রবিবার, ০৫ এপ্রিল ২০২৬, ১০:১৭ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
শাকিবের ‘ব্যাড টাচ’ বিতর্কে মুখ খুললেন জ্যোতির্ময়ী মিরাজ-লিটনের অধিনায়কত্বের মেয়াদ বাড়ালো বিসিবি ‘র‌্যাব থাকবে কি না সিদ্ধান্ত সরকারের’ বাদ গেলো মঙ্গল-আনন্দ দুটোই, এবার নববর্ষে হবে ‘বৈশাখী শোভাযাত্রা’ মদনগঞ্জ বটতলার রাসেল আলমের দোকানে ভয়াবহ অগ্নিকাণ্ড সরকারি বরাদ্দকৃত চাল বিতরণ করলেন আঁধারে আলো প্রতিবন্ধী কল্যাণ সংস্থা নারায়নগঞ্জে বৈষম্যমুক্ত মানবিক ফোরাম এর আত্মপ্রকাশ ফতুল্লায় থানার পাশেই ‘মিনি থানা’ দালাল শহিদের ভয়াবহ প্রতারণা প্রতারণার ভয়ানক কৌশল ফ্যাসিস্টের দোসর ভেজাল ব্যাবসায়ী মান্নান স্বরাষ্ট্র মন্ত্রনালয়ে বহাল তবিয়্যাতেই আছে নিষিদ্ধ আওয়ামী ফ্যাসিবাদী সিন্ডিকেট

নারায়ণগঞ্জে ভিড়লো বিশ্বের দীর্ঘতম নদী ক্রুজ এমভি ‘গঙ্গা বিলাস’

  • আপডেট সময় শুক্রবার, ১০ ফেব্রুয়ারী, ২০২৩, ১০.২৮ পিএম
  • ২২৭ বার পড়া হয়েছে

ভারতের মালিকানাধীন বিশ্বের দীর্ঘতম রিভার ক্রুজ এমভি ‘গঙ্গা বিলাস’ নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে এসে পৌঁছেছে। এই প্রমোদতরীতে সুইজারল্যান্ড ও জার্মানির ২৮ জন পর্যটক রয়েছেন। শুক্রবার (১০ ফেব্রুয়ারি) মধ্যরাতে নৌযানটি সোনারগাঁয়ের মেঘনা নদী সংলগ্ন বৈদ্যের বাজার ঘাটে নোঙর করে। সকালে পর্যটকরা সোনারগাঁ লোকশিল্প জাদুঘর ও পানামসিটি সহ একাধিক স্থান পরিদর্শন করেন।
সোনারগাঁ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রেজওয়ান উল ইসলাম প্রমোদতরীর পর্যটকদের নিরাপত্তার বিষয়ে বলেন, বিআইডব্লিউটিএ’র সহযোগিতায় জাহাজ ও পর্যটকদের সর্বোচ্চ নিরাপত্তার ব্যবস্থা করা হয়েছে। নৌ পুলিশ, থানা পুলিশ, কোস্ট গার্ড সার্বিকভাবে নিরাপত্তা দেওয়া হচ্ছে।
সুইজারল্যান্ডের এক পর্যটক বলেন, আমরা নারায়ণগঞ্জে আসার পর থেকেই ব্যাপক আতিথেয়তা পেয়েছি। ক্রুজ পৌছানোর পরেই আমাদের ফুলেল অভ্যর্থনা জানানো হয়।
প্রমোদতরীর পর্যটন গাইড মোহাম্মদ বাকি বলেন, আমরা নারায়ণগঞ্জে সোনারগাঁয়ের পানাম নগর, জাদুঘর এবং পরে ঢাকার বিভিন্ন দর্শনীয় স্থান পরিদর্শন করেছি। আগামীকাল জাহাজটি সোনারগাঁ থেকে টাঙ্গাইল ও রংপুর হয়ে ভারতের আসামের উদ্দেশ্যে রওনা হবে ।
গঙ্গা বিলাসের চেয়ারম্যান রাজ সিং বলেন, বরিশাল থেকে সোনারগাঁ এসেছি গতকাল রাতে। আমাদের আসার পথে আমাদের কোন সমস্যা হয়নি। নিরাপত্তা ব্যবস্থাও বেশ ভালো।
জানা গেছে, এই নদী ক্রুজের সূচনা হয় গত ১৩ জানুয়ারি ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির উদ্বোধনের মধ্য দিয়ে। বারানসি থেকে পতাকা প্রদর্শনের পর গন্তব্যের উদ্দেশ্যে রওনা দেয় এই প্রমোদ তরী।
৩ ফেব্রুয়ারি জাহাজটি বাংলাদেশের জলসীমায় প্রবেশ করে। ৫১ দিনের এই ভ্রমণে বাংলাদেশে জাহাজটি ১৬ দিন অবস্থান করবে। ভারত ও বাংলাদেশের মধ্য দিয়ে ৩,২০০ কিলোমিটার ভ্রমণ করবে এই রিভার ক্রুজ।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2021 rudrabarta24.net
Theme Developed BY ThemesBazar.Com

sakarya bayan escort escort adapazarı Eskişehir escort