শুক্রবার, ১২ ডিসেম্বর ২০২৫, ০৮:৫৮ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
মুক্তিজোট থেকে নারায়ণগঞ্জ ৫ আসনে মনোনয়ন নিলেন ফটো সাংবাদিক আমজাদ  সোনারগাঁয়ে ‘ফুলেল খেলাঘর আসর’-এর যাত্রা শুরু, হাতের লেখার সৌন্দর্য প্রতিযোগিতায় শিশুদের অংশগ্রহণ নদী দখলমুক্ত করাই ছিল বড় চ্যালেঞ্জ: নারায়ণগঞ্জে নৌ উপদেষ্টা সিটি পার্কের লেকে ভাসছিল মরদেহ, পাড়ে বড়শির ছিপ পোস্টার সাঁটানোকে কেন্দ্র করে এনসিপির ৩ কর্মীর উপর হামলার অভিযোগ সিদ্ধিরগঞ্জে বৈষম্য বিরোধী মামলার চার্জশিট থেকে নাম বাদ দিতে অপরাধীদের তৎপরতা মানবাধিকার সুরক্ষায় বিশ্ব মানবাধিকার দিবসে মানব কল্যাণ পরিষদের শোভাযাত্রা অনুষ্ঠিত চেক ডিজঅনার মামলায় সাজাপ্রাপ্ত আসামী প্রতারক হাবিবুর গ্রেফতার ! অবহেলিত নির্যাতিত মানুষের পাশে থেকে আমরণ সেবা করে যেতে চাই নারায়ণগঞ্জ ৫ সদর বন্দর সতন্ত্র প্রার্থী মাকসুদ হোসেন শীতের কম্বল বিতরণ করেন দরিদ্র অসহায়দের মাঝে রুপগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার সাইফুল ইসলাম

দক্ষিণ আফ্রিকায় বিক্ষোভে নিহত ১০, গ্রেফতার প্রায় ৫০০

  • আপডেট সময় মঙ্গলবার, ১৩ জুলাই, ২০২১, ১.১৯ পিএম
  • ৬২৪ বার পড়া হয়েছে

আদালত অবমানার অভিযোগে কারা অন্তরীণ দক্ষিণ আফ্রিকার সাবেক প্রেসিডেন্ট জ্যাকব জুমার সমর্থকদের চলমান বিক্ষোভে দেশটির আইনশৃঙ্খলা ও সামরিক বাহিনীর সঙ্গে সংঘাতে এ পর্যন্ত ১০ জন বিক্ষোভকারী নিহত হয়েছেন, গ্রেফতার হয়েছেন আরও ৪৯০ জন।

সোমবার (১২ জুলাই) সন্ধ্যার পর জাতির উদ্দেশে দেওয়া এক টেলিভিশন ভাষণে এ তথ্য জানিয়েছেন দেশটির বর্তমান প্রেসিডেন্ট সিরিল রামাফোসা।
২০০৯ থেকে ২০১৮ সাল পর্যন্ত দক্ষিণ আফ্রিকার প্রেসিডেন্টের পদে থাকা জ্যাকব জুমার বিরুদ্ধে দেশটির আদালতে দুর্নীতির মামলা চলছে। মামলার নিয়মিত কার্যক্রমের অংশ হিসেবে গত ২৯ জুন তাকে তলব করেছিল আদালত, কিন্তু সেদিন আদালতে পৌঁছাতে ব্যর্থ হন জুমা।

ফলে, স্বাভাবিকভাবেই তিনি আদালত অবমাননার দায়ে দোষী সাব্যস্ত হন এবং আদালত তাকে এর দায়ে ১৫ মাসের কারাবাসের সাজা ঘোষণাসহ অবিলম্বে আত্মসমর্পণের আদেশ দেন।

এ বিষয়ে আদালতের নির্ধারিত সময়সীমা শেষ হওয়ার আগেই গত ৭ জুলাই আত্মসমর্পণ করে কারাগারে যান জ্যাকব জুমা।

এদিকে, জ্যাকব জুমাকে কারাগারে নেওয়ার দিন থেকেই বিক্ষোভ শুরু হয় দক্ষিণআফ্রিকার কাওয়াজুলু-নাটাল প্রদেশে, যেখানে তার জন্ম ও বেড়ে ওঠা। তারপর সময় গড়ানোর সঙ্গে সঙ্গে পুরো দেশে ছড়িয়ে পড়ে এই বিক্ষোভ।

দক্ষিণ আফ্রিকার আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা জানিয়েছেন, গত ৭ দিনের বিক্ষোভে পুরো দক্ষিণ আফ্রিকাজুড়ে ব্যাপকমাত্রায় লুটপাটের ঘটনা ঘটেছে। এর মধ্যে সবচেয়ে বেশি লুটপাট হয়েছে দেশটির বৃহত্তম শহর জোহানেসবার্গে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2021 rudrabarta24.net
Theme Developed BY ThemesBazar.Com

sakarya bayan escort escort adapazarı Eskişehir escort