বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ০৭:২৬ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
ভাঙ্গার কাউলীবেড়া ইউনিয়ন ভূমি অফিসে অনিয়মের অভিযোগ, তদন্তের নির্দেশ ভূমি মন্ত্রণালয়ের খানপুর হাসপাতাল নিরাপত্তার চাদরে -আনসার”এপিসি – আবুল বাসারের কৃতিত্ব যুবদলে নতুন কমিটির গুঞ্জন, ত্যাগী-পরিচ্ছন্ন নেতৃত্ব চায় তৃণমূল ফতুল্লায় বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী ফারজানার মৃত্যু: স্বামীসহ সাতজনের বিরুদ্ধে মামলা চাঁদাবাজি সহ্য করার জন্য বিএনপিকে ক্ষমতায় আনিনি: জাবের সিদ্ধিরগঞ্জে আগুনে পুড়ল সাত ঘর, বাছুর বাঁচাতে গিয়ে দগ্ধ বাড়ির মালিক নারায়ণগঞ্জে ২৪ ঘন্টায় গ্রেপ্তার ৮২ নারায়ণগঞ্জে উচ্ছেদ অভিযানে সাখাওয়াত এর ওপর হামলার চেষ্টা ফারজানার মৃত্যু ঘিরে রহস্য, পরিবারের দাবি পরিকল্পিত হত্যা আইভী এই মুহূর্তে দেশের সবচেয়ে জনপ্রিয় রাজনীতিবিদ: গোলাম মাওলা রনি

টঙ্গিবাড়ীতে ইউএনও গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট-২০২৬ এর উদ্বোধন

  • আপডেট সময় মঙ্গলবার, ১১ আগস্ট, ২০২৬, ৩.৩৫ পিএম
  • ৪৮ বার পড়া হয়েছে

টঙ্গিবাড়ী (মুন্সীগঞ্জ) প্রতিনিধি: মুন্সীগঞ্জের টঙ্গিবাড়ী উপজেলায় যুব সমাজকে খেলাধুলার প্রতি আরও উৎসাহিত করতে “ইউএনও কাপ ফুটবল টুর্নামেন্ট-২০২৬”-এর উদ্বোধন করা হয়েছে।

সোমবার (১০ আগষ্ট) বিালা ৪ টায় টঙ্গিবাড়ী উপজেলা প্রশাসনের আয়োজনে সোনানং মডেল পাইলট উচ্চবিদ্যালয়ের মাঠে খালাটি উদ্বোধন করা হয়।

ধীপুর ইউনিয়ন পরিষদ বনাম আব্দুল্লাহ পুর ইউনিয়নের মধে খালাটি অনিষ্ঠিত হয়।
ধীপুর ইউনিয়ন পরিষদকে ৪-২ গোলে পরাজিত করে আব্দুল্লাহ পুর ইউনিয়ন জয় লাভ করেন।
এসময় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন মুন্সীগঞ্জ ২ আসনের সংসদ সদস্য এ্যাডভোকেট আব্দুস সালাম আজাদ।

উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) তাহমিনা আক্তার এর সভাপতিত্বে এসময় আরো উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার ভুমি মোঃ ওয়াজেদ ওয়াসীফ,
টঙ্গিবাড়ী থানা অফিসার ইনচার্জ শামীম আহাম্মেদ,উপজেলা বিএনপির সভাপতি আলী আজগর রিপন মল্লিক,মাধ্যমিক শিক্ষা অফিসার শরিফ মোঃ মোরতেজা এহসান সহ বিভিন্ন দপ্তরের সরকারি কর্মকর্তা, ক্রীড়া সংগঠক, জনপ্রতিনিধি, বিভিন্ন দলের খেলোয়াড়, কোচ এবং ক্রীড়াপ্রেমীরা ।

উপজেলা নির্বাহী কর্মকর্তা তাহমিনা আক্তার বলেন টুর্নামেন্টের মূল লক্ষ্য হলো তরুণদের খেলাধুলার মাধ্যমে শারীরিক ও মানসিক বিকাশ নিশ্চিত করা, মাদক ও অপরাধ থেকে দূরে রাখা এবং সুস্থ বিনোদনের পরিবেশ সৃষ্টি করা। টুর্নামেন্টে উপজেলার বিভিন্ন ইউনিয়নের দল অংশগ্রহণ করবে।

এসময় তিনি আরো বলেন খেলাধুলা যুবসমাজকে শৃঙ্খলাবোধ, নেতৃত্বের গুণাবলি ও পারস্পরিক সৌহার্দ্য গড়ে তুলতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। নিয়মিত খেলাধুলার মাধ্যমে একটি সুস্থ ও মাদকমুক্ত সমাজ গড়ে তোলা সম্ভব।”
উদ্বোধনের মধ্য দিয়ে টুর্নামেন্টের আনুষ্ঠানিক যাত্রা শুরু হয়।
আগামী দিনগুলোতে প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ ম্যাচের মধ্য দিয়ে চ্যাম্পিয়ন দল নির্ধারণ করা হবে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2021 rudrabarta24.net
Theme Developed BY ThemesBazar.Com

sakarya bayan escort escort adapazarı Eskişehir escort