মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬, ১১:১৮ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
ঢাকাসহ দেশের বিভিন্ন জেলায় ১০১ প্লাটুন বিজিবি মোতায়েন সিদ্ধিরগঞ্জে পৃথক অভিযানে ১১ জন গ্রেপ্তার ডেভিডের মৃত্যুর ২২ বছর: ক্রিকেটার থেকে শীর্ষ সন্ত্রাসীর তকমা হকারদের ৪৮ ঘণ্টার আল্টিমেটাম: জনদূর্ভোগ কমাতে মাঠে নামল সিদ্ধিরগঞ্জ শ্রমিক দল নিষিদ্ধ আওয়ামী লীগকে সংগঠিত করতেঃ সোনারগাঁ থানা এলাকায় আওয়ামী লীগের দোসর রাসেল মাহমুদের গোপন বৈঠক ; গোয়েন্দা সংস্থার নজরদারির প্রয়োজন ১ম বিদেশ সফরে ভারতে নেপালের প্রধানমন্ত্রী, সম্পর্কে নতুন সমীকরণ সুইমস্যুট পর্বে ভিন্ন পথে মাহি, পাচ্ছেন প্রশংসা ২ গোলে পিছিয়ে থেকেও বার্সার রোমাঞ্চকর জয় শীর্ষ সন্ত্রাসী সুইডেন আসলাম গ্রেফতার ফতুল্লায় ছুরিকাঘাতে পুলিশ কনস্টেবল নিহত

হকারদের ৪৮ ঘণ্টার আল্টিমেটাম: জনদূর্ভোগ কমাতে মাঠে নামল সিদ্ধিরগঞ্জ শ্রমিক দল

  • আপডেট সময় মঙ্গলবার, ২৪ নভেম্বর, ২০২৬, ১০.৩২ এএম
  • ২ বার পড়া হয়েছে

সিদ্ধিরগঞ্জ প্রতিনিধি : নারায়ণগঞ্জের ব্যস্ততম সিদ্ধিরগঞ্জের চিটাগাংরোডে, মিনার মসজিদের সামনের ফুটপাথ ও হাঁটার রাস্তা দখলমুক্ত করতে বিশেষ উদ্যোগ নেওয়া হয়েছে।

সোমবার বিকেলে সিদ্ধিরগঞ্জ থানা শ্রমিক দলের আহ্বায়ক টিএস তোফার নেতৃত্বে এই কার্যক্রম পরিচালিত হয়।

​অভিযোগ রয়েছে, দীর্ঘদিন ধরে স্থানীয় কিছু অসাধু ব্যবসায়ী ফুটপাথ ও জনসাধারণের চলাচলের জায়গা দখল করে ফলের দোকান এবং হোটেলের অননুমোদিত গ্রিল তৈরির মেশিন বসিয়েছিল, এতে করে পথচারীদের স্বাভাবিক চলাচলে বিঘ্ন ঘটছিল।

​সবচেয়ে উদ্বেগের বিষয় হলো, মসজিদের পার্শ্ববর্তী এলাকাতেই একটি হাসপাতাল রয়েছে, যেখানে প্রতিদিন বহু মুমূর্ষু রোগী যাতায়াত করেন। কিন্তু হকারদের অবৈধ দখলের কারণে অ্যাম্বুলেন্সসহ জরুরি যানবাহন ঢুকতে না পেরে রোগীদের জীবন ঝুঁকিতে পড়ছিল।

​পাশাপাশি, এলাকাটিতে তিনটি মার্কেট থাকায় কেনাকাটার জন্য সব সময় মানুষের সমাগম থাকে।

​পরিস্থিতি নিয়ন্ত্রণে ও জনস্বার্থ রক্ষায় কঠোর পদক্ষেপ নিয়েছেন থানা শ্রমিক দল। তবে এবার উচ্ছেদ না করে, হকারদের ৪৮ ঘণ্টার একটি আল্টিমেটাম দেওয়া হয়েছে। নির্দিষ্ট সময়ের মধ্যে যার যার অবৈধ স্থাপনা সরিয়ে নেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।

​এ বিষয়ে সিদ্ধিরগঞ্জ থানা শ্রমিক দলের আহ্বায়ক টিএস তোফা জানান, পথচারী বিশেষ করে শিক্ষার্থী ও রোগীদের চলাচলের স্বাভাবিক পরিবেশ ফিরিয়ে আনতেই এই পদক্ষেপ। জনস্বার্থে এই সময়সীমা বেঁধে দেওয়া হয়েছে এবং নির্ধারিত সময়ের পর কঠোর ব্যবস্থা নেওয়া হবে।

​তিনি বলেন, এলাকার হাসপাতাল ও মার্কেটগুলোতে যাতায়াতকারী হাজার হাজার মানুষের দূর্ভোগ লাঘবে এই নির্দেশনা দেওয়া হয়েছে। স্থানীয় সচেতন মহল শ্রমিক দলের এই উদ্যোগকে স্বাগত জানিয়েছে। উল্লেখ্য, পূর্বেও সতর্ক করা সত্ত্বেও হকাররা ফুটপাথ দখল করে রেখেছিল। স্থানীয় প্রশাসন ও সাংবাদিকদের সহযোগিতা কামনা করেছেন টিএস তোফা।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2021 rudrabarta24.net
Theme Developed BY ThemesBazar.Com

sakarya bayan escort escort adapazarı Eskişehir escort