মঙ্গলবার, ১১ অগাস্ট ২০২৬, ১০:৪৭ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
টঙ্গিবাড়ীতে ইউএনও গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট-২০২৬ এর উদ্বোধন চট্টগ্রাম ই পি জেড এর প্রবেশ পথ দখল করে চাঁদাবাজির অভিযোগ, টোকাই, আজিম ও চান্দা রিপনের বিরুদ্ধে,,, পেশাগত নিবন্ধনসহ ৪ দফা দাবিতে ডেন্টাল ডিপ্লোমাধারীদের সংবাদ সম্মেলন পেশাগত সহযোগিতা চেয়ে নারায়ণগঞ্জ সিভিল সার্জনের কাছে ডেন্টাল ডিপ্লোমাধারীদের আবেদন ‎দালালরাই চালাচ্ছে পটুয়াখালী জেলার রাঙ্গাবালী উপজেলা এসিলেন্ট অফিস ও ভূমি অফিস! নারায়ণগঞ্জের রূপগঞ্জে মুড়াপাড়া ইউনিয়ন পরিষদের ২ নম্বর ওয়ার্ড মেম্বারসহ ২০ জনকে আটক করেছে পুলিশ এসএসসি-সমমান পরীক্ষার ফল প্রকাশ, পাস ৬২.২৫ শতাংশ পুলিশকে দ্বন্দ্বে নয়, অপরাধ দমনে মনোযোগী হতে হবে: ডিসি মুন্সীগঞ্জ জেলা আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত মালির অংক বাজারে আগুন, আগুনের হাত থেকে রক্ষা হাসপাতাল-ব্যাংকসহ বহু দোকান।

প্রধানমন্ত্রীর জন্য দোয়া চাইলেন মেয়র আইভী

  • আপডেট সময় বৃহস্পতিবার, ১৬ সেপ্টেম্বর, ২০২১, ৪.১৯ এএম
  • ৩৬৩ বার পড়া হয়েছে

রুদ্রবার্তা২৪.নেট: প্রধানমন্ত্রী শেখ হাসিনার জন্য দোয়া চেয়ে নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের মেয়র ডা. সেলিনা হায়াৎ আইভী বলেছেন, প্রধানমন্ত্রী যেভাবে সামনে এগিয়ে নিয়ে যাচ্ছেন আমরাও যেন সেভাবে এগিয়ে নিয়ে যেতে পারি। আপনারা তার জন্য দোয়া করবেন। প্রধানমন্ত্রী সিটি করপোরেশনের বাসিন্দাদের জন্য যে সকল সুযোগ সুবিধার ব্যবস্থা করেছিলেন সেটা আমরা গত দেড় বা দুই বছরে অনেকটা দিয়েছি। ২৭ টি ওয়ার্ডের প্রত্যেকটি ওয়ার্ডে আমরা কয়েকবার করে চাল দিয়েছি, পাশাপাশি নগদ অর্থ সহায়তাও দেওয়া হয়েছে।
বুধবার (১৫ সেপ্টেম্বর) বিকেলে সোনালী ব্যাংকের কর্পোরেট করোনায় ক্ষতিগ্রস্তদের মাঝে নগদ অর্থ সহায়তা বিতরণ কর্মসূচিতে প্রধান অতিথির বক্তব্যে একথা বলেন সিটি মেয়র আইভী।
মেয়র আইভী বলেন, সোনালি ব্যাংক যখন রাষ্ট্র কর্তৃক প্রতিষ্ঠিত ১৯৭২ হল তখন বঙ্গবন্ধু জীবিত ছিলেন। এখন পর্যন্ত সোনালি ব্যাংক ভালমত কার্যক্রম পরিচালনা করে যাচ্ছে। আমাদের সাথেও তাদের খুব সুসম্পর্ক। আমাদের যে বড় বড় আর্থিক অনুদানগুলো আসে তা সোনালী ব্যাংকেই আসে। তাদের সার্ভিসও ভাল। আমি তাদের সাফল্য কামনা করার পাশাপাশি তাদের প্রতি কৃতজ্ঞতা জানাই। তারা আমাদের ছয় লক্ষ টাকা দিয়েছে আপনাদের দেয়ার জন্য। আশা করি এভাবেই আপনারা মামুষের পাশে থেকে সেবা করে যাবেন।
এসময় অনুষ্ঠানে সোনালী ব্যাংকের এসিস্ট্যান্ট জেনারেল ম্যানেজার মুহাম্মদ আবুল বাশারের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা মো. আবুল আমিন, সোনালী ব্যাংকের ডেপুটি জেনারেল ম্যানেজার মোহাম্মদ ইসমাইল, নিতাইগঞ্জ শাখার ম্যানেজার মো. লুৎফর রহমান।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2021 rudrabarta24.net
Theme Developed BY ThemesBazar.Com

sakarya bayan escort escort adapazarı Eskişehir escort