মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬, ০১:০৯ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
মাথার ওপর ঝুলছে ‘মৃত্যুফাঁদ’: গলাচিপাসহ নারায়ণগঞ্জে অবৈধ ডিস-ওয়াইফাই তারে ভয়াবহ অগ্নিকাণ্ডের শঙ্কা নওগাঁ জেলার আত্রাই উপজেলায় শিয়ালের কামড়ে নারী ও শিশুসহ পাঁচজন আহত নওগাঁয় অটোচার্জার গ্যারেজে ডাকাতি: গাইবান্ধায় অভিযান চালিয়ে দুইজন গ্রেপ্তার আওয়ামী লীগের দোসর মোশারফ শ্রমিক আন্দোলনকে উসকে দিতে চলছে গোপন বৈঠক ও ফান্ডিং কুতুবপুরে রবীন্দ্রচন্দ্র মন্ডলের বিরুদ্ধে ছোট ভাই প্রদীপ চন্দ্র মন্ডলের পৈতৃক জমি দখলের অভিযোগ মানবিকতার উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করলেন দৈনিক রুদ্র খবর ও রুদ্র টিভির সম্পাদক এম এইচ তালুকদার বন্দরে টাঙ্গাইল মডেল স্কুল অ্যান্ড ক্যাডেট একাডেমির ক্লাস পার্টি অনুষ্ঠিত পুলিশ সুপারের কাছে সিদ্ধিরগঞ্জের প্রতারক জয়নাল আবেদীনের বিরুদ্ধে ভূমি জবরদখলের অভিযোগ নিতপুর ফাজিল মাদরাসায় শিক্ষার্থীদের কুরআনের উদ্বোধনী সবক, ‘আত-তাকওয়া’ বইয়ের মোড়ক উন্মোচন নওগাঁ জেলা পুলিশের ই-ট্রাফিক প্রসিকিউশন কার্যক্রমে ডিজিটাল জরিমানা আদায়ের চুক্তি স্বাক্ষর

