শনিবার, ১৪ নভেম্বর ২০২৬, ০৫:৪৯ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
সেলিম ওসমানকে খুঁজতে ‘উইজডমে’ ডিবির হানা সিদ্ধিরগঞ্জে বিএনপি নেতার কার্যালয়ের সামনে ৪ ককটেলসদৃশ বস্তু, বিস্ফোরকের আলামত পায়নি পুলিশ মিশনপাড়া যুব সমাজের পক্ষ থেকে কাউন্সিলর প্রার্থী সাঈদ ভুইয়াকে ফুলেল শুভেচ্ছা নুসরাত তাবাসসুমের বাড়িতে অগ্নিসংযোগের প্রতিবাদে এনসিপির বিক্ষোভ মন্দিরে ভাঙচুরের অভিযোগ: আপসনামায় মুক্তি নীট কনসার্নের পরিচালকসহ দুজনের আজমেরী ওসমানের সঙ্গে ভিডিও কলে সজল, যা বললেন যুবদল নেতা ভাঙ্গায় তহসিলদার বদরুদ্দোজা খানের বিরুদ্ধে কোটি টাকার সম্পদ ও ঘুষ বাণিজ্যের অভিযোগ শরীয়তপুরে পদ্মা সেতুর দক্ষিণ টোলপ্লাজা অবরোধ করে নিষিদ্ধ আওয়ামী লীগের ধর্মঘট পালন সিদ্ধিরগঞ্জ থানা পুলিশের অভিযানে বিভিন্ন মামলায় গ্রেফতার -৮ জাগো ফাউন্ডেশন ট্রাস্ট এর উদ্যোগে সাংবাদিকদের সাথে সমতার তারুণ্য বিষয়ক মতবিনিময় সভা অনুষ্ঠিত

নতুন প্রেম নিয়ে অবশেষে মুখ খুললেন শ্রাবন্তী

  • আপডেট সময় শুক্রবার, ৫ আগস্ট, ২০২২, ৩.৫১ এএম
  • ৪১৯ বার পড়া হয়েছে

তিনটি বিয়ে ভাঙার পর টলিউড অভিনেত্রী শ্রাবন্তী চ্যাটার্জি এখন সিঙ্গেল। তবে একেবারে সিঙ্গেল বলা চলে না। কেননা, কলকাতার শোবিজে কম-বেশি সকলেই জানেন, তিনি নতুন প্রেমে মজে আছেন। সেই প্রেমিকের নাম অভিরূপ নাগ চৌধুরী। তারা একই আবাসনে থাকেন।

অভিরূপের সঙ্গে বিভিন্ন পার্টি ও ডেটে দেখা গেছে শ্রাবন্তীকে। এমনকি তারা একসঙ্গে বিদেশ ভ্রমণে গেছেন বলেও শোনা যায়। যদিও এসব নিয়ে তারা কেউই কখনো কথা বলেননি।

অবশেষে মুখ খুললেন শ্রাবন্তী। জানালেন, অভিরূপের সঙ্গে তার সম্পর্ক কেমন। প্রেমের কথা স্বীকার না করলেও অভিনেত্রী জানান, অভিরূপ তার খুব ভালো বন্ধু। কলকাতার এক গণমাধ্যমের সাক্ষাৎকারে পেশা ও ব্যক্তিগত জীবন নিয়ে কথা বলেছেন তিনি। সেখানেই আসে প্রেমিক অভিরূপের প্রসঙ্গ।

শ্রাবন্তী বলেন, ‘মানুষ হিসেবে খুব ভালো, পরিবারের দিকে খুব নজর রাখে, যা আমার সবচেয়ে ভালো লাগে। আর বন্ধু হিসেবে ভীষণ ভালো। আমি মনের কথা বলতে পারি।’

তবে অভিরূপের একটি ব্যাপার শ্রাবন্তীর পছন্দ নয়। সেটা হলো আলস্য। শ্রাবন্তী বলেন, ‘ওর যেটা আমার খারাপ লাগে তা হলো, কাজের পর খুব ল্যাদ খায়; জিম করতে বলি, তাও করে না।’

 

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2021 rudrabarta24.net
Theme Developed BY ThemesBazar.Com

sakarya bayan escort escort adapazarı Eskişehir escort