মঙ্গলবার, ১১ অগাস্ট ২০২৬, ১১:২০ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
টঙ্গিবাড়ীতে ইউএনও গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট-২০২৬ এর উদ্বোধন চট্টগ্রাম ই পি জেড এর প্রবেশ পথ দখল করে চাঁদাবাজির অভিযোগ, টোকাই, আজিম ও চান্দা রিপনের বিরুদ্ধে,,, পেশাগত নিবন্ধনসহ ৪ দফা দাবিতে ডেন্টাল ডিপ্লোমাধারীদের সংবাদ সম্মেলন পেশাগত সহযোগিতা চেয়ে নারায়ণগঞ্জ সিভিল সার্জনের কাছে ডেন্টাল ডিপ্লোমাধারীদের আবেদন ‎দালালরাই চালাচ্ছে পটুয়াখালী জেলার রাঙ্গাবালী উপজেলা এসিলেন্ট অফিস ও ভূমি অফিস! নারায়ণগঞ্জের রূপগঞ্জে মুড়াপাড়া ইউনিয়ন পরিষদের ২ নম্বর ওয়ার্ড মেম্বারসহ ২০ জনকে আটক করেছে পুলিশ এসএসসি-সমমান পরীক্ষার ফল প্রকাশ, পাস ৬২.২৫ শতাংশ পুলিশকে দ্বন্দ্বে নয়, অপরাধ দমনে মনোযোগী হতে হবে: ডিসি মুন্সীগঞ্জ জেলা আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত মালির অংক বাজারে আগুন, আগুনের হাত থেকে রক্ষা হাসপাতাল-ব্যাংকসহ বহু দোকান।

সিদ্ধিরগঞ্জে জ্বালানি তেল চোরাই চক্রের ২ সদস্য গ্রেপ্তার

  • আপডেট সময় সোমবার, ২৭ সেপ্টেম্বর, ২০২১, ৪.৩০ এএম
  • ৩৭২ বার পড়া হয়েছে

নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে জ্বালানি তেল চোরাই চক্রের দুই সদস্যকে গ্রেপ্তার করেছে র‌্যাব-১১। গ্রেপ্তারকৃতরা হলো- মোঃ নাঈম (৩০) এবং মোঃ জাহিদ হাসান ওরফে মিসকিন (১৯)।

গ্রেপ্তারকৃত মোঃ নাঈম সিদ্ধিরগঞ্জ থানার গোদনাইল বাড়ীপাড়া এলাকার মৃত হাবিবুল্লাহর ছেলে এবং মোঃ জাহিদ হাসান ওরফে মিসকিনের বাড়ি জামালপুর জেলার সরিষাবাড়ীর ভাটারা এলাকায়।

এসময় ৯টি ড্রাম ভর্তি ১ হাজার ৮৯০ লিটার চোরাই ডিজেল উদ্ধার করা হয়। রোববার (২৬ সেপ্টেম্বর) ভোররাতে সিদ্ধিরগঞ্জে গোদনাইল পদ্ম ডিপো এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।

র‌্যাব-১১ এর লে: কমান্ডার (মিডিয়া অফিসার) মাহমুদুল হাসান এ তথ্য জানান।

তিনি আরও জানান, গ্রেপ্তারকৃতরা চোরাই তেল কেনাবেচা সিন্ডিকেটের সক্রিয় সদস্য। তারা পরষ্পর যোগসাজশে দীর্ঘদিন যাবৎ বিভিন্ন কৌশলে অবৈধ উপায়ে জ্বালানী তেল সংগ্রহ করে অবৈধভাবে কেনাবেচা করে আসছে বলে প্রাথমিক জিজ্ঞাসাবাদে স্বীকার করে। তাদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় আইনগত ব্যবস্থা নেয়া হয়েছে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2021 rudrabarta24.net
Theme Developed BY ThemesBazar.Com

sakarya bayan escort escort adapazarı Eskişehir escort