শুক্রবার, ২৪ এপ্রিল ২০২৬, ০৯:১৪ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
বাল্যবিবাহ প্রতিরোধে সবাইকে সমন্বিতভাবে কাজ করতে হবে: ডিসি ফতুল্লায় নিখোঁজ দুই শিশু উদ্ধার, পরিবারের কাছে হস্তান্তর ৩০০ শয্যা হাসপাতালে দালালবিরোধী অভিযান: নারীসহ ৩ জনের কারাদণ্ড সংঘবদ্ধ চাঁদাবাজি — জনজীবন জিম্মি মধ্যপ্রাচ্যে যুদ্ধাবস্থা: এয়ারপোর্ট বন্ধ, টিকিটের অগ্নিমূল্যে দিশেহারা রেমিট্যান্স যোদ্ধারা বন্দর মুরাদপুর এলাকার আওয়ামীলীগের দোসর ও মামলাবাজ দালাল কুদ্দুস এর অত্যাচারে মানুষ অতিষ্ঠ ; গ্রেফতারের দাবী নওগাঁয় চার হত্যাকাণ্ডে জড়িত সন্দেহে ভাগ্নে আটক নকলমুক্ত ও সুষ্ঠু পরিবেশে এসএসসি পরীক্ষা হচ্ছে: ডিসি রায়হান কবির ফতুল্লায় মসজিদের ছাদ থেকে পড়ে ৬ বছরের শিশুর মৃত্যু অর্থ আত্মসাতের দায়ে অপসারিত চিকিৎসক মোস্তফা’কে পুনরায় নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনে যোগদানের চেষ্টা; জনমনে ক্ষোভ

উন্নয়নের মাইলফলক আওয়ামী লীগ সরকার : মন্ত্রী গাজী

  • আপডেট সময় শুক্রবার, ১৯ নভেম্বর, ২০২১, ৩.৩৫ এএম
  • ৩৪৭ বার পড়া হয়েছে

নারায়ণগঞ্জ-১ আসনের সংসদ সদস্য এবং বস্ত্র ও পাটমন্ত্রী গোলাম দস্তগীর গাজী বীরপ্রতিক বলেছেন, আওয়ামী লীগ সরকার দেশে উন্নয়নের মাইলফলক সৃষ্টি করেছে। প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে দেশের সর্বত্রই ব্যাপক উন্নয়নমূলক কাজ চলমান রয়েছে। উন্নয়ন অগ্রযাত্রার সে ধারা অব্যাহত রাখতে সব ধরনের ষড়যন্ত্রের বিরুদ্ধে শান্তি ও উন্নয়নের পক্ষে জনগনকে ঐক্যবদ্ধ থাকতে হবে।

আমরা গর্বিত, আমরা সৌভাগ্যবান, বঙ্গবন্ধুর নেতৃত্বে পেয়েছি দেশ আর বঙ্গবন্ধু কন্যা দেশকে উন্নতি ও সমৃদ্ধির পথে এগিয়ে নিয়ে যাচ্ছেন। বাঙালি জাতিকে ঐক্যবদ্ধ করে সমৃদ্ধ দেশ গড়ে তোলার জন্য বঙ্গবন্ধুর কন্যা শেখ হাসিনা নিরলসভাবে কাজ করে যাচ্ছেন। দেশ গড়ার কাজে সর্বস্তরের মানুষ সম্পৃক্ত হলে বঙ্গবন্ধুকন্যা শেখ হাসিনার নেতৃত্বেই বাংলাদেশ ২০৪১ সালের মধ্যে উন্নত বাংলাদেশে পরিণত হবে।

বৃহস্পতিবার (১৮ নভেম্বর) দুপুরে নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলার মুড়াপাড়া এলাকায় উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলা প্রশাসনের সর্বোচ্চ নীতিনির্ধারনী ফোরাম উপজেলা সমন্বয় কমিটি ও উপজেলা আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

বস্ত্র ও পাটমন্ত্রী গোলাম দস্তগীর গাজী বলেন, বর্তমান সরকারের আমলে দেশে যে পরিমান উন্নয়ন হয়েছে, অতীতে কোন সরকারের আমলে এতো উন্নয়ন হয় নি। মানব সেবায় শেখ হাসিনা আজ বিশ্বের দরবারে প্রশংসিত হচ্ছে।

রূপগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব শাহজাহান ভুঁইয়ার সভাপতিত্বে অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন, রূপগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা শাহ নুসরাত জাহান, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান সৈয়দা ফেরদৌসী আলম নীলা, উপজেলা সহকারী কমিশনার (ভুমি) আতিকুল ইসলাম, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাক্তার নুরজাহান আরা খাতুন সহ অনেকে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2021 rudrabarta24.net
Theme Developed BY ThemesBazar.Com

sakarya bayan escort escort adapazarı Eskişehir escort