শনিবার, ১৫ অগাস্ট ২০২৬, ০৪:৫৫ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
পেশাগত সহযোগিতা চেয়ে নারায়ণগঞ্জ জেলা প্রশাসকের কাছে ডেন্টাল ডিপ্লোমাধারীদের আবেদন আলহাজ্ব এড. আবুল কালাম এমপি’কে কবি এস এ বিপ্লব এর প্রকাশিত গ্রন্থ প্রদান প্রিপেইড মিটার বাতিলের দাবিতে নারায়ণগঞ্জে গণমিছিল ও সমাবেশ টঙ্গিবাড়ীতে ইউএনও গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট-২০২৬ এর উদ্বোধন চট্টগ্রাম ই পি জেড এর প্রবেশ পথ দখল করে চাঁদাবাজির অভিযোগ, টোকাই, আজিম ও চান্দা রিপনের বিরুদ্ধে,,, পেশাগত নিবন্ধনসহ ৪ দফা দাবিতে ডেন্টাল ডিপ্লোমাধারীদের সংবাদ সম্মেলন পেশাগত সহযোগিতা চেয়ে নারায়ণগঞ্জ সিভিল সার্জনের কাছে ডেন্টাল ডিপ্লোমাধারীদের আবেদন ‎দালালরাই চালাচ্ছে পটুয়াখালী জেলার রাঙ্গাবালী উপজেলা এসিলেন্ট অফিস ও ভূমি অফিস! নারায়ণগঞ্জের রূপগঞ্জে মুড়াপাড়া ইউনিয়ন পরিষদের ২ নম্বর ওয়ার্ড মেম্বারসহ ২০ জনকে আটক করেছে পুলিশ এসএসসি-সমমান পরীক্ষার ফল প্রকাশ, পাস ৬২.২৫ শতাংশ

স্বাধীনতার প্রকৃত ইতিহাস নতুন প্রজন্মের কাছে তুলে ধরতে হবে: হুইপ বাবু

  • আপডেট সময় মঙ্গলবার, ২৬ মার্চ, ২০২৪, ৬.৪২ এএম
  • ১৯০ বার পড়া হয়েছে

জাতীয় সংসদের হুইপ নজরুল ইসলাম বাবু বলেছেন, স্বাধীনতার প্রকৃত ইতিহাস আমাদের নতুন প্রজন্মের কাছে তুলে ধরতে হবে। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান স্বাধীনতার ডাক দিয়েছিলেন।

সেই ডাকে সাড়া দিয়ে এ দেশের সাড়ে সাত কোটি মানুষ স্বাধীনতা যুদ্ধে ঝাঁপিয়ে পড়েছিলেন।
সোমবার (২৫ মার্চ) শহরের দেওভোগ ভূঁইয়ারবাগ এলাকায় অবস্থিত বিদ্যানিকেতন হাইস্কুল আয়োজিত স্বাধীনতা ও জাতীয় উপলক্ষে তিনদিনব্যাপী অনুষ্ঠানের সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

নজরুল ইসলাম বাবু বলেন, আমরা স্বাধীনতা অর্জন করেছি, এ স্বাধীনতাকে অর্থবহ করে তুলতে হলে জাতির পিতার কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে অর্থনৈতিক মুক্তি অর্জন করতে হবে। বর্তমান প্রজন্ম যাতে শিক্ষার বাইরে নেশা, সন্ত্রাসী ও মাদকে জড়িয়ে না পড়ে সেজন্য আমাদের সচেতন হতে হবে।

তিনি শিক্ষকদের যোগ্য নাগরিক হিসেবে ছাত্রদের গড়ে তোলার আহ্বান জানিয়ে বলেন, একজন শিক্ষক পারে একজন শিক্ষার্থীকে সত্যিকারের সুনাগরিক হিসেবে গড়ে তুলতে। তিনি প্রত্যেক শিক্ষার্থীকে সুনাগরিক হিসেবে গড়ে ওঠার আহ্বান জানান।

বিদ্যানিকেতন পরিচালনা পরিষদের সহ-সভাপতি ও নারায়ণগঞ্জ জেলা সাংবাদিক ইউনিয়নের সভাপতি আবদুস সালামের সভাপতিত্বে অনুষ্ঠানে আরও বক্তব্য দেন- নারায়ণগঞ্জ কলেজের অধ্যক্ষ ড. ফজলুল হক রুমন রেজা, নারায়ণগঞ্জ প্রেসক্লাবের সভাপতি আরিফ আলম দীপু, ছাত্রলীগ কেন্দ্রীয় কমিটির সাবেক সাংগঠনিক সম্পাদক ডি এম আরাফাত, বিদ্যানিকেতন ট্রাস্টের সদস্য মোয়াজ্জেম হোসেন সোহেল, প্রধান শিক্ষক উত্তম কুমার সাহা।

অনুষ্ঠানের শুরুতে বিদ্যানিকেতনের শিক্ষার্থীরা দেশের গান, আবৃত্তি, নৃত্য পরিবেশ করে। শেষে স্বাধীনতা দিবস উপলক্ষে রচনা, সংগীত ও আবৃত্তি প্রতিযোগিতায় বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করেন নজরুল ইসলাম বাবু।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2021 rudrabarta24.net
Theme Developed BY ThemesBazar.Com

sakarya bayan escort escort adapazarı Eskişehir escort