সোমবার, ১৫ জুন ২০২৬, ১১:৫৫ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
যৌতুক মামলার আসামি প্রকাশ্যে ঘুরে বেড়ালেও গ্রেপ্তার করছে না পুলিশ, অভিযোগ ভুক্তভোগী পরিবারের জিয়াউর রহমানের স্মৃতিবিজড়িত ‘পাতলী খাল’ পুনঃখনন উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী প্যারাগুয়ের জালে ৪ গোল, বিশ্বকাপে ইতিহাস গড়ল যুক্তরাষ্ট্র এক মঞ্চে বিএনপি, জামায়াত, ইসলামী আন্দোলন ও গণসংহতি আন্দোলন বন্দরে স্টার্টআপ, সায়েন্স প্রজেক্ট ও ইনোভেশন আইডিয়া শোকেসিং প্রোগ্রাম অনুষ্ঠিত সিদ্ধিরগঞ্জে ৪০ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার মহানবী কেন ‘মাদায়েনে সালেহ’ দেখতে নিষেধ করেছেন? বাংলাদেশ রিপোর্টার্স ক্লাব ট্রাস্ট নারায়ণগঞ্জ জেলা শাখার সভা অনুষ্ঠিত রেকর্ড ব্যয়: পারমাণবিক অস্ত্র তৈরিতে বিশ্বজুড়ে খরচ ১১৯ বিলিয়ন ডলার, শীর্ষে যুক্তরাষ্ট্র বইমেলা ২০২৬-এ প্রকাশিত হয়েছে মোঃ মামুন হোসেনের প্রথম প্রবন্ধগ্রন্থ “জীবনের বর্ণিল ক্যানভাস”

ফতুল্লায় দেশীয় অস্ত্রসহ তিন ডাকাত গ্রেফতার

  • আপডেট সময় সোমবার, ৫ জুলাই, ২০২১, ৪.৩১ এএম
  • ৪০৫ বার পড়া হয়েছে

রুদ্রবার্তা২৪.নেট: ফতুল্লায় ডাকাতির প্রস্তুতিকালে ডাকাত দলের তিন সদস্যকে গ্রেফতার করেছে ফতুল্লা মডেল থানা পুলিশ। এ সময় গ্রেফতারকৃতদের নিকট থেকে দুইটি সুইচ গিয়ার ও দেশীয় তৈরি একটি ধারালো ছুরি উদ্ধ্বার করেছে পুলিশ।
শনিবার (৩ জুলাই) দিবাগত মধ্যরাতে ফতুল্লার শাসনগাঁওস্থ মেথরখোলা থেকে তাদেরকে গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃতরা হলো, ফতুল্লার ভোলাইল গেউদ্দার বাজারের হাবিবুর রহমানের ছেলে আরিফ হোসেন (৩৭), মুসলিমনগর এতিমখানা এলাকার মৃত আ. রাজ্জাক মিয়ার পুত্র রকিবুল হাসান রনি (৩১) ও সদর থানার বাবুরাইল নয়াপাড়ার জোড়া ব্রিজ এলাকার শারজাহানের পুত্র শাহাদৎ (২১)।
ফতুল্লা মডেল থানার উপ- পরিদর্শক ফেরদৌস রওশন জানান, শনিবার দিবাগত সাড়ে রাত তিনটার দিকে অস্ত্রধারী ৮/১০ জনের একটি দল ডাকাতি করার উদ্দেশ্যে জড়ো হয়েছিল। পুলিশের উপস্থিতি টের পেয়ে অস্ত্রধারী ডাকাত দলের সদস্যরা দৌড়ে পালিয়ে যাওয়ার চেস্টা করে। এ সময় পুলিশ সদস্যরা দৌড়ে গিয়ে দুইটি সুইচ গিয়ার ও দেশীয় তৈরী একটি ধারালো ছুরিসহ আরিফ, রনি ও শাহাদাৎকে গ্রেফতার করে। তবে গ্রেফতারকৃতদের সাথে থাকা অপর চার সহযোগি রাজা, আকাশ, সঞ্জয় ও রিয়াদ পালিয়ে যেতে সক্ষম হয়। এ ঘটনায় পুলিশ বাদী হয়ে মামলা দায়ের করেছে।
এ বিষয়ে ফতুল্লা মডেল থানার ইনচার্জ রকিবুজ্জামান জানান, গ্রেফতারকৃতরা পেশাদার অপরাধী। তারা সড়ক পথে ডাকাতি, ছিনতাই, লুটতরাজের মতে ভয়ংকর অপরাধরে জন্ম দিয়ে থাকে। গ্রেফতারকৃতদের বিরুদ্ধে মামলা হয়েছে। রিমান্ড চেয়ে গ্রেফতারকৃতদের আদালতে পাঠানো হয়েছে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2021 rudrabarta24.net
Theme Developed BY ThemesBazar.Com

sakarya bayan escort escort adapazarı Eskişehir escort