মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ০৪:৫৭ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
জেবি কোকুসাই ও গো গাকুইন এর আয়োজনে জাপানে উচ্চ শিক্ষা বিষয়ক সেমিনার অনুষ্ঠিত বৈদ্যেরবাজারে নির্বাচন ঘিরে আলোচনা, উন্নয়ন কর্মকাণ্ডে আলোচনায় ভারপ্রাপ্ত চেয়ারম্যান আব্দুল আল মামুন নারায়ণগঞ্জে ডেঙ্গু প্রতিরোধে আনসার-ভিডিপির সচেতনতামূলক প্রচারপত্র বিতরণ এসি ল্যান্ড বদলি, অভিযোগের পরও বহাল সালমা সিদ্ধিরগঞ্জে গাউছুল আজম মাইজভান্ডারী মেধা বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত আড়াইহাজার উপজেলা মিনি স্টেডিয়ামের উদ্বোধনে ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক নারায়ণগঞ্জের বাজারে সবজির দামে ঊর্ধ্বগতি, কমেছে মুরগি-ইলিশের দাম চার্জিং গ্যারেজে অটোরিকশার ভিড়, চাপে শহীদনগর–সুকুমপট্টি–পাঠাননগর টঙ্গিবাড়ীতে মাসিক আইনশৃঙ্খলা কমিটির সভা সৌদিতে কোরআন প্রতিযোগিতায় বিজয়ী হাফেজদের সংবর্ধনা প্রধানমন্ত্রীর

বাংলাদেশে অবাধ ও সুষ্ঠু নির্বাচনের সমর্থনে যুক্তরাষ্ট্র প্রতিশ্রুতিবদ্ধ : অ্যান্টনি ব্লিনকেন

  • আপডেট সময় সোমবার, ২৭ মার্চ, ২০২৩, ৩.০০ এএম
  • ৩০৪ বার পড়া হয়েছে

বাংলাদেশে অবাধ ও সুষ্ঠু নির্বাচনের সমর্থনে মার্কিন যুক্তরাষ্ট্র প্রতিশ্রুতিবদ্ধ বলে মন্তব্য করেছেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিনকেন (সেক্রেটারি অব স্টেট)। মার্কিন যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে স্বাধীনতা দিবস উপলক্ষ্যে বাংলাদেশের জনগণকে উষ্ণ অভিনন্দন জানানোর সময় তিনি এসব কথা বলেন। তিনি বলেন, সবার জন্য উন্মুক্ত, অবাধ ও সুষ্ঠু নির্বাচনের সমর্থনে বাংলাদেশের সঙ্গে কাজ করার বিষয়ে জো বাইডেন প্রশাসন প্রতিশ্রুতিবদ্ধ। গতকাল রোববার মার্কিন পররাষ্ট্রমন্ত্রী ব্লিনকেন বাংলাদেশের স্বাধীনতা দিবস উপলক্ষ্যে এক বিবৃতিতে এসব উল্লেখ করেন।

মার্কিন যুক্তরাষ্ট্রের ডিপাটমেন্ট অব স্টেটের ওয়েবসাইটে প্রকাশ করা বিবৃতিতে বলা হয়, আপনারা (বাংলাদেশের জনগণ) যখন স্বাধীনতার ৫৩ বছর উদযাপন করছেন, তখন বাংলাদেশের গর্ব করার অনেক কারণ রয়েছে। দ্রুত বর্ধনশীল অর্থনীতি, ক্রমবর্ধমান সুশিক্ষিত কর্মশক্তি এবং একটি গতিশীল যুব জনসংখ্যার সঙ্গে বাংলাদেশ দ্রুত একটি আঞ্চলিক নেতা হয়ে উঠছে।

মার্কিন পররাষ্ট্রমন্ত্রী বলেন, মিয়ানমারের গণহত্যা থেকে পালিয়ে আসা রোহিঙ্গাদের উদারভাবে স্বাগত জানিয়ে আপনারা শরণার্থীদের প্রতি মানবিক প্রতিশ্রুতি প্রদর্শন করেছেন। জলবায়ু সংকটে অভিযোজন কৌশল তৈরি করা, পরিবেশ রক্ষা এবং জলবায়ু স্থিতিস্থাপকতা জোরদার করার ক্ষেত্রে নেতৃত্ব দেখিয়েছেন।

ব্লিনকেন বলেন, বাংলাদেশের সঙ্গে অংশীদারিত্বের জন্য এবং গত পাঁচ দশকে দুই দেশের যে অর্জন, তার জন্য যুক্তরাষ্ট্র গর্বিত। আমরা করোনা মহামারির বিরুদ্ধে লড়াই, জলবায়ু পরিবর্তন মোকাবিলা এবং একটি মুক্ত ও উন্মুক্ত ইন্দো-প্যাসিফিক অঞ্চলের প্রচারে একসঙ্গে বাস্তব পদক্ষেপ নিয়েছি। মার্কিন পররাষ্ট্রমন্ত্রী বলেন, সবার জন্য উন্মুক্ত, অবাধ ও সুষ্ঠু নির্বাচনের সমর্থনে আমরা আপনাদের (বাংলাদেশের জনগণ) সঙ্গে কাজ করার বিষয়ে প্রতিশ্রুতিবদ্ধ। গণতান্ত্রিক রীতিনীতি, সুশাসন, মানবাধিকার এবং গণমাধ্যমের স্বাধীনতা যা সবই উন্নয়নশীল, স্থিতিশীল ও সমৃদ্ধ সমাজের বৈশিষ্ট্য। আমি বিশ্বাস করি, বাংলাদেশ তার বিশাল সম্ভাবনা অর্জন করবে।
সামনের বছরগুলোতে বাংলাদেশের সঙ্গে অংশীদারিত্ব আরো গভীর করার জন্য যুক্তরাষ্ট্র উন্মুখ হয়ে রয়েছে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2021 rudrabarta24.net
Theme Developed BY ThemesBazar.Com

sakarya bayan escort escort adapazarı Eskişehir escort