাবিশিষ্ট হাসপাতালে চালু হচ্ছে আইসিইউ কার্যক্রম একটি নিখোঁজ সংবাদ : মোসাঃ স্বর্ণা খাতুন এবং তার ছেলে আবু তালহা নিখোঁজ হয়েছেন ঐক্য ও সহঅবস্থানে এগিয়ে যাবে নারায়ণগঞ্জ: ডিসি রায়হান কবির উৎসবের আয়োজনে নারায়ণগঞ্জে বাংলা নববর্ষ বরণ পারিবারিক সাহিত্য আড্ডা ও বইয়ের মোড়ক উন্মোচন

অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন করার প্রতিবাদে মহাসড়কে আগুন জ্বালিয়ে নারী-পুরুষের অবরোধ

  • আপডেট সময় মঙ্গলবার, ১৮ অক্টোবর, ২০২২, ১১.১২ পিএম
  • ৩৪৭ বার পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ঃ নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন করায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ করেছে এলাকাবাসী। মঙ্গলবার দুপুর থেকে সাড়ে ৩টা পর্যন্ত মহাসড়ক অবরোধ করলে উভয় পাশে যান চলাচল বন্ধ হয়ে যায়। এছাড়াও মহাসড়কে কয়েকটি গাড়ি ভাংচুর করে তারা।

এসময় ঘটনাস্থলে সোনারগাঁ উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. ইব্রাহিম, অতিরিক্ত পুলিশ সুপার (খ-সার্কেল) শেখ বিল্লাল হোসেন, সোনারগাঁ থানার ওসি মোহাম্মদ হাফিজুর রহমান, ওসি (তদন্ত) মোহাম্মদ আহসান উল্লাহ, কাঁচপুর হাইওয়ে থানার ওসি নবীর হোসেনসহ বিপুল সংখ্যক আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য উপস্থিত ছিলেন।

জানা যায়, উপজেলার বিভিন্ন ইউনিয়নের অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন অভিযান পরিচালনা করে তিতাস কর্তৃপক্ষ। মঙ্গলবার দুপুর দেড়টার দিকে উপজেলার পিরোজপুর ইউনিয়নের পিরোজপুর, জৈনপুর, ছয়হিস্যা, ভাটিবন্দর, রতনপুর, ভবনাথপুর, টেকপাড়া, জিয়ানগর এর ৬ গ্রামের অবৈধ প্রায় ৫ হাজার অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন করে ভ্রাম্যমাণ আদালত। সোনারগাঁ উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ইব্রাহিম মিয়ার নেতৃত্বে তিতাস কর্তৃপক্ষ অবৈধ সংযোগ কেটে বিচ্ছিন্ন করেন। গ্যাস সংযোগ বিচ্ছিন্নের খবর পেয়ে ৬ গ্রামের নারী-পুরুষ মিলে একত্রিত হয়ে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে অবস্থান নিয়ে অবরোধ করে রাখে। এসময় মহাসড়কের উভয় পাশেই যান চলাচল বন্ধ করে দেয়া হয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্খলে পৌঁছে একপর্যায়ে বিক্ষোভকারীদের ধাওয়া দিয়ে মহাসড়ক থেকে সরিয়ে দেয়। পরে বিকেল সাড়ে ৩টার দিকে যান চলাচল স্বাভাবিক হয়।

ছয়হিস্যা গ্রামের মজিদ মিয়া বলেন, পরিশ্রমের টাকায় গ্যাস সংযোগ নিয়েছি। বৈধ না করে গ্যাস কাটতে দেয়া হবে না। আমরা বৈধ গ্যাস চাই।

ভাটিবন্দর গ্রামের প াষোর্ধ হালিমা বেগম বলেন, এনজিও থেকে ঋণ নিয়ে টাকা দিয়ে গ্যাস নিয়েছি। গ্যাস সংযোগ কেটে দিলে আমাদের টাকা ফেরত দিতে হবে।

এ ব্যাপারে অতিরিক্ত পুলিশ সুপার (খ-সার্কেল) শেখ বিল্লাল হোসেন জানান, মহাসড়ক অবরোধের খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখা হয়েছে। একপর্যায়ে তাদের মহাসড়ক থেকে সরিয়ে দেয়া হয়।
তিতাসের সোনারগাঁ জোনের আ লিক বিপনন বিভাগের উপ-মহাব্যবস্থাপক প্রকৌশলী সুরুজ আলম জানান, ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে প্রায় ৫ হাজার অবৈধ সংযোগ বিছিন্ন করা হয়েছে। বিক্ষোভকারী নারী-পুরুষরা বৈধ গ্যাস সংযোগের দাবি তুলেছেন।

সোনারগাঁ উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ইব্রাহিম মিয়া জানান, ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে গ্যাস সংযোগ বিচ্ছিন্ন করা হয়েছে। খবর পেয়ে এলাকাবাসী মহাসড়ক অবরোধ করে রাখে। প্রায় দেড় ঘণ্টা পর সড়কে যান চলাচল স্বাভাবিক হয়েছে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2021 rudrabarta24.net
Theme Developed BY ThemesBazar.Com

sakarya bayan escort escort adapazarı Eskişehir escort