রবিবার, ১৬ অগাস্ট ২০২৬, ১১:৩৫ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
খালেদা জিয়া মানুষের অধিকার রক্ষায় কখনো আপস করেননি: কালাম ১৫ আগস্ট ঘিরে নিরাপত্তা জোরদার, সতর্ক আইনশৃঙ্খলা বাহিনী সোনারগাঁয়ে ম্যারাথন দৌড় প্রতিযোগিতায় হৃদরোগে আক্রান্ত হয়ে যুবকের মৃত্যু পেশাগত সহযোগিতা চেয়ে নারায়ণগঞ্জ জেলা প্রশাসকের কাছে ডেন্টাল ডিপ্লোমাধারীদের আবেদন আলহাজ্ব এড. আবুল কালাম এমপি’কে কবি এস এ বিপ্লব এর প্রকাশিত গ্রন্থ প্রদান প্রিপেইড মিটার বাতিলের দাবিতে নারায়ণগঞ্জে গণমিছিল ও সমাবেশ টঙ্গিবাড়ীতে ইউএনও গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট-২০২৬ এর উদ্বোধন চট্টগ্রাম ই পি জেড এর প্রবেশ পথ দখল করে চাঁদাবাজির অভিযোগ, টোকাই, আজিম ও চান্দা রিপনের বিরুদ্ধে,,, পেশাগত নিবন্ধনসহ ৪ দফা দাবিতে ডেন্টাল ডিপ্লোমাধারীদের সংবাদ সম্মেলন পেশাগত সহযোগিতা চেয়ে নারায়ণগঞ্জ সিভিল সার্জনের কাছে ডেন্টাল ডিপ্লোমাধারীদের আবেদন

৫ আগস্টের পর অনেকেই রূপ বদলে বিএনপি হয়েছেন: খাইরুল ইসলাম

  • আপডেট সময় শনিবার, ২৩ নভেম্বর, ২০২৪, ৯.০২ এএম
  • ১৪১ বার পড়া হয়েছে

নারায়ণগঞ্জ জেলা যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক খাইরুল ইসলাম সজীব বলেছেন, ৫ আগস্টের পর অনেকেই রূপ বদলে বিএনপি হয়েছেন। ফ্যাসিবাদী সরকারের আমলে তারা আমাদের বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীদের মামলা ও জেলে দিতে আওয়ামী লীগকে উসকে দিয়েছে।

আজ তারাই আমাদের সঙ্গে মিশে গেছে। তাদের চিহ্নিত করে তাদের অপকর্মের জবাব দেওয়া হবে।
শুক্রবার (২২ নভেম্বর) বিকেলে সোনারগাঁ পৌরসভার নতুন টিপরদী এলাকায় পৌর যুবদলের উদ্যোগে অনুষ্ঠিত এক সমাবেশ এসব কথা বলেন তিনি।

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ঘোষিত রাষ্ট্র কাঠামো মেরামতে বিএনপির ৩১ দফা বাস্তবায়নের যুবদলের এ সমাবেশ অনুষ্ঠিত হয়।

সমাবেশের প্রধান অতিথির বক্তব্যে খাইরুল ইসলাম সজীব বলেন, বিএনপি ও অঙ্গ সংগঠনের ত্যাগী ও জেল, জুলুমের শিকার নেতাকর্মীদের আগামীতে মূল্যায়ন করা হবে। কেউ বিএনপির রাজনীতি করলেই সেই ব্যক্তি বিএনপির নয়। তাদের বিগত দিনের আমলনামা আমাদের কাছে আছে। আমলনামা দেখে দেখে তাদের মূল্যায়ন করা হবে।

সোনারগাঁ পৌরসভার যুবদলের যুগ্ম আহ্বায়ক জাহের আলীর সভাপতিত্বে বক্তব্য রাখেন সোনারগাঁ উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক আশরাফ ভূঁইয়া, রাকিব হোসেন, সদস্য নোবেল মীর, সোনারগাঁ পৌরসভা যুবদলের আহ্বায়ক অ্যাডভোকেট সাদ্দাম হোসেন, যুগ্ম আহ্বায়ক আল আমিন, আবু সালেহ মুছা,সাদিপুর ইউনিয়ন যুবদলের সাধারণ সম্পাদক আওলাদ হোসেন, যুবদল নেতা অলি আহমেদ প্রমুখ।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2021 rudrabarta24.net
Theme Developed BY ThemesBazar.Com

sakarya bayan escort escort adapazarı Eskişehir escort