বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ০৭:২৬ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
ভাঙ্গার কাউলীবেড়া ইউনিয়ন ভূমি অফিসে অনিয়মের অভিযোগ, তদন্তের নির্দেশ ভূমি মন্ত্রণালয়ের খানপুর হাসপাতাল নিরাপত্তার চাদরে -আনসার”এপিসি – আবুল বাসারের কৃতিত্ব যুবদলে নতুন কমিটির গুঞ্জন, ত্যাগী-পরিচ্ছন্ন নেতৃত্ব চায় তৃণমূল ফতুল্লায় বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী ফারজানার মৃত্যু: স্বামীসহ সাতজনের বিরুদ্ধে মামলা চাঁদাবাজি সহ্য করার জন্য বিএনপিকে ক্ষমতায় আনিনি: জাবের সিদ্ধিরগঞ্জে আগুনে পুড়ল সাত ঘর, বাছুর বাঁচাতে গিয়ে দগ্ধ বাড়ির মালিক নারায়ণগঞ্জে ২৪ ঘন্টায় গ্রেপ্তার ৮২ নারায়ণগঞ্জে উচ্ছেদ অভিযানে সাখাওয়াত এর ওপর হামলার চেষ্টা ফারজানার মৃত্যু ঘিরে রহস্য, পরিবারের দাবি পরিকল্পিত হত্যা আইভী এই মুহূর্তে দেশের সবচেয়ে জনপ্রিয় রাজনীতিবিদ: গোলাম মাওলা রনি

খালেদা জিয়া মানুষের অধিকার রক্ষায় কখনো আপস করেননি: কালাম

  • আপডেট সময় শনিবার, ১৫ আগস্ট, ২০২৬, ১.১৮ পিএম
  • ৪৮ বার পড়া হয়েছে

বিএনপির চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার জন্মদিন উপলক্ষে বিশেষ বার্তা দিয়েছেন নারায়ণগঞ্জ-৫ আসনের সংসদ সদস্য ও বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য অ্যাডভোকেট আবুল কালাম।

বার্তায় তিনি বেগম খালেদা জিয়ার দীর্ঘ সংগ্রামী রাজনৈতিক জীবন এবং বাংলাদেশে বহুদলীয় গণতন্ত্র রক্ষায় তাঁর ভূমিকা শ্রদ্ধার সঙ্গে স্মরণ করেন।

অ্যাডভোকেট আবুল কালাম বলেন, ‘দেশনেত্রী বেগম খালেদা জিয়া কেবল একজন রাজনৈতিক ব্যক্তিত্ব ছিলেন না, তিনি এ দেশের গণতন্ত্র ও স্বাধিকার সংগ্রামের এক অবিনাশী প্রতীক। নানা আন্দোলন-সংগ্রামের মাধ্যমে দেশজুড়ে যে গণতান্ত্রিক পরিবেশ তৈরি হয়েছিল, তার অন্যতম কাণ্ডারি ছিলেন তিনি।’

তিনি আরও বলেন, দীর্ঘ সময় নানা নির্যাতন ও রাজনৈতিক ষড়যন্ত্রের মধ্যেও বেগম খালেদা জিয়া দেশের মানুষের ভোটাধিকার ও মৌলিক অধিকার রক্ষায় কখনো আপস করেননি।

নারায়ণগঞ্জের সর্বস্তরের নেতাকর্মীদের বেগম খালেদা জিয়ার আদর্শে উদ্বুদ্ধ হয়ে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান অ্যাডভোকেট আবুল কালাম। একই সঙ্গে তিনি খালেদা জিয়ার বিদেহী আত্মার মাগফেরাত কামনা করে সবার কাছে দোয়া চান।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2021 rudrabarta24.net
Theme Developed BY ThemesBazar.Com

sakarya bayan escort escort adapazarı Eskişehir escort