রবিবার, ২২ মার্চ ২০২৬, ০২:২৩ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
ফরিদপুরের ভাঙ্গায় সৌদি প্রবাসী মোহাম্মদ ইমরান হাওলাদারের উদ্যোগে হতদরিদ্রদের মাঝে ঈদ সামগ্রী বিতরণ আসন্ন পবিত্র ঈদ উল ফিতর উপলক্ষে খোকনের ঈদ শুভেচ্ছা ফরিদপুরের ভাঙ্গায় নবাগত চেয়ারম্যান প্রার্থীর উদ্যোগে হতদরিদ্রদের মাঝে ঈদ সামগ্রী বিতরণ রাষ্ট্রপতি–প্রধানমন্ত্রীসহ শীর্ষ নেতারা কে কোথায় ঈদের নামাজ পড়বেন ঈদযাত্রায় দুই মহাসড়ক পরিদর্শনে ডিসি-এসপি নির্বিঘ্ন ঈদযাত্রায় মাঠে পুলিশ, ৬শ’ ফোর্স ট্রাফিকে: এসপি ঈদ উপলক্ষে নিরাপত্তা জোরদার করা হয়েছে: র‌্যাব অধিনায়ক ফ্যাক্টরির যন্ত্রপাতি বিক্রি করে শ্রমিকের বকেয়া বেতন পরিশোধ করে ইতিহাস গড়লেন মানবিক ডিসি জাহিদুল ইসলাম শত্রুদের তথ্য দেওয়ার অভিযোগে ইরানে গ্রেফতার ৫০০ সালমা বললেন ‘বংশ একটা ফ্যাক্ট’!

সাবেক মন্ত্রী মতিন চৌধুরীর কবরে জাকির খানের পক্ষে শ্রদ্ধা নিবেদন

  • আপডেট সময় রবিবার, ৬ আগস্ট, ২০২৩, ৪.২৩ এএম
  • ২২৪ বার পড়া হয়েছে

বিএনপির স্থায়ী কমিটির সাবেক সদস্য ও সাবেক মন্ত্রী আব্দুল মতিন চৌধুরীর ১১তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে নারায়ণগঞ্জ জেলা ছাত্রদলের সাবেক সভাপতি জাকির পক্ষ থেকে গভীর শ্রদ্ধা নিবেদন করা হয়েছে।

 

শনিবার (৫ আগষ্ট) সকালে রূপগঞ্জে মতিন চৌধুরীর কবরে জাকির খানের পক্ষে এ শ্রদ্ধা নিবেদন করেন নারায়ণগঞ্জ মহানগর মৎস্যজীবী দলের যুগ্ম আহ্বায়ক শ্রী কেশ মন্ডল মিঠু।

এদিন সকালে মতিন চৌধুরীর কবরে পুস্পস্তবক অর্পন করে শ্রদ্ধা নিবেদন শেষে নেতাকর্মীরা সেখানে এক মিনিট নিরবতা পালন করেছেন। পরে মতিন চৌধুরীর বিদেহী আত্মার মাগফিরাত কামনা করে দোয়া করা হয়।

 

শ্রদ্ধা শেষে সাংবাদিকদের এক প্রশ্নের উত্তরে মিঠু বলেন, আসলে মতিন চৌধুরীর প্রতি আমার নেতা জাকির খানের শ্রদ্ধা, এটা নতুন কিছু নয়। দীর্ঘ বহুবছর জাকির খান যখন দেশের বাইরে ছিলো, তখনও তিনি মতিন চৌধুরী সাহেবকে ভুলে যান নি।

তার নির্দেশে আমরা প্রতিবছরই এখানে আসি মতিন চৌধুরীকে শ্রদ্ধা জানাতে এবং আশা করি, আমার নেতা জাকির খান যতদিন বেঁচে থাকবে মতিন চৌধুরীর প্রতি তার শ্রদ্ধা-ভক্তি থাকবে।

 

অপর এক প্রশ্নের জবাবে তিনি আরও বলেন, হ্যাঁ আপনারা ঠিক বলেছেন, মতিন চৌধুরীর সাথে জাকির খানের সম্পর্ক অনেকটা নানা-নাতির মতই ছিলো।

 

আমি মনে করি তাদের সম্পর্কের রেশটা জাকির খান আজও বাঁচিয়ে রেখেছেন। নানা হয়তো চলে গিয়েছেন, কিন্তু নাতির শ্রদ্ধা-ভক্তির মাঝে তিনি আজও বেঁচে আছেন, বেঁচে থাকবেন।

এসময় উপস্থিত ছিলেন, নারায়ণগঞ্জ মহানগর মৎস্যজীবী দল নেতা মোঃ রিপন, মোঃ শহীদ, মোঃ নজরুল ইসলাম রাজু, মোঃ রাশেদুল ইসলাম রাশেদ, নাজমুল ইসলাম, ২৩নং ওয়ার্ড মৎস্যজীবী দলের সাধারণ সম্পাদক আবুল হাসান খোকন, সহ সাংগঠনিক সম্পাদক মোঃ নাঈম ও ২২নং ওয়ার্ড মৎস্যজীবী দলের সিনিয়র সহ সাধারণ সম্পাদক ইমরান পাঠান।

 

এসময় আরও উপস্থিত ছিলেন, কাঞ্চন পৌরসভা বিএনপির সহ সাংগঠনিক সম্পাদক জনি চৌধুরী, সিনিয়র সহ সভাপতি কাঞ্চন পৌরসভা জিয়া মঞ্চ হৃদয় চৌধুরী, কাঞ্চন পৌরসভা ৩নং ওয়ার্ড ছাত্র দলের সভাপতি মোঃ মাহিম চৌধুরী, ৩নং ওয়ার্ড ছাত্র দলের সাধারণ সম্পাদক মোঃনিশাদ মিয়া, ৩নং ছাত্র দলের সাংগঠনিক সম্পাদক মোঃ মাহফুজ আহম্মেদ, ৩নং ওয়ার্ড ছাত্র দলের সদস্য মাহিন মিয়া, কাঞ্চন পৌরসভা ছাত্র দলের যুগ্ম সাধারণ সম্পাদক নিরব হাসান শাওন প্রমূখ।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2021 rudrabarta24.net
Theme Developed BY ThemesBazar.Com

sakarya bayan escort escort adapazarı Eskişehir escort