রবিবার, ০২ অগাস্ট ২০২৬, ১০:১৫ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
নারায়ণগঞ্জে মাদক নির্মূল ও সামাজিক সচেতনতায় যুবসমাজের বিশাল সমাবেশ নারায়ণগঞ্জ সদর উপজেলা অটোরিকশা অটোটেম্পা মিশুক ও বেবি ট্যাক্সি শ্রমিক ইউনিয়নের বিরুদ্ধে মিথ্যা সংবাদের প্রতিবাদ চাষাঢ়ায় ছাত্রশিবিরের অনুষ্ঠানে পটকা নিক্ষেপ, আটক ২ আজমেরী অনুসারী বর্তমান সহ-সভাপতি, নতুন কমিটিতেও দাপুটে অবস্থানে সাফি ইসলাম দক্ষিণ আফ্রিকায় অগ্নিকাণ্ডে নিহত প্রবাসীদের বাড়িতে সায়েম আহম্মেদ; শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা ফতুল্লার ৭নংওয়ার্ডের বিএনপি ও এলাকাবসীর উদ্যোগে মাদক বিরুদ্ধে বিক্ষোভ মিছিল নাসিকের হাজার কোটির বাজেট ঘোষণা করলেন সাখাওয়াত আপনারা হাসিনার চেয়ে কম ফ্যাসিস্ট, কম সন্ত্রাসী: এমপি আল আমিন র‍্যাবের ছায়া দেখলেই বাড়িঘর ছেড়ে পালাতে হতো: এমপি কালাম বিডিএস উইং’-এর ব্যানারে ডা. হাবিবুর রহমানসহ আওয়ামী লীগের দোসর চিকিৎসকদের সংবাদ সম্মেলনের আড়ালে দেশবিরোধী ষড়যন্ত্র

সৎ মামার বিরুদ্ধে ভাগ্নিকে ধর্ষণের অভিযোগ

  • আপডেট সময় সোমবার, ২০ ফেব্রুয়ারী, ২০২৩, ৪.২৩ এএম
  • ২৪৫ বার পড়া হয়েছে

গাইবান্ধার গোবিন্দগঞ্জে টাকা ধার দেওয়ার কথা বলে এক গৃহবধূকে ধর্ষণের অভিযোগে দায়ের হওয়া মামলায় আশরাফ মিয়া (৪০) নামের এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ।

রোববার (১৯ ফেব্রুয়ারি) রাতে বিষয়টি নিশ্চিত করেছেন গোবিন্দগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ইজার উদ্দিন। এর আগে, সকালে আশরাফ মিয়াকে গ্রেপ্তার করা হয়।

আশরাফ মিয়া গোবিন্দগঞ্জ পৌরসভার পান্থাপাড়া কানিপাড়া দুর্গাপুর মহল্লার মৃত আব্দুর রহমানের ছেলে। অভিযুক্ত আশরাফ মিয়া সম্পর্কে ভুক্তভোগীর সৎ মামা হন।

মামলা সূত্রে জানা যায়, আশরাফ মিয়ার কাছে স্বামীর চিকিৎসার জন্য ১০ হাজার টাকা ধার চান বগুড়া সদর উপজেলার লাহিরীপাড়া ইউনিয়নের এক গৃহবধূ (২৫)।

গত বুধবার (১৫ ফেব্রুয়ারি) ধারের টাকা দেওয়ার কথা বলে ওই গৃহবধূকে গোবিন্দগঞ্জে আসতে বলেন আশরাফ মিয়া। কথামতো ভুক্তভোগী গোবিন্দগঞ্জে আসলে আশরাফ তার বাড়ি নিয়ে যাওয়ার কথা বলে অন্য এক যায়গায় নিয়ে যান। পরে সেখানে আটকে রেখে গৃহবধূকে রাতভর ধর্ষণ করেন।

বৃহস্পতিবার ভোরে আশরাফ ঘুমে মগ্ন থাকা অবস্থায় নির্যাতিতা পালিয়ে মায়ের বাড়িতে যান। পরে মা ও স্বামীর পরামর্শে রোববার সকালে গোবিন্দগঞ্জ থানায় একটি মামলা দায়ের করেন। পরে পুলিশ অভিযান চালিয়ে আশরাফ মিয়াকে গ্রেপ্তার করে।

গোবিন্দগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ইজার উদ্দিন বলেন, ‘আসামিকে গ্রেপ্তার করে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। একইসঙ্গে ধর্ষণের আলামত সংগ্রহের জন্য ভিকটিমকে গাইবান্ধা সদর হাসপাতালে পাঠানো হয়েছে।’

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2021 rudrabarta24.net
Theme Developed BY ThemesBazar.Com

sakarya bayan escort escort adapazarı Eskişehir escort