
সৈয়দ মোহাম্মদ কায়সার আশ্রাফীঃ চট্টগ্রাম মহানগর প্রতিনিধি : মানবসেবা যেমন আমাদের অঙ্গীকার, তেমনি পরিবেশ রক্ষাও আমাদের নৈতিক দায়িত্ব। আর প্রাকৃতিক পরিবেশ রক্ষায় একটি দেশের ২৫শতাংশ গাছ পালা থাকা উচিত।
সেই প্রত্যয়কে ধারণ করে প্রতিবছরের ন্যায় এ বছরও সম্মিলিত হোমিওপ্যাথিক চিকিৎসক পরিষদ, বন্দর ইপিজেড ও পতেঙ্গা থানা-এর উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি–২০২৬ সম্পন্ন হয়েছে।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পরিষদের কেন্দ্রীয় কমিটির সভাপতি অধ্যাপক ডা. আবুল কালাম আজাদ।
তিনি পরিবেশ সংরক্ষণে বৃক্ষরোপণের গুরুত্ব তুলে ধরে বলেন, একটি গাছ শুধু ছায়া বা ফলই দেয় না, এটি মানুষের জীবন, প্রকৃতি ও ভবিষ্যৎকে সুরক্ষিত রাখে। তাই প্রত্যেক সচেতন নাগরিকের উচিত অন্তত একটি হলেও গাছ রোপণ করা এবং তার পরিচর্যা করা।
এসময় উপস্থিত ছিলেন সংগঠনের সভাপতি ডা. এস. এম. এমরান, সাধারণ সম্পাদক ডা. আহসান হাবিব, সহ-সভাপতি ডা. এম. আর. সুমন, যুগ্ম সাধারণ সম্পাদক ডা. শামসুজ্জামান, ডা. বেলায়েত হোসেন, ডা. ফজল, ডা. গোফরান সহ সংগঠনের সম্মানিত নেতৃবৃন্দ ও সদস্যবৃন্দ।
সম্মিলিত হোমিওপ্যাথিক চিকিৎসক পরিষদ শুধু চিকিৎসা সেবায় নয়, মানব কল্যাণ, প্রাকৃতিক দুর্যোগে – অসহায় মানুষের পাশে দাঁড়ানো, বিনামূল্যে চিকিৎসা ক্যাম্প, ত্রাণ বিতরণ সহ বিভিন্ন সামাজিক সচেতনতায় নানা কর্মসূচিতে জনকল্যাণমূলক কর্মকান্ডে ভূমিকা রেখে চলেছে।
বৃক্ষরোপণ কর্মসূচিই হোক
সবুজে ঘেরা একটি সুন্দর, সুস্থ ও বাসযোগ্য বাংলাদেশ। এ ধরনের উদ্যোগ সমাজে ইতিবাচক পরিবর্তন আনবে—এমন প্রত্যাশা ব্যক্ত করেন উপস্থিত অতিথিবৃন্দ।