মঙ্গলবার, ২৫ অগাস্ট ২০২৬, ১২:৩৮ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
আলোচিত নুসরাত হত্যা মামলায় দুজনের ফাঁসি, ৪ জনের যাবজ্জীবন আদমজী ইপিজেডে আবারও চার নারী শ্রমিক অসুস্থ আদালত চত্বরে হত্যা মামলার আসামি শেখ সিফাতকে মারধর সংঘর্ষের ১৮ দিন পর খুলছে তোলারাম কলেজের ছাত্রাবাস সরকারি নিয়মেই বদলি, অপপ্রচারকারীদের বিরুদ্ধে দুই জিডি সিভিল সার্জনের নওগাঁ জেলার মান্দা উপজেলায় ১০ লিটার চোলাই মদসহ এক নারী গ্রেপ্তার নওগাঁয় কৃষি সম্প্রসারণ অধিদপ্তর ও বরেন্দ্র উন্নয়ন কর্তৃপক্ষের কার্যালয় পরিদর্শন করলেন পুলিশ সুপার জনাব মোহাম্মদ তারিকুল ইসলাম নওগাঁর মহাদেবপুরে মিল-কারখানার ছাই-ধোঁয়ায় বিপর্যস্ত জনজীবন, দূষিত হচ্ছে পরিবেশ নওগাঁর পোরশায় ক্ষুদ্র নৃগোষ্ঠীর মাঝে মাদক ও চোলাই মদবিরোধী উঠান বৈঠক নওগাঁয় কন্যাসন্তান জন্ম দেওয়াকে কেন্দ্র করে স্ত্রী হত্যা: স্বামীর যাবজ্জীবন।

সোনারগাঁয়ে পাখিদের জন্য নিরাপদ আবাস স্থাপন

  • আপডেট সময় মঙ্গলবার, ৫ আগস্ট, ২০২৫, ৭.০৭ এএম
  • ২৪২ বার পড়া হয়েছে

স্টাফ রিপোর্টারঃ পরিবেশ ও জীববৈচিত্র্য সংরক্ষণের লক্ষ্যে এক ব্যতিক্রমী উদ্যোগ গ্রহণ করেছে পরিবেশ রক্ষা ও উন্নয়ন সোসাইটি এবং বিসমিল্লাহ এন এম জুলফিকার ফাউন্ডেশন।

৪ আগস্ট সোমবার দুপুরে সোনারগাঁও লোক ও কারুশিল্প ফাউন্ডেশন (সোনারগাঁও জাদুঘর) প্রাঙ্গণে আয়োজন করা হয় একটি পরিবেশবান্ধব কর্মসূচির। যেখানে গাছে গাছে মাটির হাঁড়ি ঝুলিয়ে পাখিদের নিরাপদ বাসস্থান বা ‘নিবাস’ তৈরির কাজ সম্পন্ন হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সোনারগাঁও লোক ও কারুশিল্প ফাউন্ডেশনের পরিচালক কাজী মাহবুবুল আলম।

তিনি তাঁর বক্তব্যে বলেন— “এই মহৎ উদ্যোগ নিঃসন্দেহে প্রশংসনীয়। আজ যখন শহর ও গ্রামে পাখিরা বসবাসের জায়গা হারাচ্ছে, তখন এমন প্রকল্প পরিবেশবান্ধব ভবিষ্যতের জন্য আলোর পথ দেখাবে। শুধু এই হাঁড়িগুলো ঝুলিয়ে দিলেই হবে না, আমাদের সকলেরই দায়িত্ব পাখিদের নিরাপত্তা ও স্বস্তিকর পরিবেশ নিশ্চিত করা। সোসাইটির এই ব্যতিক্রমী চিন্তা ও বাস্তব উদ্যোগ সত্যিই অনুকরণীয়।”

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সোনারগাঁও জাদুঘরের উপ পরিচালক এ.কে.এম আজাদ সরকার।

আরও উপস্থিত ছিলেন পরিবেশ রক্ষা ও উন্নয়ন সোসাইটির চেয়ারম্যান মোহাম্মদ হোসেন।

তিনি বলেন, “পাখি শুধু প্রকৃতির অলংকার নয়, তারা পরিবেশের ভারসাম্য রক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। কিন্তু দিন দিন পাখির আবাসস্থল নষ্ট হয়ে যাচ্ছে। তাই আমাদের এই উদ্যোগ গাছে গাছে মাটির হাঁড়ি টানিয়ে পাখিদের নিরাপদ নিবাস তৈরি। এটি একটি প্রতীকী নয়, কার্যকর সামাজিক আন্দোলন। আমরা চাই, এই আন্দোলন প্রতিটি গ্রাম, শহর, বিদ্যালয়, পার্ক ও প্রতিষ্ঠানে ছড়িয়ে পড়ুক।”

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে আরও বক্তব্য রাখেন মানব কল্যাণ পরিষদের চেয়ারম্যান এম এ মান্নান ভূঁইয়া।

তিনি বলেন, “মানুষের পাশাপাশি প্রকৃতির প্রতিটি প্রাণীর বেঁচে থাকার অধিকার রয়েছে। পাখি আমাদের জীবনের অবিচ্ছেদ্য অংশ, যারা আমাদের পরিবেশকে সজীব ও ভারসাম্যপূর্ণ রাখে। আজকের এই পাখি নিবাস কর্মসূচি শুধু একটি প্রতীকী উদ্যোগ নয়, এটি একটি মানবিক দায়বদ্ধতা। আমি মনে করি, যারা প্রকৃতির কথা ভাবে, তারাই প্রকৃত অর্থে মানবতার কথা ভাবে। পরিবেশ রক্ষা ও উন্নয়ন সোসাইটির এই মহৎ কাজকে আমি আন্তরিকভাবে সাধুবাদ জানাই।”

এছাড়া অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন পরিবেশ রক্ষা ও উন্নয়ন সোসাইটির মহাসচিব মিযানুর রহমান, প্রতিবন্ধী শিশু ও যুব কল্যাণ পরিষদের চেয়ারম্যান এম এ মহিন, বাংলাদেশ তথ্য ও আন্তর্জাতিক মানবাধিকার সংস্থার নারায়ণগঞ্জ আঞ্চলিক শাখার সভাপতি মোঃ শামীম হোসেন ও সাধারণ সম্পাদক কাউসার আহমেদ, সাংবাদিক এমডি অনিক, কামরুল হাসান, মীমরাজ, খ্যাতিমান কবি ও সাহিত্যিক খন্দকার পনির, সোনারগাঁও যুব কল্যাণ সংস্থার প্রতিষ্ঠাতা ফয়সাল আহমেদ, পরিবেশকর্মী আল আমিন, সিফাতসহ পরিবেশপ্রেমী ও তরুণ স্বেচ্ছাসেবকগণ।

উল্লেখ্য, এ ধরনের উদ্যোগ শুধু একটি কর্মসূচি নয়, এটি একটি সচেতনতা সৃষ্টি ও প্রজন্ম গঠনের কার্যকর পদক্ষেপ। পরিবেশ রক্ষা ও উন্নয়ন সোসাইটি আশা করছে, ভবিষ্যতে এই কর্মসূচি সারা দেশে ছড়িয়ে দেয়া হবে এবং পরিবেশের প্রতি দায়িত্বশীলতা বৃদ্ধি পাবে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2021 rudrabarta24.net
Theme Developed BY ThemesBazar.Com

sakarya bayan escort escort adapazarı Eskişehir escort