রবিবার, ০২ অগাস্ট ২০২৬, ১২:৩৩ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
নারায়ণগঞ্জে মাদক নির্মূল ও সামাজিক সচেতনতায় যুবসমাজের বিশাল সমাবেশ নারায়ণগঞ্জ সদর উপজেলা অটোরিকশা অটোটেম্পা মিশুক ও বেবি ট্যাক্সি শ্রমিক ইউনিয়নের বিরুদ্ধে মিথ্যা সংবাদের প্রতিবাদ চাষাঢ়ায় ছাত্রশিবিরের অনুষ্ঠানে পটকা নিক্ষেপ, আটক ২ আজমেরী অনুসারী বর্তমান সহ-সভাপতি, নতুন কমিটিতেও দাপুটে অবস্থানে সাফি ইসলাম দক্ষিণ আফ্রিকায় অগ্নিকাণ্ডে নিহত প্রবাসীদের বাড়িতে সায়েম আহম্মেদ; শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা ফতুল্লার ৭নংওয়ার্ডের বিএনপি ও এলাকাবসীর উদ্যোগে মাদক বিরুদ্ধে বিক্ষোভ মিছিল নাসিকের হাজার কোটির বাজেট ঘোষণা করলেন সাখাওয়াত আপনারা হাসিনার চেয়ে কম ফ্যাসিস্ট, কম সন্ত্রাসী: এমপি আল আমিন র‍্যাবের ছায়া দেখলেই বাড়িঘর ছেড়ে পালাতে হতো: এমপি কালাম বিডিএস উইং’-এর ব্যানারে ডা. হাবিবুর রহমানসহ আওয়ামী লীগের দোসর চিকিৎসকদের সংবাদ সম্মেলনের আড়ালে দেশবিরোধী ষড়যন্ত্র

বইমেলা ২০২৬-এ প্রকাশিত হয়েছে মোঃ মামুন হোসেনের প্রথম প্রবন্ধগ্রন্থ “জীবনের বর্ণিল ক্যানভাস”

  • আপডেট সময় শুক্রবার, ১২ জুন, ২০২৬, ৯.০৬ পিএম
  • ১৬ বার পড়া হয়েছে

জসিম উদ্দিন : বইমেলা ২০২৬-এ প্রকাশিত হয়েছে মোঃ মামুন হোসেনের প্রথম প্রবন্ধগ্রন্থ “জীবনের বর্ণিল ক্যানভাস”। উচ্ছ্বাস প্রকাশনী থেকে প্রকাশিত ১২৮ পৃষ্ঠার এই গ্রন্থে স্থান পেয়েছে ৪৭টি প্রবন্ধ ও নিবন্ধ। দেশ, কাল, সমাজ, সংকট, দ্বন্দ্ব এবং মানুষের মনস্তাত্ত্বিক টানাপোড়েনকে তিনি গভীর পর্যবেক্ষণ ও দক্ষ লেখনীর মাধ্যমে তুলে ধরেছেন।
মোঃ মামুন হোসেন একজন আদর্শবাদী, সত্যনিষ্ঠ ও স্পষ্টভাষী লেখক। তার লেখার মূল শক্তি হলো শোষণ, বঞ্চনা ও অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ এবং মানুষের অধিকার প্রতিষ্ঠার প্রত্যয়। একই সঙ্গে তিনি একজন কবি, সাংবাদিক, প্রাবন্ধিক ও সংগঠক। তার কবিতা ও প্রবন্ধের ভাষা সহজ, প্রাঞ্জল এবং সাধারণ মানুষের জীবনের সঙ্গে নিবিড়ভাবে সম্পর্কিত। এই সরল অথচ তীক্ষ্ণ ভাষাশৈলী তার লেখাকে দিয়েছে বিশেষ গ্রহণযোগ্যতা।
নারায়ণগঞ্জের গোগনগরে জন্মগ্রহণকারী মোঃ মামুন হোসেন ছাত্রজীবন থেকেই মেধা ও নেতৃত্বের পরিচয় দিয়েছেন। বঙ্গবন্ধু উচ্চ বিদ্যালয়, সরকারি তোলারাম কলেজ, নারায়ণগঞ্জ কলেজ এবং প্রাইম বিশ্ববিদ্যালয়ে তার শিক্ষাজীবন সম্পন্ন হয়েছে। ইতোমধ্যে তিনি দুই শতাধিক প্রবন্ধ ও কবিতা রচনা করেছেন, যার উল্লেখযোগ্য অংশ জাতীয় ও স্থানীয় পত্রিকায় প্রকাশিত হয়েছে।
সাংবাদিকতা পেশায়ও তিনি সফলতার স্বাক্ষর রেখেছেন। বিভিন্ন পত্রিকায় গুরুত্বপূর্ণ দায়িত্ব পালনের পাশাপাশি তিনি সামাজিক, সাহিত্যিক ও মানবিক কর্মকাণ্ডের সঙ্গে সক্রিয়ভাবে যুক্ত। অসহায় মানুষের পাশে দাঁড়ানো এবং সমাজকল্যাণমূলক কাজে অংশগ্রহণের জন্য তিনি বহু সম্মাননায় ভূষিত হয়েছেন।
“জীবনের বর্ণিল ক্যানভাস” শুধু একটি প্রবন্ধগ্রন্থ নয়; এটি সমাজ-সচেতন চিন্তা, মানবিক মূল্যবোধ এবং ন্যায়বোধের এক শক্তিশালী দলিল। গ্রন্থটি পাঠকের চিন্তাশক্তিকে উদ্দীপ্ত করবে এবং সমাজ ও জীবনকে নতুন দৃষ্টিতে দেখার অনুপ্রেরণা জোগাবে।
লেখক মোঃ মামুন হোসেনকে জানাই আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা। তার সাহিত্যচর্চা আরও সমৃদ্ধ হোক, বিস্তৃত হোক তার সৃজনের পরিধি, আর পাঠকের হৃদয়ে জাগিয়ে তুলুক সৌন্দর্য, মানবতা ও সত্যের দীপ্ত অনুরণন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2021 rudrabarta24.net
Theme Developed BY ThemesBazar.Com

sakarya bayan escort escort adapazarı Eskişehir escort