সোমবার, ১৫ জুন ২০২৬, ১২:৫৯ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
যৌতুক মামলার আসামি প্রকাশ্যে ঘুরে বেড়ালেও গ্রেপ্তার করছে না পুলিশ, অভিযোগ ভুক্তভোগী পরিবারের জিয়াউর রহমানের স্মৃতিবিজড়িত ‘পাতলী খাল’ পুনঃখনন উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী প্যারাগুয়ের জালে ৪ গোল, বিশ্বকাপে ইতিহাস গড়ল যুক্তরাষ্ট্র এক মঞ্চে বিএনপি, জামায়াত, ইসলামী আন্দোলন ও গণসংহতি আন্দোলন বন্দরে স্টার্টআপ, সায়েন্স প্রজেক্ট ও ইনোভেশন আইডিয়া শোকেসিং প্রোগ্রাম অনুষ্ঠিত সিদ্ধিরগঞ্জে ৪০ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার মহানবী কেন ‘মাদায়েনে সালেহ’ দেখতে নিষেধ করেছেন? বাংলাদেশ রিপোর্টার্স ক্লাব ট্রাস্ট নারায়ণগঞ্জ জেলা শাখার সভা অনুষ্ঠিত রেকর্ড ব্যয়: পারমাণবিক অস্ত্র তৈরিতে বিশ্বজুড়ে খরচ ১১৯ বিলিয়ন ডলার, শীর্ষে যুক্তরাষ্ট্র বইমেলা ২০২৬-এ প্রকাশিত হয়েছে মোঃ মামুন হোসেনের প্রথম প্রবন্ধগ্রন্থ “জীবনের বর্ণিল ক্যানভাস”

সিদ্ধিরগঞ্জে যুবক হত্যা, নারীসহ তিনজনের যাবজ্জীবন

  • আপডেট সময় বৃহস্পতিবার, ২৫ মে, ২০২৩, ৩.৩৭ এএম
  • ২৪০ বার পড়া হয়েছে

সিদ্ধিরগঞ্জে সানোয়ার হোসেন নামে এক যুবক কুপিয়ে হত্যা মামলার দীর্ঘ এক যুগ পর আদালত নারীসহ তিনজনের যাবজ্জীবন কারাদন্ড দিয়েছে। একই সাথে প্রত্যেক আসামীকে এক লাখ টাকা করে জরিমানা এবং অনাদায়ে আরও ছয় মাসের বিনাশ্রম কারাদন্ডে দন্ডিত করা হয়েছে।

বুধবার (২৪ মে) নারায়ণগঞ্জের অতিরিক্ত জেলা ও দায়রা জজ প্রথম আদালতের বিচারক উম্মে সরাবন তহুরা আসামীদের উপস্থিতিতে এই রায় ঘোষণা করেন। রায়ের বিষয়টি নিশ্চিত করেছেন আদালত পুলিশের পরিদর্শক মো: আসাদুজ্জামান।

 

মামলার বিবরণে জানা যায়, পূর্ব বিরোধের জেরে ২০১১ সালের ১৬ ডিসেম্বর সিদ্ধিরগঞ্জের জালকুঁড়ি এলাকায় মসজিদে নামাজ শেষে বাড়ি ফেরার পথে সানোয়ার হোসেনকে মুখ বেঁধে তুলে নিয়ে যায় প্রতিবেশী জাহাঙ্গীর, তার স্ত্রী ফাতেমা ও একই এলাকার জয়নাল আবেদীন ওরফে জুনু।

 

পরে একটি ঘরে তাকে আটকে পিটিয়ে মারধরসহ ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে আহত করে অপহরণকারীরা। খবর পেয়ে স্থানীয়রা আহত সানোয়ারকে গুরুতর অবস্থায় উদ্ধার করে হাসপাতালে নিলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

এ ঘটনায় নিহত সানোয়ারের বাবা নূরুল ইসলাম বাদী হয়ে সিদ্ধিরগঞ্জ থানায় হত্যা মামলা করলে পুলিশ আসামীদের গ্রেফতার করে।

 

রাষ্ট্রপক্ষের আইনজীবি আবদূর রহিম জানান, আদালত মামলাটিতে আটজনের সাক্ষ্য গ্রহণ ও তথ্য প্রমানের ভিত্তিতে দীর্ঘ সময়ের বিচার প্রক্রিয়া শেষে এই রায় প্রদান করেছেন। পরে আদালতের নির্দেশে সাজাপ্রাপ্ত আসামীদের জেলা কারাগারে প্রেরণ করা হয়

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2021 rudrabarta24.net
Theme Developed BY ThemesBazar.Com

sakarya bayan escort escort adapazarı Eskişehir escort