শনিবার, ১৫ অগাস্ট ২০২৬, ০৫:৪৬ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
খালেদা জিয়া মানুষের অধিকার রক্ষায় কখনো আপস করেননি: কালাম ১৫ আগস্ট ঘিরে নিরাপত্তা জোরদার, সতর্ক আইনশৃঙ্খলা বাহিনী সোনারগাঁয়ে ম্যারাথন দৌড় প্রতিযোগিতায় হৃদরোগে আক্রান্ত হয়ে যুবকের মৃত্যু পেশাগত সহযোগিতা চেয়ে নারায়ণগঞ্জ জেলা প্রশাসকের কাছে ডেন্টাল ডিপ্লোমাধারীদের আবেদন আলহাজ্ব এড. আবুল কালাম এমপি’কে কবি এস এ বিপ্লব এর প্রকাশিত গ্রন্থ প্রদান প্রিপেইড মিটার বাতিলের দাবিতে নারায়ণগঞ্জে গণমিছিল ও সমাবেশ টঙ্গিবাড়ীতে ইউএনও গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট-২০২৬ এর উদ্বোধন চট্টগ্রাম ই পি জেড এর প্রবেশ পথ দখল করে চাঁদাবাজির অভিযোগ, টোকাই, আজিম ও চান্দা রিপনের বিরুদ্ধে,,, পেশাগত নিবন্ধনসহ ৪ দফা দাবিতে ডেন্টাল ডিপ্লোমাধারীদের সংবাদ সম্মেলন পেশাগত সহযোগিতা চেয়ে নারায়ণগঞ্জ সিভিল সার্জনের কাছে ডেন্টাল ডিপ্লোমাধারীদের আবেদন

সোনারগাঁয়ে ম্যারাথন দৌড় প্রতিযোগিতায় হৃদরোগে আক্রান্ত হয়ে যুবকের মৃত্যু

  • আপডেট সময় শনিবার, ১৫ আগস্ট, ২০২৬, ১.০৮ পিএম
  • ২ বার পড়া হয়েছে

তুহিন, সোনারগাঁঃ- সোনারগাঁয়ে ম্যারাথন দৌড়ে অংশ নিয়ে দৌড়ানোর সময় হৃদরোগে আক্রান্ত হয়ে এক যুবকের মৃত্যু হয়েছে।

শুক্রবার (১৪ আগস্ট) সকালে এ ঘটনা ঘটে। নিহত টিপু সুলতান (৪০) কিশোরগঞ্জ জেলার মিঠামইন থানার কাঠখাল গ্রামের বাসিন্দা মৃত রাজ্জাক মিয়ার ছেলে।

তিনি মোগরাপাড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদপ্রার্থী ও ব্যবসায়ী আশরাফ উদ্দিনের ব্যক্তিগত সহকারী হিসেবে কর্মরত ছিলেন।

আয়োজক সূত্রে জানা গেছে, শুক্রবার সকাল ৬টায় পৌরসভার পানাম নগরের আমিনপুর মাঠ থেকে সাড়ে সাত কিলোমিটারের ম্যারাথন দৌড় প্রতিযোগিতা শুরু হয়। দৌড়ের অর্ধেক পথ অতিক্রম করার পর বালুয়াদিঘিরপাড় এলাকায় পৌঁছালে দৌড়বিদ টিপু সুলতান হঠাৎ হৃদরোগে আক্রান্ত হয়ে মাটিতে লুটিয়ে পড়েন। তাৎক্ষণিকভাবে ইভেন্টের মেডিকেল টিমের সহায়তায় তাকে দ্রুত সোনারগাঁ সেবা জেনারেল হাসপাতালে নেয়া হয়। সেখানে অবস্থার অবনতি হলে চিকিৎসকের পরামর্শে তাকে মদনপুর আল বারাকা হাসপাতালে স্থানান্তর করা হয়। পরে আল বারাকা হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

সোনারগাঁ ৭.৫ কে রান ২০২৬’-এর মূখ্য আয়োজক শিমুল ভূইয়া বলেন, সারাদেশ থেকে আসা প্রায় ৬০০ জন দৌড়বিদের সঙ্গে টিপু সুলতানও আমাদের এই প্রতিযোগিতায় অংশ নিয়েছিলেন। আমরা তার অসুস্থতার খবর পাওয়ার সঙ্গে সঙ্গেই দ্রুত হাসপাতালে পাঠানোর ব্যবস্থা করেছি। তার এই আকস্মিক মৃত্যুতে আমরা গভীরভাবে শোকাহত।

এছাড়াও তার মৃত্যুতে পরিবার, স্বজন, সহকর্মী ও ম্যারাথনে অংশ নেয়া দৌড়বিদদের মাঝে শোকের ছায়া নেমে এসেছে।

‘সোনারগাঁ ৭.৫ কে রান ২০২৬’-এর অনুষ্ঠানের প্রধান অতিথি নারায়ণগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য আজহারুল ইসলাম মান্নান এবং চেয়ারম্যান পদপ্রার্থী আশরাফ উদ্দিনও শোক ও সমবেদনা জানিয়েছেন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2021 rudrabarta24.net
Theme Developed BY ThemesBazar.Com

sakarya bayan escort escort adapazarı Eskişehir escort