নাসিকের ৬৮৮ কোটি টাকার বাজেট, গুরুত্ব পেয়েছে নগর উন্নয়ন

  • আপডেট সময় মঙ্গলবার, ১৪ সেপ্টেম্বর, ২০২১, ৭.২৮ এএম
  • ৬০৬ বার পড়া হয়েছে

রুদ্রবার্তা২৪.নেট: নতুন কোনো কর আরোপ কিংবা কর বৃদ্ধি ছাড়াই ২০২১-২২ অর্থবছরের জন্য ৬৮৮ কোটি ২৩ লক্ষ ১৭ হাজার ৩৫৬ টাকার বাজেট ঘোষণা করেছেন নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন (নাসিক) মেয়র ডা. সেলিনা হায়াৎ আইভী। গত অর্থবছরের তুলনায় করোনার জন্য ৬৭ কোটি টাকা কমিয়ে এবার বাজেট ঘোষণা করা হয়েছে। এটি সিটি মেয়র হিসেবে আইভীর দশম ও দ্বিতীয় মেয়াদের শেষ বাজেট ঘোষণা। এবারের বাজেটে উন্নয়ন খাতে ৫৯১ কোটি টাকা ব্যয়ের পরিকল্পনা নিয়েছে নাসিক। নতুন এ বাজটে নি¤œ আয়ের মানুষ ও বস্তিবাসির জীবনমান উন্নয়ন এবং দুর্যোগ মোকাবিলার জন্য বরাদ্দ রাখা হয়েছে। এছাড়া বাজেটে গুরুত্ব পেয়েছে পানি সরবরাহ, বর্জ্য ব্যবস্থাপনা ও পয়ঃনিষ্কাশন, শিক্ষা, নগর মাতৃসদন ও স্বাস্থ্য কেন্দ্র, স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা, বৃক্ষরোপণ ও রক্ষণাবেক্ষণ, সামাজিক ও ধর্মীয় প্রতিষ্ঠানে অনুদানের বিষয়গুলো।
সোমবার (১৩ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১ টায় আলী আহাম্মদ চুনকা নগর পাঠাগার ও মিলনায়তনে এই বাজেট ঘোষণা করা হয়।
এবারের বাজেটে রাজস্ব আয়ের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে ১৭৮ কোটি ৯৬ লাখ এবং উন্নয়ন আয় ৪০৮ কোটি ৫০ লাখ টাকা। রাজস্ব আয়ের মধ্যে গৃহ ও ভূমি কর থেকে ১০ কোটি ৬৫ লাখ, ময়লা কর থেকে ১২ কোটি ৪৫ লাখ, স্থাবর সম্পত্তি হস্তান্তর কর থেকে ১৭ কোটি, ইজারা থেকে ৪ কোটি ১৫ লাখ, মার্কেট নির্মাণ হতে সেলামি বাবদ ৭০ কোটি, পানি সরবরাহ থেকে ২১ কোটি টাকা আয়ের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে।
অন্যদিকে, ২০২১-২২ অর্থ বছরের বাজেটে উন্নয়ন খাতে ৫৯১ কোটি ব্যয়ের পরিকল্পনা নিয়েছে নাসিক। রাজস্ব খাতে ব্যয়ে বরাদ্দ ৮৬ কোটি ২০ লাখ টাকা। এরমধ্যে মেয়র ও কাউন্সিলরদের সম্মানী ভাতায় বছরে ব্যয় হবে ২ কোটি ৫০ লাখ, কর্মকর্তা কর্মচারীদের বেতন ভাতা বাবদ ব্যয় হবে ১২ কোটি ৮৩ লাখ টাকা। এছাড়া যানবাহন ক্রয়, মেরামত ও রক্ষণাবেক্ষণ ব্যয় ৪ কোটি ৮৫ লাখ টাকা, পানি সরবরাহ খাতে ব্যয় হবে ২২ কোটি ১৯ লাখ, বর্জ্য ব্যবস্থাপনা ও পয়নিষ্কাশন খাতে ব্যয় ১৪ কোটি টাকা।
বাজেট অনুষ্ঠানে মেয়র আইভী বলেন, সকল প্রকার সুযোগ-সুবিধার প্রতি লক্ষ্য রেখে সম্পূর্ণ বাস্তবতার নিরিখে আয়ের সাথে ব্যয়ের সঙ্গতি রেখে বাজেট প্রণয়ন করা হয়েছে। এ বাজেটে নতুন কোনো কর আরোপ বা কর বৃদ্ধি করা হয়নি বলে জানান মেয়র।
সাংবাদিকদের প্রশ্নের জবাবে নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের মেয়র ডা. সেলিনা হায়াৎ আইভী বলেন, ‘আমি তো নৌকার মানুষ। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু আমি মায়ের পেট থেকে শুনে আসতেছি। আসন্ন নির্বাচনে আমি মনোনয়ন চাইবো। নেত্রী আমাকে মনোনয়ন দিলে নৌকা নিয়েই নির্বাচনে অংশ নেবো।’
সিটি কর্পোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) আবুল আমিনের সভাপতিত্বে বাজেট অনুষ্ঠানে উপস্থিত ছিলেন নাসিকের প্যানেল মেয়র-১ আফসানা আফরোজ বিভা হাসান, নারায়ণগঞ্জ জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার নাজমুল হাসান, নারায়ণগঞ্জ প্রেস ক্লাবের সাবেক সভাপতি এড. মাহবুবুর রহমান মাসুম, বর্তমান সাধারণ সম্পাদক শরীফ উদ্দিন সবুজ, নারায়ণগঞ্জ সাংবাদিক ইউনিয়নের সভাপতি আব্দুস সালাম, ফটো জার্নালিস্ট এসোসিয়েশন সভাপতি হাজি হাবিবুর রহমান শ্যামল, কাউন্সিলর কবির হোসাইন, হান্নান সরকার, আব্দুল করিম বাবু, সুলতান আহমেদ ভূঁইয়া, শারমিন হাবিব বিন্নি, আয়েশা আক্তার দিনা প্রমুখ।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2021 rudrabarta24.net
Theme Developed BY ThemesBazar.Com

sakarya bayan escort escort adapazarı Eskişehir escort