সোমবার, ১৫ জুন ২০২৬, ০২:৪৭ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
যৌতুক মামলার আসামি প্রকাশ্যে ঘুরে বেড়ালেও গ্রেপ্তার করছে না পুলিশ, অভিযোগ ভুক্তভোগী পরিবারের জিয়াউর রহমানের স্মৃতিবিজড়িত ‘পাতলী খাল’ পুনঃখনন উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী প্যারাগুয়ের জালে ৪ গোল, বিশ্বকাপে ইতিহাস গড়ল যুক্তরাষ্ট্র এক মঞ্চে বিএনপি, জামায়াত, ইসলামী আন্দোলন ও গণসংহতি আন্দোলন বন্দরে স্টার্টআপ, সায়েন্স প্রজেক্ট ও ইনোভেশন আইডিয়া শোকেসিং প্রোগ্রাম অনুষ্ঠিত সিদ্ধিরগঞ্জে ৪০ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার মহানবী কেন ‘মাদায়েনে সালেহ’ দেখতে নিষেধ করেছেন? বাংলাদেশ রিপোর্টার্স ক্লাব ট্রাস্ট নারায়ণগঞ্জ জেলা শাখার সভা অনুষ্ঠিত রেকর্ড ব্যয়: পারমাণবিক অস্ত্র তৈরিতে বিশ্বজুড়ে খরচ ১১৯ বিলিয়ন ডলার, শীর্ষে যুক্তরাষ্ট্র বইমেলা ২০২৬-এ প্রকাশিত হয়েছে মোঃ মামুন হোসেনের প্রথম প্রবন্ধগ্রন্থ “জীবনের বর্ণিল ক্যানভাস”

মসজিদে বিস্ফোরণে হতাহতদের স্মরণে বিশেষ মোনাজাত

  • আপডেট সময় রবিবার, ৫ সেপ্টেম্বর, ২০২১, ৩.৫৮ এএম
  • ৫০১ বার পড়া হয়েছে

রুদ্রবার্তা২৪.নেট: নারায়ণগঞ্জ সদর উপজেলার পশ্চিম তল্লা এলাকার বাইতুস সালাত জামে মসজিদে গ্যাস বিস্ফোরণের এক বছর পূর্তিতে হতাহতদের স্মরণে সভা অনুষ্ঠিত হয়েছে। একই সাথে নিহতদের রূহের মাগফেরাত কামনায় কোরআন খানি, দোয়া ও বিশেষ মোনাজাত করা হয়।
শনিবার (৪ সেপ্টেম্বর) ক্ষতিগ্রস্ত মসজিদ সংলগ্ন তাজমহল কমিউনিটি সেন্টারে এ আয়োজন করে মসজিদ কমিটি ও স্থানীয় এলাকাবাসী।
মসজিদ কমিটির সভাপতি আব্দুল গফুরের সভাপতিত্বে উপস্থিত ছিলেন নগরীর ১১ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জসীম উদ্দিন, স্থানীয় যুবলীগ নেতা রিয়েল হাসান, বিস্ফোরণে নিহত মসজিদের ইমাম আব্দুল মালেক নেসারীর বড় ছেলে হাফেজ নাঈমুল ইসলাম, ছোট ছেলে হাফেজ ফাহিমুল ইসলাম, নিহত কুদ্দুস বেপারীর ছেলে সুমন বেপারী, আহত আমজাদ হোসেন প্রমুখ।
স্মরণ সভায় বক্তারা বলেন, এক বছর আগে এই দিনে এই মসজিদে বিস্ফোরণের ঘটনায় আমরা আমাদের ৩৪ জন ভাইকে হারাই। তাদের সকলের রূহের মাগফেরাত কামনা করছি। গত মাসের ২৯ তারিখ শর্তসাপেক্ষে আমাদের মসজিদ খোলার অনুমতি দিয়েছে। অনুমতি পাওয়ার পর আমরা ৩০ তারিখে একটি মতবিনিময় সভা করি। সভায় সবাই মসজিদটি পুননির্মাণের কথা উঠেছে। মসজিদ পুননির্মাণের জন্য দানশীল ব্যক্তিদের সহযোগিতা কামনা করেন তারা।
বক্তব্য শেষে মসজিদ বিস্ফোরণের ঘটনায় হতাহতদের স্মরণে বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়। দোয়া পরিচালনা করেন নিহত ইমামের ছোট ছেলে হাফেজচ ফাহিমুল ইসলাম। দোয়া শেষে সবার মাঝে রান্না করা খাবার বিতরণ করা হয়।
প্রসঙ্গত, গত বছরের ৪ সেপ্টেম্বর রাতে পৌনে নয়টার দিকে বিকট শব্দে মসজিদের ভেতর বিস্ফোরণ ঘটে। তদন্তে জানা যায়, তিতাসের পাইপ লাইনের লিকেজ থেকে মসজিদের ভেতর জমে থাকা গ্যাসের কারণে এই বিস্ফোরণ ঘটে। এতে প্রাণ হারান ৩৪ জন। আহত হন আরও কয়েকজন। এই ঘটনায় পুলিশের দায়ের করা মামলার অভিযোগপত্র দায়ের করা হলেও তিতাসের কর্মকর্তা-কর্মচারীদের আসামি করার বিষয়ে অনাপত্তিপত্র না পাওয়ায় বিচারকাজ শুরু হয়নি।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2021 rudrabarta24.net
Theme Developed BY ThemesBazar.Com

sakarya bayan escort escort adapazarı Eskişehir escort