রবিবার, ০২ অগাস্ট ২০২৬, ১২:৩২ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
নারায়ণগঞ্জে মাদক নির্মূল ও সামাজিক সচেতনতায় যুবসমাজের বিশাল সমাবেশ নারায়ণগঞ্জ সদর উপজেলা অটোরিকশা অটোটেম্পা মিশুক ও বেবি ট্যাক্সি শ্রমিক ইউনিয়নের বিরুদ্ধে মিথ্যা সংবাদের প্রতিবাদ চাষাঢ়ায় ছাত্রশিবিরের অনুষ্ঠানে পটকা নিক্ষেপ, আটক ২ আজমেরী অনুসারী বর্তমান সহ-সভাপতি, নতুন কমিটিতেও দাপুটে অবস্থানে সাফি ইসলাম দক্ষিণ আফ্রিকায় অগ্নিকাণ্ডে নিহত প্রবাসীদের বাড়িতে সায়েম আহম্মেদ; শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা ফতুল্লার ৭নংওয়ার্ডের বিএনপি ও এলাকাবসীর উদ্যোগে মাদক বিরুদ্ধে বিক্ষোভ মিছিল নাসিকের হাজার কোটির বাজেট ঘোষণা করলেন সাখাওয়াত আপনারা হাসিনার চেয়ে কম ফ্যাসিস্ট, কম সন্ত্রাসী: এমপি আল আমিন র‍্যাবের ছায়া দেখলেই বাড়িঘর ছেড়ে পালাতে হতো: এমপি কালাম বিডিএস উইং’-এর ব্যানারে ডা. হাবিবুর রহমানসহ আওয়ামী লীগের দোসর চিকিৎসকদের সংবাদ সম্মেলনের আড়ালে দেশবিরোধী ষড়যন্ত্র

২১ কবরে চিরনিদ্রায় শায়িত হলেন ২৩ জন

  • আপডেট সময় রবিবার, ২৬ ডিসেম্বর, ২০২১, ৪.১৫ এএম
  • ৫৪৮ বার পড়া হয়েছে

ঝালকাঠিতে বরগুনাগামী এমভি অভিযান-১০ লঞ্চে অগ্নিকাণ্ডে মৃত ২৩ জনের দাফন সরকারিভাবে সম্পন্ন হয়েছে। শনিবার (২৫ ডিসেম্বর) দুপুর দেড়টায় বরগুনার পোটকাখালী গ্রামে খাকদোন নদীর তীরবর্তী গণকবরে এসব মরদেহ দাফন করা হয়।

এর আগে দুর্ঘটনার পর ঘটনাস্থল থেকে চার মরদেহ শনাক্ত করে নিয়ে যান স্বজনরা। শুক্রবার রাতে ঝালকাঠি থেকে বরগুনা এসে পৌঁছায় ৩৭টি মরদেহ। এরপর রাতেই পাঁচটি মরদেহ শনাক্ত করে নিয়ে যান স্বজনরা।

শনিবার সকালে আরও তিনজনকে শনাক্ত করেন স্বজনরা। শনাক্ত করতে না পারা মরদেহগুলো জানাজার পর আরও দুইজনকে শনাক্ত করেন স্বজনরা। জানাজা শেষে ২৭ মরদেহ বরগুনার পোটকাখালী এলাকায় দাফনের জন্য নিয়ে আসা হয়। এ সময় আরও চারজনকে শনাক্ত করে নিয়ে যান স্বজনরা। পরে ২১ কবরে শনাক্ত না হওয়া বাকি ২৩ মরদেহ দাফন করে প্রশাসন।

পর্যাপ্ত জায়গার অভাবে দুটি কবরে ২ জন করে ২১ কবরে ২৩ জনের মরদেহ দাফন করা হয়েছে বলে জানিয়েছে জেলা প্রশাসন।

বরগুনার জেলা প্রশাসক হাবিবুর রহমান বলেন, শনাক্ত না হওয়ায় ২৩টি মরদেহ সরকারিভাবে দাফন করা হয়েছে। পরেও কোনো স্বজন এসে যদি মরদেহ শনাক্ত করতে পারেন তবে তাদেরকে কবর বুঝিয়ে দেওয়া হবে।

ঝালকাঠির সুগন্ধা নদীতে ঢাকা থেকে বরগুনাগামী এমভি অভিযান-১০ লঞ্চে বৃহস্পতিবার (২৩ ডিসেম্বর) দিবাগত রাত ৩টার দিকে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। এ ঘটনায় শনিবার (২৫ ডিসেম্বর) দুপুর পর্যন্ত ৪১ জনের মৃত্যু হয়েছে বলে জানিয়েছেন স্বাস্থ্য মন্ত্রণালয়ের সিনিয়র সচিব লোকমান হোসেন মিয়া।

তিনি বলেন, অগ্নিকাণ্ডে আহত ৮১ জনকে বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছিল। এর মধ্যে ৪৬ জনের চিকিৎসা চলছে। ১৬ জনকে চিকিৎসা দিয়ে ছেড়ে দেওয়া হয়েছে। নিহত ৪১ জনের ৩৭ জনই বরগুনার বাসিন্দা।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2021 rudrabarta24.net
Theme Developed BY ThemesBazar.Com

sakarya bayan escort escort adapazarı Eskişehir escort