মঙ্গলবার, ০৮ সেপ্টেম্বর ২০২৬, ০৭:০৩ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
ডিসিকে অশ্লীল ভাষায় গালিগালাজের অভিযোগ ভাঙ্গায় সাংবাদিকদের অবরুদ্ধ করে মোবাইল-ক্যামেরা কেড়ে নেওয়া ও ভিডিও মুছে ফেলার অভিযোগ সাংবাদিক নুরুজ্জামান’র বিরুদ্ধে মিথ্যা মামলা ও গ্রেপ্তারের প্রতিবাদে বন্দর প্রেসক্লাবের মানববন্ধন আড়াইহাজারে গৃহবধূ হত্যার অভিযোগ, আসামিদের ফাঁসির দাবিতে মানববন্ধন অপরাধ দমনে নারায়ণগঞ্জ এসপির কঠোর পদক্ষেপ, গ্রেপ্তার -১২২, অভিযান চলবে: এসপি সাভারে পুলিশের এসবি সদস্যকে পিটিয়ে হত্যা তারেক রহমান দেখিয়ে যাচ্ছেন কীভাবে দেশকে এগিয়ে নেওয়া যায়: দিপু ভূঁইয়া শিক্ষার্থীদের নৈতিক ও মানবিক মূল্যবোধে উজ্জীবিত করতে হবে: আবুল কালাম সিরাজ এমপি নামে ফুটবল টুর্নামেন্টের পুরস্কার বিতরন অনুষ্ঠানে নানান অপকর্মের হোতা উজ্জ্বল সরকার জনগণের সাথে প্রতারণা করেছে: জামায়াত আমীর ‘স্ত্রীর সঙ্গে ঝগড়া’: পুলিশ সদস্যের উন্মত্ত আচরণের ভিডিও ফেসবুকে

গোলাকান্দাইলে হাত-পা বেঁধে ডাকাতি, মা-ছেলেসহ আহত ৩

  • আপডেট সময় বৃহস্পতিবার, ৩০ ডিসেম্বর, ২০২১, ৩.৫৮ এএম
  • ৫৪৯ বার পড়া হয়েছে

রূপগঞ্জ উপজেলার গোলাকান্দাইল এলাকায় অস্ত্রের মুখে পরিবারের সব সদস্যদের হাত-পা বেঁধে নগদ টাকাসহ মালামাল লুটে নেয় ডাকাতরা। মঙ্গলবার (২৮ ডিসেম্বর) দিবাগত রাত ২টার দিকে উপজেলার গোলাকান্দাইল মজিবর রহমান উচ্চ বিদ্যালয়ের পিছনের একটি বাড়িতে এ ঘটনা ঘটে।

 

এতে নারীসহ আহত হয়েছেন ৩জন। আহতরা হলেন, গোলাকান্দাইল এলাকার আফজাল হোসেনের স্ত্রীসহ দুই ছেলে জনি ও রনি।

আহত জনি জানান, আমি ও আমার ভাই রনি ফুচকা বিক্রি করে প্রতিদিন রাত ১২টায় বাড়িতে যাই। প্রতিদিনের ন্যায় গতকালও রাতে বাড়ি ফিরে খাবার খেয়ে শুয়ে পড়ি। হঠাৎ রাত ২টার দিকে পানি খেতে ঘরের দরজায় ধাক্কা দেয় আর ডাকাডাকি করে। পরে আমার মা দরজা খুলতেই ডাকাত দলেরা মায়ের মুখ চেপে ধরে।

 

পরে দেশীয় অস্ত্র দিয়ে সবাইকে জিম্মি করে হাত-পা বেঁধে ঘরের মেঝেতে ফেলে রাখে। ছুটার চেষ্টা করলে তাদের একজন হাতে থাকা লোহার রড দিয়ে আমাদের আঘাত করতে থাকে। একপর্যায়ে তারা ঘরে থাকা নগদ টাকা, স্বর্ণ অলঙ্কারসহ ঘরের মালামাল লুটে নেয়।

 

জনি কান্নাজড়িত কণ্ঠে বলেন, আমার ব্যবসার টাকা ও সব মালামাল নিয়ে গেছে ডাকাতরা। আমি এখন কি করে খাব। এই ফুচকার ব্যবসা করেই আমার সংসার চলে।

 

এ বিষয়ে রূপগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এ এফ এম সায়েদ বলেন, এ বিষয়ে কেউ এখনো অভিযোগ করেনি। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নিব।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2021 rudrabarta24.net
Theme Developed BY ThemesBazar.Com

sakarya bayan escort escort adapazarı Eskişehir escort