মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ০৯:২৫ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
জাতিসংঘ অধিবেশনে যোগ দিতে নিউইয়র্কে প্রধানমন্ত্রী বহুতল ভবন হিসেবে নতুন রূপে ফিরবে জিয়া হল: এমপি কালাম কুমির আতঙ্কে দিন পার করছেন বন্দরের তিনগাঁওবাসী, উদ্ধারে চলছে তৎপরতা বন্দরে ছিনতাইকারীর ছুরিকাঘাতে টুটুল হত্যা, গ্রেপ্তার তাফসীর স্বাধীন রাষ্ট্র, পরাধীন মানুষ—বাস্তবতার নির্মম প্রতিচ্ছবি ভাঙ্গায় নামজারি নিয়ে বিস্ফোরক অভিযোগ, বিক্রি হয়ে যাওয়া জমিতেও ‘কাল্পনিক নামজারি’ জেবি কোকুসাই ও গো গাকুইন এর আয়োজনে জাপানে উচ্চ শিক্ষা বিষয়ক সেমিনার অনুষ্ঠিত বৈদ্যেরবাজারে নির্বাচন ঘিরে আলোচনা, উন্নয়ন কর্মকাণ্ডে আলোচনায় ভারপ্রাপ্ত চেয়ারম্যান আব্দুল আল মামুন নারায়ণগঞ্জে ডেঙ্গু প্রতিরোধে আনসার-ভিডিপির সচেতনতামূলক প্রচারপত্র বিতরণ এসি ল্যান্ড বদলি, অভিযোগের পরও বহাল সালমা

চাষাড়া থেকে আট ডাকাত গ্রেপ্তার

  • আপডেট সময় বুধবার, ৬ অক্টোবর, ২০২১, ৩.৫১ এএম
  • ৩৬০ বার পড়া হয়েছে

শহরের চাষাড়া থেকে ডাকাতির প্রস্ততিকালে ডাকাত দলের আট সদস্য কে গ্রেপ্তার করেছে ফতুল্লা মডেল থানা পুলিশ। গ্রেপ্তারকৃতরা হলো ফতুল্লা থানার চাষাড়া রেল লাইন এলাকার রশিদ হাওলাদারের পুত্র সাইফুল (২৫), একই এলাকার মোঃহযরত আলীর পুত্র মো. রবিন (২০), কাঠেরপুল কাস্টমের মোড়স্থ জাপানী বাড়ীর ভাড়াটিয়া আনেয়ারের পুত্র তানজিল (২৪), আব্দুর রশিদের পুত্র ইব্রাহিমের পুত্র সাগর (২৮), জেলার সদর থানার ডন চেম্বাররের জাহিদ মুন্সির ভাড়াটিয়া মনিরের পুত্র নাহিদ, ফতুল্লা থানার গলাচিপাস্থ রুপার বাড়ীর ভাড়াটিয়া বিল্লাল কাজীর পুত্র জহিরুল ইসলাম (১৮), ঢাকা জেলার কোতয়ালী থানার বাদামতলির নুর আহম্মেদের পুত্র মো. সোহাগ (২৮) ও দক্ষিন কেরানীগঞ্জ থানার জালাল হাওলাদারের পুত্র সোহেল (৩২)।

মঙ্গলবার (৫ অক্টোবর) ভোর রাত তিনটার দিকে তাদেরকে চাষাড়াস্থ শোয়েব সুপার মার্কেটের সামনে থেকে গ্রেপ্তার করা হয়। এ সময় গ্রেপ্তারকৃতদের নিকট থেকে পুলিশ দুটি সুইচ গিয়ার উদ্ধার করে।

পুলিশ জানায়,সোমবার দিবাগত রাত তিনটার দিকে চাষাড়ার সোয়েব সুপার মার্কেটের সামনের একটি খোলা জায়গায় ১০ থেকে ১২ জনের একটি ডাকাত দল সশস্ত্রবস্থায় অবস্থান করে ডাকাতি করার শলা পরামর্শ করছিলো।

এমন সংবাদের ভিত্তিতে ফতুল্লা মডেল থানার উপ-পরিদর্শক রওশন ফেরদৌস সঙ্গীয় ফোর্স সহ ঘটনাস্থলে অভিযান চালিয়ে আট জনকে গ্রেপ্তার করতে সক্ষম হলেও পালিয়ে যেতে সক্ষম হয় অজ্ঞাত ৪-৫ জন।এ সময় গ্রেপ্তারকৃতদের নিকট থেকে সুইচ গিয়ার উদ্ধার করে পুলিশ।

এ বিষয়ে ফতুল্লা মডেল থানার ইনচার্জ রকিবুজ্জামান জানান, ডাকাতির প্রস্ততিকালে পুলিশ অভিযান চালিয়ে তাদেরকে গ্রেপ্তার করে। গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে পুলিশ বাদী হয়ে মামলা দায়ের করেছে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2021 rudrabarta24.net
Theme Developed BY ThemesBazar.Com

sakarya bayan escort escort adapazarı Eskişehir escort