মঙ্গলবার, ১১ অগাস্ট ২০২৬, ১১:০৮ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
টঙ্গিবাড়ীতে ইউএনও গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট-২০২৬ এর উদ্বোধন চট্টগ্রাম ই পি জেড এর প্রবেশ পথ দখল করে চাঁদাবাজির অভিযোগ, টোকাই, আজিম ও চান্দা রিপনের বিরুদ্ধে,,, পেশাগত নিবন্ধনসহ ৪ দফা দাবিতে ডেন্টাল ডিপ্লোমাধারীদের সংবাদ সম্মেলন পেশাগত সহযোগিতা চেয়ে নারায়ণগঞ্জ সিভিল সার্জনের কাছে ডেন্টাল ডিপ্লোমাধারীদের আবেদন ‎দালালরাই চালাচ্ছে পটুয়াখালী জেলার রাঙ্গাবালী উপজেলা এসিলেন্ট অফিস ও ভূমি অফিস! নারায়ণগঞ্জের রূপগঞ্জে মুড়াপাড়া ইউনিয়ন পরিষদের ২ নম্বর ওয়ার্ড মেম্বারসহ ২০ জনকে আটক করেছে পুলিশ এসএসসি-সমমান পরীক্ষার ফল প্রকাশ, পাস ৬২.২৫ শতাংশ পুলিশকে দ্বন্দ্বে নয়, অপরাধ দমনে মনোযোগী হতে হবে: ডিসি মুন্সীগঞ্জ জেলা আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত মালির অংক বাজারে আগুন, আগুনের হাত থেকে রক্ষা হাসপাতাল-ব্যাংকসহ বহু দোকান।

ফতুল্লায় স্বামীর সামনেই স্ত্রীকে উত্যক্ত, শ্লীলতাহানীর অভিযোগ

  • আপডেট সময় বৃহস্পতিবার, ১৪ অক্টোবর, ২০২১, ৪.২৩ এএম
  • ৩৮৬ বার পড়া হয়েছে

ফতুল্লার ভুইগড়ে স্বামীর সামনেই স্ত্রীকে আপত্তিকর কথা বলে উত্যক্ত করার প্রতিবাদ করায় স্বামীকে মারধর করেছে একটি বালুবাহী ট্রাকের শ্রমিকরা। এ সময় ভুক্তভোগী স্বামীকে রক্ষা করতে গেলে তাকেও মারধর করে শ্লীলতাহানী করে শ্রমিকরা তাদের সাথে থাকা টাকা ও স্বর্ণালংকার লুটে নিয়ে যায়।

এ ঘটনায় ভুক্তভোগী ওই নারী বাদি হয়ে ৪ জনের নাম উল্লেখ করে ফতুল্লা মডেল থানায় বুধবার (১৩ অক্টোবর) সকালে একটি মামলা দায়ের করেন। মামলায় অভিযুক্তরা হলেন- নিজাম সরদার ও তার দুই ছেলে বাধন, রাজন এবং নিজাম সরদারের ছোট ভাই মিজান।

মামলায় উল্লেখ করা হয়েছে, ফতুল্লার ভুইগড় সরদার বাড়ি এলাকার অমিত হাসান ও তার স্ত্রী রিকশা যোগে ১০ অক্টোবর রাত ১০টায় বাড়ি ফেরার পথে সরদার বাড়ি মসজিদের সামনে রিকশার চেইন পড়ে যায়। তখন বালুবাহী ট্রাকের লেবার তার অমিত হাসানের সামনেই তার স্ত্রীকে আপত্তিকর কথা বলে উত্যক্ত করে।

এ ঘটনায় অমিত হাসান প্রতিবাদ করলে অভিযুক্তরা তাকে এলোপাথারী মারধর করতে থাকে। এ সময় ভুক্তভোগী তার স্বামীকে রক্ষা করতে গেলে তাকেও মারধর করে শ্লীলতাহানী করে তারা।

এরপর অমিতের পকেট থেকে টাকা ও ভুক্তভোগীর গলা থেকে স্বর্ণালংকার লুটে নিয়ে যায়। এক পর্যায়ে আশপাশের লোকজন ছুটে এসে তাদেও উদ্ধার করে হাসপাতালে নিয়ে যায়।

এবিষয়ে ফতুল্লা মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) রকিবুজ্জামান জানান, এঘটনায় মামলা হয়েছে। আসামীদের গ্রেপ্তারে চেষ্টা চলছে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2021 rudrabarta24.net
Theme Developed BY ThemesBazar.Com

sakarya bayan escort escort adapazarı Eskişehir escort