শনিবার, ০১ অগাস্ট ২০২৬, ০৩:০৩ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
নারায়ণগঞ্জে মাদক নির্মূল ও সামাজিক সচেতনতায় যুবসমাজের বিশাল সমাবেশ নারায়ণগঞ্জ সদর উপজেলা অটোরিকশা অটোটেম্পা মিশুক ও বেবি ট্যাক্সি শ্রমিক ইউনিয়নের বিরুদ্ধে মিথ্যা সংবাদের প্রতিবাদ চাষাঢ়ায় ছাত্রশিবিরের অনুষ্ঠানে পটকা নিক্ষেপ, আটক ২ আজমেরী অনুসারী বর্তমান সহ-সভাপতি, নতুন কমিটিতেও দাপুটে অবস্থানে সাফি ইসলাম দক্ষিণ আফ্রিকায় অগ্নিকাণ্ডে নিহত প্রবাসীদের বাড়িতে সায়েম আহম্মেদ; শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা ফতুল্লার ৭নংওয়ার্ডের বিএনপি ও এলাকাবসীর উদ্যোগে মাদক বিরুদ্ধে বিক্ষোভ মিছিল নাসিকের হাজার কোটির বাজেট ঘোষণা করলেন সাখাওয়াত আপনারা হাসিনার চেয়ে কম ফ্যাসিস্ট, কম সন্ত্রাসী: এমপি আল আমিন র‍্যাবের ছায়া দেখলেই বাড়িঘর ছেড়ে পালাতে হতো: এমপি কালাম বিডিএস উইং’-এর ব্যানারে ডা. হাবিবুর রহমানসহ আওয়ামী লীগের দোসর চিকিৎসকদের সংবাদ সম্মেলনের আড়ালে দেশবিরোধী ষড়যন্ত্র

দক্ষিণ আফ্রিকায় অগ্নিকাণ্ডে নিহত প্রবাসীদের বাড়িতে সায়েম আহম্মেদ; শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা

  • আপডেট সময় শুক্রবার, ৩১ জুলাই, ২০২৬, ১১.৪৫ পিএম
  • ২ বার পড়া হয়েছে

দক্ষিণ আফ্রিকার ইস্টার্ন কেপ প্রদেশের কুইন্সটাউন (কোমানি) শহরের একটি সুপারশপে ভয়াবহ অগ্নিকাণ্ডে প্রাণ হারানো নারায়ণগঞ্জের ৬ প্রবাসীর মর্মান্তিক দুর্ঘটনায় নিহতদের শোকসন্তপ্ত পরিবারের খোঁজখবর নিতে এবং গভীর সমবেদনা জানাতে তাদের বাড়িতে ছুটে গেছেন বিশিষ্ট তরুণ ব্যবসায়ী ও সমাজসেবক সায়েম আহম্মেদ।

শুক্রবার (৩১ জুলাই) দুপুরে তিনি নারায়ণগঞ্জ সদর উপজেলার আলীরটেক ইউনিয়নের ক্রোকেরচর এলাকায় নিহতদের বাড়িতে যান। এসময় তিনি শোকস্তব্ধ পরিবারের সদস্যদের সাথে কথা বলেন এবং তাদের ধৈর্য ধরার সান্ত্বনা দেন।

উল্লেখ্য, গত কয়েকদিন আগে দক্ষিণ আফ্রিকার ওই সুপারশপে লাগা ভয়াবহ আগুনে পুড়ে নিভে যায় পাঁচটি তাজা প্রাণ। নিহতরা হলেন— আলীরটেক ক্রোকের চর এলাকার মনির হোসেনের ছেলে ফাহিম (২৭), একই এলাকার দুই মেয়ে ও এক ছেলের জনক নুর মোহাম্মদ (৫৫), আলী মিয়ার ছেলে আপন (২১), ফারুক মিয়ার একমাত্র ছেলে ফয়সাল (২১) এবং বক্তাবলী ইউনিয়নের রামনগর এলাকার আক্তার হোসেনের ছেলে শাহিন (২৮)।

নিহতদের স্বজনদের সাথে আলাপকালে আবেগাপ্লুত কণ্ঠে সায়েম আহম্মেদ বলেন, “বিদেশের মাটিতে জীবিকার তাগিদে গিয়ে এভাবে প্রাণ হারানো অত্যন্ত হৃদয়বিদারক। এই ক্ষতি পূরণ হবার নয়। আমি এই শোকের মুহূর্তে নিহতদের পরিবারের পাশে দাঁড়িয়েছি। তাদের এই দুঃসহ সময়ে আমি এবং আমাদের এলাকাবাসী সবসময় তাদের পাশে থাকব।”

তিনি আরও বলেন, “আমরা সরকারের কাছে আবেদন জানাই যেন নিহতদের মরদেহ দ্রুত দেশে ফিরিয়ে আনার প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হয় এবং ক্ষতিগ্রস্ত পরিবারগুলোকে যথাযথ সহযোগিতা প্রদান করা হয়। আমি নিহতদের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করছি এবং শোকসন্তপ্ত পরিবারগুলোর প্রতি গভীর সমবেদনা জানাচ্ছি।”

সায়েম আহম্মেদের এই সফরের সময় এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। প্রবাসীদের এমন অকাল মৃত্যুতে পুরো আলীরটেক ও বক্তাবলী ইউনিয়ন জুড়ে এক বিষাদময় পরিবেশ বিরাজ করছে। নিহতদের পরিবারের কান্নায় আকাশ-বাতাস ভারী হয়ে উঠেছে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2021 rudrabarta24.net
Theme Developed BY ThemesBazar.Com

sakarya bayan escort escort adapazarı Eskişehir escort